শুভমন গিল ও যশস্বী জয়সওয়ালের ওপেনিং জুটির পারফরম্যান্সে আপ্লুত রবীন উথাপ্পা
আপডেট করা - Aug 13, 2023 1:58 pm

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি সফরে সেভাবে নিজের পারফরম্যান্স দেখাতে পারছিলেনা শুভমন গিল। ওডিআই সিরিজের শেষ ম্যাচে তাঁর ব্যাটে এসেছিল বড় রানের ঝলক। কিন্তু টি টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচেই চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন শুভমন গিল। একই পরিস্থিতি ছিল যশস্বী জয়সওয়ালেরও। টি টোয়েন্টি সিরিজে রান পাচ্ছিলেন না তিনিও। অবশেষে চতুর্থ টি টোয়েন্টি সিরিজেই ঘুরে দাঁড়াতে পারল তারা। আর তাতেই আপ্লুত সকলে। ভারতীয় দলের এই জুটিকে ভবিষ্যতে সচিন-সৌরভ ওপেনিং জুটির সঙ্গেই এবার তুলনা করছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রবীন উথাপ্পা।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচে জিততেই হত ভারতীয় দলকে। বল হাতে ওয়েস্ট ইন্ডিজকে খুব একটা কম রানের মধ্যে আটকাতে পারেননি ভারতীয় বোলাররা। সেখানেই এদিন ত্রাতার ভূমিকায় দেখা গেল ভারতীয় দলের ওপেনিং জুটি শুভমন গিল ও যশস্বী জয়সওয়ালকে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৬৫ রানের দুর্ধর্ষ ওপেনিং পার্টনারসিপ খেলেছিলেন তারা। আর সেটাই যে ভারতীয় দলের জয়ের রাস্তাটা প্রশস্ত করে দিয়েছি্ল তা বলার অপেক্ষা রাখে না। এই দুই তরুণ ক্রিকেটারের এমন পারফরম্যান্স দেখেই আপ্লুত হয়েছেন রবীন উথাপ্পা।
ওপেনিংয়ে ১৬৫ রানের পার্টনারশিপ তৈরি করেছিলেন শুভমন গিল-যশস্বী জয়সওয়াল জুটি
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শুরু থেকেই দুরন্ত ফর্মে ছিলেন শুভমন গিল ও যশস্বী জয়সওয়াল। এদিন শুভমন গিল আউট না হলে ১০ উইকেটেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয় তুলে নিতে পারত টিম ইন্ডিয়া। যদিও ৭৭ রানেই থামতে হয়েছিল শুভমন গিলকে। ৪৭ বলে তাঁর ৭৭ রানের ইনিংস জুড়ে রয়েছে ৩টি বাউন্ডারি এবং পাঁচটি ওভার বাউন্ডারি। যদিও শেষপর্যন্ত ক্রিজে অপরাজিত ছি্লেন যশস্বী জয়সওয়াল। ৫১ বলে ৮৪ রানের ইনিংস খেলেছিলেন তিনি।তাঁর গোটা ইনিংসটি সাজানো রয়েছে ১১টি বাউন্ডারি এবং তিনটি ওভার বাউন্ডারি দিয়ে। আর সেই পারফরম্যান্স দেখেই আপ্লুত সকলে।
এই প্রসঙ্গে রবীন উথাপ্পা জানিয়েছেন, “সকলেই যারা ভারতীয় দলে খেলেন তারা প্রত্যেকেই প্রায় সামনভাবে দক্ষ। কিন্তু যেভাবে যসস্বী জয়সওয়াল ও শুবমন গিল খেলেছেন, সেখানে তারা একে অপরের জন্য অনেকটাই জায়গা তৈরি করেছিলেন। তেমনটাই যদি তারা করে চলে, তবে খুব শীঘ্রই ভয়ঙ্কর এক জুটি হয়ে উঠতে চলেছেন তারা। তারা খুবই শক্তিশালী একটা জুটি হয়ে উঠবে। এমনকী সচিন তেন্ডুলকর ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো ওপেনিং জুটি হয়ে উঠতে পারেন তারা”।
এবারের আইপিএলের পরই ভারতীয় দলে সুযোগ পেয়েছেন যশস্বী জয়সওয়াল। ভারতীয় দলের হয়ে প্রথম টেস্টেই সেঞ্চুরী রয়েছে্ তাঁর। প্রথম তিনটি টি টোয়েন্টিতে ভাল পারফরম্যান্স দেখাতে না পারলেও, চতুর্থ টি টেয়েন্টিতেই নিজের পারফরম্যান্স দেখিয়েছেন। শুভমন গিলও নিজের ছন্দে ফিরেছেন। শেষ টি টোেয়েন্টিতেও সেই পারফরম্যান্স দেখা যায় কিনা সেটাই এখন দেখার।