অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলাবানিসকে সংবর্ধিত করলেন রজার বিনি
আপডেট করা - Mar 9, 2023 2:03 pm

আহমেদাবাদে শেষ টেস্ট। সেই ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ আগে থেকেই তুঙ্গে ছিল। বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিসের উপস্থিতি যে এই সিরিজে অন্য মাত্রা যোগ করেছে তা বলার অপেক্ষা রাখে না। আহমেদাবাদ টেস্টকে ঘিরে প্রথম খথেকেই এবার ছিল সাজো সাজো রব। অস্ট্রেলিয়া এবং ভারতের ক্রিকেট খেলার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যেই আহমেদাবাদে ছিল এদিন চাদের হাট। দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আহমদাবদে ছিল উন্মাদনা তুঙ্গে। সেখানেই অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রীকে সংবর্ধিত করলেন ভারতীয় বোর্ড সভাপতি অ্যান্টনি আলবানিস।
ভারত বনাম অস্ট্রেলিয়ার টেস্ট ক্রিকেটের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যেই ফুটিয়ে তোলা হয়েছিল এক নতুন শিল্পকর্ম। রবি শাস্ত্রীর বক্তব্য দিয়েই শুরু হয় এদিনের অনুষ্ঠান। আহমেদাবাদের টেস্ট ঘিরে এদিন গ্যালারীতে ছিল সমর্থকদের ভিড়। সেখানেই অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে সংবর্ধনা জানালেন বিসিসিআই সভাপতি রজার বিনি। অ্যান্টনি আলবানিসের ছবি উপহার দিয়েই তাঁকে সংবর্ধনা জানালেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি রজার বিনি।
ভারত-অস্ট্রেলিয়া টেস্টের ৭৫ বছর পূর্তিতে উপস্থিত ছিলেন নরেন্দ্র মোদী ও অ্যান্টনি আলবানিস
দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিকে ঘিরে এদিন স্টেডিয়ামে ছিল সাজো সাজো রব। অস্ট্রেলিয়া দলের সঙ্গে এজিন জাতীয় সঙ্গীতে গলাও মেলালেন অস্ট্রেলিয়ার প্রধা্নমন্ত্রী অ্যান্টনি আলবানিস। একইসঙ্গে এদিন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সংবর্ধনা জানালেন বোর্ড সচিব জয় শাহ। দুই দলের অধিনায়ককে বিশেষ টেস্ট ক্যাপ তুলে দিয়েছেন দুই দেশের প্রধানমন্ত্রী। রোহিত শর্মার হাতে চেস্টের বিশেষ ক্যাপ তুলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্রো মোদী এবং স্টিভ স্মিথের হাতে ব্যাগী গ্রীন ক্যাপ তুলে দিয়েছিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিস।
Incredible moments 👏👏
The Honourable Prime Minister of India, Shri Narendra Modiji and the Honourable Prime Minister of Australia, Mr Anthony Albanese take a lap of honour at the Narendra Modi Stadium in Ahmedabad@narendramodi | @PMOIndia | #TeamIndia | #INDvAUS | @GCAMotera pic.twitter.com/OqvNFzG9MD
— BCCI (@BCCI) March 9, 2023
বৃহস্পতিবার টেস্টের প্রথম দিন আগমেদাবাদের গ্যলারী ছিল কানায় কানায় পূর্ণ। সেই মঞ্চেই টস জিতে এদিন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিমায়ক স্টিভ স্মিথ। প্রথম তিন ম্যাচে পিচ নিয়ে সরগরম ছিল ক্রিকেট মহল। যদিও আহমেদাবাদে কিন্তু শুরু থেকেই ব্যাটারদের জন্য যথেষ্ট সাহায্য ছিল। ভারতীয় বোলারদের বিরুদ্ধে শুরু থেকেই বেশ দাপুটে ব্যাটিং পারফরম্যান্স দেখাতে শুরু করেছিলেন অস্ট্রেলিয়ান ব্যাটাররা। তৃতীয় ম্যাচের পর এই মঞ্চেও অর্ধশতরান পেয়েছিলেন উসমান খোয়াজা।
এদিন অবশ্য ভারতীয় দলের হয়ে প্রথম উইকেটটা তুলে নিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। মহম্মত সামিও একটি উইকেট পেয়েছিলেন। তবে অস্ট্রেলিয়ার বিুরুদ্ধে প্রথম দুই সেশনের শেষে ভারতীয় দল যে খুব একটা ভাল পরিস্থিতিতে ছিল না তা বলাই চলে।