মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ৫০০০ রানের মালিক রোহিত শর্মা, টি টোয়েন্টি ফর্ম্যাটে গড়লেন নয়া নজির
আপডেট করা - May 21, 2023 8:03 pm

এবারের আইপিএলে সেভাবে নিজের পারফরম্যান্স দেখাতে পারেননি রোহিত শর্মা। প্রথম ম্যাচ থেকেই খারাপ পারফরম্যান্সের মধ্যে দিয়ে যেতে হচ্ছিল মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ককে। শেষম্যাচে সানরাইজার্স হাায়দরাবাদের বিরুদ্ধে জিততেই হত মুম্বই ইন্ডিয়ান্সকে। সেখানেই অধিনায়কের মতো একটা ইনিংস খেললেন রোহিত শর্মা। আর তাতেই কার্যত মুম্বই ইন্ডিয়ান্সের জয়ের রাস্তাটা তৈরি হয়ে গিয়েছিল। এবারের আইপিএলে দ্বিতীয় অর্ধসতরান পেয়েছেন রোহিত শর্মা। আর তাতেই জোড়া রেকর্ডের মালিক হয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা।
এবারের আইপিএওলে একেবরেই বাল পারফরম্।য়ান্স দেখাতে পারছিলেন রোহিত শর্মা। একের পর এক ম্যাচে দুই অঙ্কের রানের গন্ডীও টপকাতে পারেননি এই তারকা ক্রিকেটার। শেষ ম্যাচে নামা র আগেও রোহিত শর্মার পারফরম্যান্স নিয়ে নানান আলোচনা চলছিল। এদিন সানরাইজার্স হায়দরাবাদের হায়দরাবাদের বিরুদ্ধে ফের একটা অর্ধশতরানের ইনিংস খেলেছেন মুম্বই ইন্ডিয়ান্স। সেই অর্ধশতরান পাওয়ার সঙ্গেই জোড়া রেকর্ড গড়েছেন। আইঅপিএলের মঞ্চে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ৫০০০ রান রান করার রেকর্ড গড়ার পাশাপাশি টি টোয়েন্টি ফর্ম্যাটে এগারো হাজার রান করার রেকর্ড গড়েছেন এই মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা।
৩৭ বলে ৫৬ রানের ইনিংস খেলেছেন এদিন রোহিত শর্মা
এবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে প্রথম অর্ধশতরান পেয়েছিলেন রোহিত শর্মা। যদিও এরকপর থেরকে তাঁর ব্যাটে ফের দেখা গিয়েছিল রানের খরা। রোহিত শর্মার পারফরম্যান্স নিয়ে কম সমালোচনাও চলছিল না। এদিন আইপিএলের ম়্চে লিগ পর্বে তাদের শেষ ম্যাচে নেমেছিল মুম্বই ইন্ডিয়ান্স। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় ছিল সকলে। একইসঙ্গে এই ম্যাচে অধিনমায়ক রোহিত শর্মার দিকেও তাকিয়ে ছিলেন সকলে। সেখানেই আর হতাশা নয়। একেবারে অধিনায়কের মতোই খেললেন রোহিত শর্মা। মুম্বইন ইন্ডি.ান্সের বড় রান তাড়া করে জেতার ভিতটাও য়ে তিনি মজবুত করে দিয়েছিলেন তাও বলার অপেক্ষা রাখে না।
এদিন সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৩৭ বলে ৫৬ রানের দুর্ধর্ষ ইনিংস খেলেছিলেন রোহিত শর্মা। যদিও প্রথম দিকে খানিকটা ধীর গতির ক্রিকেট খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে রোহিত শর্মাও ক্রমশ আক্রমণাত্মক পারফরম্যান্স দেখানো শুরু করেছিলেন। ঈশান কিষাণ অবশ্য তাঁর সঙ্গে অবশ্য তাঁর সঙ্গে বেশীক্ষণ থাকতে পারেননি । সেখানেই ক্যামেরণ গ্রীণের সঙ্গে ১০০ রানের পার্টনারশিপ তৈরি করেছিলেন রোহিত শর্মা। আর তাতেই সাফল্য এসেছিল তাঁর ব্যাটে।
এদিন রোহিত শর্মার ৫৬ রানের ইনিংস জুড়ে রয়েছে ৮টি বাউন্ডারি এবং একটি ওবার বাউন্ডারি।