বিরাট-বাবরের মধ্যে সেরার লড়াই এশিয়া কাপে নির্ধারণ হওয়া সম্ভব নয়, মনে করেন সাবা করিম
আপডেট করা - Aug 24, 2022 7:41 pm

আগামী ২৭ অগস্ট থেকে শুরু হচ্ছে এবারের এশিয়া কাপ। সেখানেই যেমন ২৮ অগস্ট ভারত বনাম পাকিস্তান ম্যাচের দিকে সকলের নজর রয়েছে, তেমনই সকলের নজর রয়েছে বিরাট কোহলি ও বাবর আজমের দিকেও। দীর্ঘদিন ধরেই বাবর আজম ও বিরাট কোহলিকে নিয়ে একটা তুলনা গোটা ক্রিকেট বিশ্ব জুড়ে রয়েছে। সেখানেই কানিকটা ভিন্ন সুর প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সাবা করিমের। তাঁর মতে এই এশিয়া কাপে বিরাট কোহলি ও বাবর আজমের মধ্যে কে সেরা সেই মঞ্চ নয়। টি টোয়েন্টি বিশ্বকাপেই তা নির্ধারিত হবে।
দীর্ঘ তিন বছর ধরে ভারতীয় দলের জার্সিতে একেবারেই ফর্নে নেই বিরাট কোহলি। একের পর এক ম্যাচে ব্যর্থ হয়েছেন তিনি। ২০২২ সালে ৪টি টি টোয়েনিটি খেলে বিরাট কোহলির রান মাত্র ৮১ রান। অন্যদিকে দুরেধর্ষ ফর্মে রয়েছেন বাবর আজম। সম্প্রতি শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নেমেছিল পাকিস্তান। সেখানেও দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করেছিলেন তিনি। শুধু তাই নয় নেদারল্যান্ডসের বিরুদ্ধেও বাবর আজমেপর ফর্ম ছিল দেখার মতো।
২৮ অগস্টই বিরাট কোহলি ও বাবর আজম মুখোমুখি হতে চলেছেন
এশিয়া কাপ যত এগিয়ে আসছে ততই এই দুই তারকা ক্রিকেটারকে নিয়ে শুরু হয়েছে তুলনা। অনেকের মতে এই এশিয়াকাপই যেনাকি তাদের শ্রেষ্ঠত্ব প্রমানের মঞ্চ। যদিও প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও প্রাক্তন নির্বাচক সাবা করিম সেই কথা মানতে একেবারেই নারাজ। তাঁর মতে এশিয়া কাপে নাকি দুজনের মধ্যে কে সেরা হবে তা বোঝা সম্ভব নয়। বরং সামনে থাকা বিশ্বরাপেই প্রমা হতে পারে বিরাট কোহলি ও বাবর আজমের মধ্যে কে সেরা।
এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “বিরাট কোহলি এবং বাবর আজমের মধ্যে কে সেরা তা কখনোই এশিয়া কাপের মঞ্চে ঠিক হবে না। আমার মনে টি টোয়েন্টি বিশ্বকাপ এর চেয়ে অনেক বড় মঞ্চ। সেখানেই এই দুই তারকা ক্রিকেটার আরও অন্যান্য দলের বিরুদ্ধে নিজেদের পারফরম্যান্স প্রদর্শনের বেশী সুযোগ পাবেন। সেখানেই তারা তাদের দলকে কেমনভাবে সাফল্য এনে দিতে পারে, তা দেখার পরই বোঝহয় কে সেরা সেই বিচার করা যাবে”।
এবারের এশিয়া কাপে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে যাত্রা শুরু করবে ভারতীয় দল। এশিয়া কাপের দলেই প্রত্যাবর্তন হয়েছেন লোকেশ রাহুলের। সেইসঙ্গে দুরন্ত ছন্দে রয়েছেন হার্দিক পান্ডিয়া। এছাড়া ঋষভ পন্থ, যুজবেন্দ্র চাহালরাও ফর্মে রয়েছেন। মঙ্গলবারই দুবাইয়ে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। শুরু হয়ে গিয়েছে প্রস্তুতিও। ভারত বনাম পাকিস্তান দ্বৈরথে শেষ হাস কাদের মুখে ফোটে সেটাই এখন দেখার।