ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ভারতীয় জুটি হিসাবে মাইলস্টোনের হাতছানি রোহিত শর্মা-শিখর ধওয়ানের সামনে

Rohit Sharma_Shikhar Dhawan
Rohit Sharma_Shikhar Dhawan. (Photo by Surjeet Yadav/Getty Images)

২০২১ সালের পর ফের ২০২২ সাল। প্রায় একবছর পর ফের হয়ত একবার ভারতীয় দলের ওপেনিং জুটি হিসাবে নামতে চলেছে রোহিত শর্মা এবং শিখর ধওয়ান। আর সেইসঙ্গেই নতুন মাইলস্টোনের হাতছানি তাদের সামনে। দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসাবে জুটি বেঁধে পাঁচ হাজার রান করার থেকে আর মাত্র ৬ রান পিছনে রয়েছেন তারা। সচিন-সৌরভ জুটির পরেই এই রেকর্ড গড়ার সুযোগ রয়েছে দুই তারকার সামনে। মঙ্গলবার ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম ম্যাচে নামছে ভারত।

২০২১ সালের মার্চ মাসে শেষবার ভারতীয় দলের হয়ে ওপেনিং পার্টনার হিসাবে দেখা গিয়েছিল রোহিত শর্মা এবং শিখর ধওয়ানকে। সেবারও ভারতীয় দলের প্রতিপক্ষ ছিল এই ইংল্যান্ড। তবে সেই ম্যাচ ভারত খেলেছিল ঘরের মাঠে। এবার ইংল্যান্ডের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধেই সেই ম্যাচ খেলতে নামছে টিম ইন্ডিয়া। সেখানেই সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিন তেন্ডুলকরের পর দ্বিতীয় ভারতীয় জুটি হিসাবে পাঁচ হাজার রানের মাইনলস্টোন গড়ার হাতছানি রয়েছে তাদের সামনে।

একদিনের ক্রিকেটে সচিনও সৌরভ গঙ্গোপাধ্যায়ের জুটি হিসাবে ১৩৬টি ইনিংসে রয়েছে ৬৬০৯ রান। তাদের ঠিক পিছনেই রয়েছেন রোহিত শর্মা এবং শিখর ধওয়ান জুটি। এই মুহূর্তে ঠিক ছ রান পিছনে রয়েছেন তারা। মঙ্গলবার ইংল্যান্ডের বিরুদ্ধে প্রায় একবছর পর ফের ওপেনিং জুটি হিসাবে দেখা যেতে চলেছে রোহিত শর্মা ও শিখর ধওয়ানকে। আর এখন থেকেই তাদের ফের মাঠে দেখার জন্য চড়তে শুরু করেছে পারদ। রেকর্ড গড়ার পাশাপাশি তাদের থেকে যে সকলেই বড় রান চাইছেন তা বলার অপেক্ষা রাখে না।

ভারতীয় জুটি হিসাবে যেমন দ্বিতীয় হবেন সেই তালিকায়। তেমনই এদিন ছয় রান করতে পারলেই, বিশ্ব ক্রিকেটে চতুর্থ জুটি হিসাবে ৫০০০ রানের মাইলস্টোন ছোঁবেন এই দুই তারকা ক্রিকেটার। একইসঙ্গে ইংল্যান্ডের বিরুদ্ধে েই ম্যাচ ফের শিখর ধওয়ান এবং রোহিত শর্মার রি ইউনিয়নের মঞ্চও হতে চলেছে।

এখনও পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে জুটি হিসাবে ৫০০০+ রান রয়েছে যাদের

সচিন তেন্ডুলকর-সৌরভ গঙ্গোপাধ্যায় – ৬৬০৯ রান (১৩৬ ইনিংস)

গর্ডন গ্রিনীজ-ডেসমন্ড হেইন্স – ৫১৫০ রান (১০২ ইনিংস)

অ্যাডাম গিলক্রিস্ট-ম্যাথু হেডেন – ৫৩৭২ রান (১১৪ ইনিংস )

রোহিত শর্মা-শিখর ধওয়ান – ৪৯৯৪ রান (১১১ ইনিংস)

২০১৩ সাল থেকে রোহিত ও শিখর ধওয়ান ওপেনিং জুটি হিসাবে মাঠে নামতে শুরু করেছিলেন। চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়েই শুরু হয়েছিল সেই যাত্রা। এরপর থেকেই আর কখনোও তাদের পিছনে ফিরে তাকাতে হয়নি। ভারতীয় দলের জার্সিতে গড়ে গিয়েছেন একের পর এক রেকর্ড। যদিও বেশ কয়েকদিন ভারতীয় দলের টি টোয়েন্টি শিবিরে নেই শিখর ধওয়ান।

ইংল্যান্ডের বিরুদ্ধে এই একদিনের সিরিজ দিয়েই ফের ভারতীয় দলে ফিরেছেন তিনি। সেইসঙ্গে আসন্ন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজেও শিখর ধওয়ান ভারতীয় দলের অধিনায়ক। এখন সৌরভ -সচিন জুটির পর দ্বিতীয় ভারতীয় জুটি হিসাবে এই রেকর্ড তারা গড়তে পারেন কিনা সেটাই এখন দেখার।

close whatsapp