“ওপেনারদের ভালো শুরু দিতে হবে” – রাজস্থানের জয়ের চাবিকাঠি সম্পর্কে আলোচনায় গ্রেম স্মিথ

ম্যাচ জিতলে রাজস্থান প্রথম দুইয়ে শেষ করবে

Sunrisers Hyderabad vs Rajasthan Royals
Rajasthan Royals. (Photo Source: IPL/BCCI)

রাজস্থান রয়্যালস ২০শে মে চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ খেলায় নামার জন্য প্রস্তুত। সঞ্জু স্যামসনের নেতৃত্বাধীন দল প্লে অফে তাদের জায়গা ঝুঁকিমুক্ত রাখার পাশপাশি মূল্যবান ২ পয়েন্ট সংগ্রহ করে প্রথম দুইয়ে থেকে কোয়ালিফায়ার ১-এর জন্য যোগ্যতা পেতে চাইবে। জিতলে আরআরে পয়েন্ট লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে ১৮ পয়েন্টে দাঁড়ালেও আরআর ভালো নেট রান রেটের কারণে এলএসজির উপরে থাকবে।

টুর্নামেন্ট থেকে বাদ পড়া সিএসকের বিরুদ্ধে রাজস্থানের পরিকল্পনা এবং কৌশল সম্পর্কে কথা বলতে গিয়ে, দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথ বলেছেন যে তিনি রয়্যালসের কাছ থেকে একটি অনবদ্য ম্যাচ আশা করেন।

“জস বাটলারের কাছ থেকে আরও একটি বড় ইনিংস দেখার আশা করতে পারি, আমরা সবাই শীর্ষ দুই স্থানে শেষ করার গুরুত্ব এবং নকআউটে খেলার অতিরিক্ত সুযোগ পাওয়ার বিষয়ে জানি। তাই এটি রাজস্থানের জন্যও চাবিকাঠি হবে,” তিনি স্টার স্পোর্টসকে বলেছেন।

“তারা এখন পর্যন্ত ভালো ক্রিকেট খেলেছে; তারা ফর্ম খুঁজে পেয়েছে। [শিমরন] হেটমায়ার তার প্রথম সন্তানের জন্মের পরে ফিরে এসেছেন তাই এটি রয়্যালসের জন্যও একটি ইতিবাচক লক্ষণ। তারা শুধু আশা করবে যে তারা চেন্নাইয়ের বিরুদ্ধে সমস্ত বিভাগে একসাথে ভালো খেলতে পারবে। ওপেনারদের ভালো শুরু দিতে হবে।

রাজস্থান রয়্যালসের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ শীর্ষ দুইয়ে শেষ করা: হরভজন সিং

স্মিথের মন্তব্যকে সমর্থন করে, প্রাক্তন ভারতীয় অফ-স্পিনার হরভজন সিংও বলেছিলেন যে রয়্যালসের জন্য এই ম্যাচটি শীর্ষ-দুই স্থান অর্জনের জন্য একটি সুবর্ণ সুযোগ।

“রাজস্থান রয়্যালসের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ শীর্ষ দুইয়ে শেষ করা এবং ট্রফির লড়াইয়ে তাদের অতিরিক্ত সুযোগ পাওয়া। সিএসকেকে পরাজিত করা কোনো দলের পক্ষে কখনোই সহজ কাজ নয়, কিন্তু রয়্যালস জিততে ব্যর্থ হলে হতাশ হবে কারণ তারা সুযোগ হারাবে,” বলেছেন হরভজন।

close whatsapp