অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রোহিত শর্মার মুকুটে নতুন পালক
আপডেট করা - Sep 20, 2022 8:31 pm

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচেও বড় রান পেতে ব্যর্থ হয়েছেন রোহিত শর্মা। মাত্র ১১ রানেই সাজঘরোে ফিরতে হয়েছে তাঁকে। কিন্তু তারমদ্যেই কিন্তু দেশের জার্সিতে টি টোয়েন্টি ফর্ম্যাটে সর্বোচ্চ ওভার বাউন্ডারির রেকর্ডের মালিক রোহিত শর্মা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচেই মার্টিন গাপটিিলের সঙ্গে সর্বোচ্চ ছয় হাঁকানোর রেকর্ড গড়লেন রোহিত শর্মা। আরও কিছুক্ষণ খেলতে পারলে এদিন হয়ত মার্টিন গাপটিলকেও টপকে যেতে পারতন তিনি। যদিও তা করতে পারেননি রোহিত। নিজের মুকুটে নতুন পালক তুললেন ভারতীয় দলের অধিনায়ক।
এদিন টস জিতে ভারতকেই প্রথম ব্যাটিংয়ের সুযোগ দিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারণ ফিঞ্চ। সেই সময় রোহিত শর্ম যখন মাঠে নামেন তখন টি টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ ওভার বাউন্ডারির মালিক হও.ার থেকে মাত্র ২টো ছয় দূরে ছিলেন রোহিত শর্মা। এশিয়াকাপে সেভাবে সফল হতে পারেননি তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই রোহিত শর্মার ব্যাট থেকে বড় রানের ঝলক দেখার অপেক্ষায় এদিন সকলে ছিলেন।
রোহিত শর্মা ব্যাট হাতে শুরুটা করেওছিলেন সেভাবে। কিন্তু শেষরক্ষা করতে পারেননি। এদিন প্রথম ছয়টা মারার পরই নতুন রেকর্ডের মালিক হয়েযান রোহিত শর্মা। মার্টিন গাপটিলের সঙ্গে সর্বোচ্চ ছয়ের আসনে যুগ্মভাবে নিজের জায়গা ঠিক করে নিলেন রোহিত শর্মা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ছয়টা হাঁকানোর পরই দেশের জার্সিতে ১৭১টি ছয় হাঁকানোর রেকর্ড গড়লেন তিনি। আরও একটি ছয় মারতে পারলেই, এদিন অন্যতম বিশ্ব রেকর্ড গড়তেন। তিনি। কিন্তু তা হয়নি। জশ হেজডেলউডের বলে মাত্র ১১ রানেই থেমে যেতে হয়েছিল রোহিত শর্মাকে।
সম্প্রতি রোহিত শর্মার সময়টা কিন্তু খুব একটা ভাল যাচ্ছে না। বেশীরভাগ ম্যাচেই রান পাচ্ছেন না রোহিত শর্মা। এশিয়া কাপেও রোহিত শর্মা কিন্তু সেভাবে সফল হতে পারেননি। শ্রীলঙ্কার বিরুদ্ধে ৭২ রান করলেও, এশিয়া কাপের বাকি ম্যাচ গুলোতে রোহিত শর্মার ব্যাট থেকে সেই রানের গতি দেখা যায়নি। এদিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ছয়ের রেকর্ড গড়লেও, তিনি কিন্তু বড় রান পেতে ব্যর্থই হয়েছেন।
দেশের জার্সিতে সর্বোচ্চ ছয়ের রেকর্ড
মার্টিন গাপটিল – ১৭১
রোহিত শর্মা – ১৭১
ক্রিস গেইল – ১২৪
ইয়ন মর্গ্যান – ১২০
অ্যারণ ফিঞ্চ – ১১৭
২০২২ সালে ১৭টি টি টোয়েন্টি খেলে রোহিত শর্মা করেছেন ৪২৩ রান। তাঁর গড় রয়েছে মাত্র ২৬.৪৩। অন্যদিকে এই মরসুমে রোহিত শর্মার সর্বোচ্চ রান রয়েছে ৭৬।