দলে ফিরলেন অধিনায়ক রোহিত, বিশ্রামে বুমরাহ এবং শামি, দলে একাধিক নতুন মুখ

Virat and Rohit
Virat and Rohit(Photo by INDRANIL MUKHERJEE/AFP via Getty Images)

আভাসটা আগেই পাওয়া গিয়েছিল। অপেক্ষা ছিল শুধু সরকারীভাবে বোর্ডের ঘোষণার। প্রজাতন্ত্র দিবসের দিন ঠিক রাত এগারোটার সময় ওয়েল্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিন ও টি টোয়েন্টির দল ঘোষণা করে দিলেন নিরবাচকরা। চোট সারিয়ে পুরোপুরি ফিট রোহিত শর্মা। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই ভারতীয় একদিনের দলের অধিনায়ক হিসাবে অভিষেক হতে চলেছে রোহিত শর্মার। সহ অধিনায়ক হলেও, প্রথম ম্যাচে নেই লোকেশ রাহুল। দ্বিতীয় একদিনের ম্যাচ থেকেই ভারতীয় দলে পিরবেন তিনি।

দক্ষিণ আফ্রিকা সফরের আগেই বিরাটকে সরিয়ে ভারতীয় একদিনেরর দলের অধিনায়ক করা হয় রোহিত শর্মাকে। সেইসঙ্গেই টেস্ট দলেরও সহ অধিনায়ক হন তিনি। কিন্তু প্রস্তুতি হ্যামস্ট্রিংয়ে চোট পান হিটম্যান। আর তাতেই প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতীয় দল থেকে ছিটকে যান রোহিত শর্মা। তাঁকে ছাড়াই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে নামতে হয় ভারতীয় দলকে।

টেস্ট থেকে একদিন, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কোনও ফর্ম্যাটেই সাফল্যের মুখ দেখেনি ভারত। একদিনের সিরিজে তো হোয়াইট ওয়াশ হয়েছে। নতুন বছরে ঘরের মাঠে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে প্রথম ম্যাচে নামবে টিম ইন্ডিয়া। সেই সিরিজ থেকেই ঘুরে দাঁড়াতে মরিয়া ভারতীয় দল। আর সেই সফরে রোহিত যেমন ফিরেছেন, তেমনই ভারতীয় দলে এবার এসেছেন একাধিক নতুন তারকা।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করেছেন শার্দূল ঠাকুর, দীপক চাহার। একদিন এবং টি টোয়েন্টি দুই দলেই রাখা হয়ছে তাদেরকে। এছাড়া নতচুন মুখ হিসাবে দলে এসেছেন প্রসিদ্ধ কৃষ্ণা, আভেশ খানরা। চোট সারিয়ে ভারতীয় দলে ফিরেছেন অক্ষর পটেল। একইসঙ্গে বহুদিন পর ফের ভারতীয় শিবিরে কুলচা জুটি।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারের পরই অশ্বিনের বদলে কুলচা জুটিকে খেলানোর পরামর্শ দিয়েছিলেন হরভজন সিং। আর তাঁর দেওয়া যুক্তিটাই বোধ হয় মেনে নিয়েছেন বোর্ডের নির্বাচকরাও। ২০১৯ সালে শেষবার একসঙ্গে ভারতীয় দলের জার্সিতে দেখা গিয়েছিল কুলচা জুটিকে। ওবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ফের ডাক পেলেন তারা।

তবে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য  ওয়েস্ট ইন্ডিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে ভারতীয় দলের দুই অভিজ্ঞ পেসার জসপ্রীত বুমরাহ এবং মহম্মদ সামিকে।

ভারতের একদিনের দল

রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল ( সহ অধিনায়ক),বিরাট কোহলি, শিখর ধওয়ান রুতুরাজ গায়কোয়াড়, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, দীপক হুডা, ঋষভ পন্থ (উইকেট কিপার), দীপক চাহার, শার্দূল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল,  কুলদীপ যাদব,  ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই,  মহম্মদ সিরাজ,  প্রসিদ্ধ কৃষ্ণা,  আভেশ খান

ভারতের টি টোয়েন্টি দল

রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল ( সহ অধিনায়ক), বিরাট কোহলি, ইশান কিষাণ, ভেঙ্কটেশ আইয়ার, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, দীপক চাহার, ঋষভ পন্থ (উইকেট কিপার), শার্দূল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, অক্ষর পটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, মহম্মদ সিরাজ,  ভুবনেশ্বর কুমার, আভেশ খান, হর্শাল পটেল,

close whatsapp