পঞ্জাবের বিরুদ্ধে হাসারঙ্গার পারফরম্যান্স দেখে মুগ্ধ সচিন তেন্ডুলকর

Wanindu Hasaranga
Wanindu Hasaranga. (Photo Source: IPL/BCCI)

শুক্রবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু হয়ত জিততে পারেনি। কিন্তু সেই ম্যাচেই দুর্ধর্ষ বোলিং পারফরম্যান্স দেখিয়ে পার্পল ক্যাপ মাথায় তুলে নেওয়ার সঙ্গে সচিন তেন্ডুলকরের প্রশংসাও কুরিয়ে নিলেন ওয়ানিন্দু হাসারঙ্গা। পঞ্জাব কিংসের বিরুদ্ধে জিততে না পারলেও, বেঙ্গালুরুর হয়ে হাসারঙ্গার সেই পারফর্ম্যান্স নজর কেড়েছে সচিনের। ওয়ানিন্দু  হাসারঙ্গার পারফরম্যান্সকে  যেকোনও ব্যাটারের ৪০ বলে সেঞ্চুরী পাওয়ার সঙ্গেই তুলনা করেছেন মাস্টার ব্লাস্টার।

আইপিএলে সময় যত এগোচ্ছে, ততই যেন লড়াইটা আরও হাড্ডহাড্ডি হচ্ছে। এমনই একটি হাড্ডহাড্ডি লড়াই শুক্রবার পঞ্জাব কিংসের বিরু্দ্ধে নেমেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেই ম্যাচেই বেঙ্গালুরুর বিরুদ্ধে রানের পাহাড় গড়ে তুলেছিল পঞ্জাব কিংস ব্যাটাররা। কিন্তু তাদের মধ্যেই বেঙ্গালুরুর হয়ে একমাত্র উজ্জ্বল নাম ওয়ানিন্দু হাসারঙ্গা। শ্রীলঙ্কার ২৪ বর্ষীয় এই ক্রিকেটার ৪ ওভার বল করে মাত্র ১৫ দিয়ে তুলে নিয়েছিলেন ২ উইকেট। একইসঙ্গে যুজবেন্দ্র চাহালকে পিছনে ফেলে পার্পল ক্যাপও উঠেছে তাঁর মাথায়।

ওয়ানিন্দু হাসারঙ্গার এমন পারফরম্যান্স দেখেই খুশি হয়েছেন সচিন তেন্ডুলকর। তাঁর মতে পঞ্জাব কিংস বিরাট রান করেছিল ঠিকই, কিন্তু সেই পরিস্থিতিতে ওয়ানিন্দু হাসারঙ্গা বল হাতে যে পারফরম্যান্স দেখিয়েছিলেন, তা কোনও ব্যাটারের থেকে কম নয় বলেই মনে করছেন সচিন তেন্ডুলকর। তরুণ এই শ্রীলঙ্কান বোলারকে নিয়ে যথেষ্ উচ্ছ্বসিত তিনি।

এই মুহূর্তে আইপিএলে পার্পল ক্যাপ উঠেছে ওয়ানিন্দু হাসারঙ্গার মাথায়

নিজস্ব ইউটিউব চ্যানেলে সচিন তেন্ডুলকর জানিয়েছেন, “হাসারঙ্গা প্রচুর উইকেট তুলে নিয়েছেন কারণ তিনি  আক্রমণাত্মক বোলিং করেন স্টাম্পকে লক্ষ্য করে। আর সেইজন্যই ব্যাটার তাঁর বল ছেড়ে দেওয়ার ঝুঁকি নেয় না এবং বলের সাইনে গিয়ে খেলারই চেষ্টা করেন। পঞ্জাব কিংস ২০৯ রান করেছিল, সেখানে মাত্র ১৫ রান দিয়েছিলেন ওয়ানিন্দু হাসারঙ্গা।  আমার কাছে এই পারফরম্যান্সে কোনও ব্যাটারের ৪০ বলে সেঞ্চুরী করার সমতুল্য”।

সচিন তেন্ডুলকর আরও জানিয়েছেন, “তাঁর বোলিং দেখে আমি সত্যিই খুব খুশি। কারণ কঠিন পরিস্থিতিতে উইকেট তুলে দলকে সাহায্য করার দক্ষতা রয়েছে তাঁর মধ্যে। হাসারঙ্গা এবং শাহবাজ দুজনকেই একসঙ্গে ব্যবহার করাটা আরসিবির খুবই সাহসী পদক্ষেপ”।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে প্রথম ম্যাচ থেকেই যথেষ্ট ভাল পারফরম্যান্স প্রদর্শন করেছেন ওয়ানিন্দু হাসারঙ্গা। আরসিবি ব্যর্থ হলেও প্রতি ম্যাচেই উইকেট রয়েছে এই তরুণ স্পিনারের। গতম্যাচে আরসিবি হারলেও এই বোলারের ঝুলিতে রয়েছে ২টি উইকেট। সেইসঙ্গে টপকে গিয়েছেন যুজবেন্দ্র চাহালকেও। ম্যাচ হেরে গেলেও, প্লে অফের রাস্তা এখনও খোলা রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সামনে। সেই ম্যাচেও যে হাসারঙ্গা বেঙ্গালুরুর অন্যতম প্রধান অস্ত্র হয়ে উবেন সে ব্যপারেও সকলে আশাবাদী।

close whatsapp