বেঙ্গালুরুর বিরুদ্ধে রিয়ান পরাগকে প্রথম একাদশ থেকে বাদ দেওয়ার ভাবনা রাজস্থান শিবিরে

Riyan Parag
Riyan Parag. (Photo Source: Twitter)

এবারের আইপিএলে অন্যান্য তরুণ ক্রিকেটারদের মধ্যে রিয়ান পরাগকে নিয়েও বেশ হৈচৈ শুরু হয়েছিল। অসমের এই অলরাউন্ডার ক্রিকেটারের দিকেও তাকিয়েছিলেন সকলে। কিন্তু সেই রিয়ান পরাগই আইপিএলের বাইশগজে চূড়ান্ত ব্যর্থ হয়েছেন। ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের সেরা ফিনিশার হওয়ার কথা শোনা গিয়েছিল তাঁর মুখে। এই লক্ষ্য নিয়েই এবারের আইপিএলে নেমেছিলেন রিয়ান পরাগ। কিন্তু এখনও পর্যন্ত আইপিএলের মঞ্চে সেভাবে জ্বলে উঠতে পারেননি এই তরুণ ক্রিকেটার।

টানা আট ম্যাচ খেলা হয়ে গেলেও, রিয়ান পরাগ কিন্তু রাজস্থান রয়্যালসের জার্সিতে নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। প্রতি ম্যাচেই ব্যাট হাতে এবং বল হাতে দুই ক্ষেত্রেই পারেননি তিনি। অসমকে নেতৃত্ব দিলেও, রাজস্থানে সেই পারফরম্যান্স দেখাতে ব্যর্থই হচ্ছেন তিনি। লোয়ার অর্ডারে অল রাউন্ডার হিসাবেই তাঁকে দলে নিয়েছিল রাজস্থান রয়্যালস। কিন্তু এখনও পর্যন্ত সাত ম্যাচে রিয়ান পরাগ রান করতে পেরেছেন মাত্র ৪৮ রান। সেইসঙ্গে তাঁর উইকেটের ঝুলিও ফাঁকা।

মঙ্গলবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে নামছে রাজস্থান রয়্যালস। সেই ম্যাচেই শোনাযাচ্ছে রাজস্থান রয়্যালসের প্রথম একাদশ থেকে বাদ পড়তে চলেছেন এই তরুণ ক্রিকেটার রিয়ান পরাগ। তাঁর জায়গায় লেগ স্পিনার কেএস ক্যারিয়াপ্পাকে খেলানোর একটা ভাবনা চলছে রাজস্থান রয়্যালস শিবিরের অন্দরে। চাহাল, অশ্বিনের সঙ্গে তাঁর লেগ স্পিনকেই এবার হয়ত কাজে লাগাতে চাইছেন সঞ্জু স্যামসনরা।

এবারের আইপিএলে রিয়ান পরাগের এখনও পর্যন্ত পারফরম্যান্স

বনাম সানরাইজার্স হায়দরাবাদ – ১২, ০/১৪

বনাম মুম্বই ইন্ডিয়ান্স – ৫, ০/১১

বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু – ব্যাটিং ও বোলিং করেননি

বনাম লখনউ সুপার জায়ান্টস – ৮, বোলিং করেননি

বনাম গুজরাত টাইটান্স – ১৮, ১/১২

বনাম কলকাতা নাইট রাইডার্স – ৬, বোলিং করেননি

বনাম দিল্লি ক্যাপিটালস – ব্যাটিং করেননি, ০/২২

টানা আট ম্যাচ খেলা হয়ে গেলেও, এখনও পর্যন্ত তিনি সাফল্য পাননি। তাঁর জায়গায় নচুন অপশনই এবার দেখতে পারে রাজস্থান রয়্যালস। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে কেএস কারিয়াপ্পা দুর্ধর্। পারফরম্যান্স দেখালেও তাঁর পরিবর্তে রিয়ান পরাগের ওপরই ভরসা রেখেছিলেন সঞ্জু স্যামসন। কিন্তু প্রতি ম্যাচেই পরাগ হতাশা ছাড়া আর কিছুই দিতে পারেননি। রিয়ান পরাগের পারফরম্যান্স নিয়ে কথাবার্তাও হতে শুরু করে দিয়েছে। আর শোনাযাচ্ছে রাজস্থান রয়্যালসও নাকি এবার ভাবছেন।

অশ্বিন, চাহাল জুটি এই মুহূর্তে রাজস্থানের অন্যতম প্রধান শক্তি। সেইসঙ্গে কেএস কারিয়াপ্পা খেললে তিনিও রাজস্থানের বোলিং শক্তি যে বাড়বে তা বলাই বাহুল্য। আর কিছুক্ষণ পরই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে নামবে রাজস্থান রয়্যালস। সেখানে তাদের প্রথম একাদশের দিকেই তাকিয়ে সকলে।

close whatsapp