ইরফান পাঠানের বাজি এবার দিল্লি ক্যাপিটালস, ঋষভ পন্থরা বহুদূর যাবে বলেই মনে করেন তিনি
আপডেট করা - Mar 30, 2022 8:32 pm

এবারের আইপিএলের শুরুটা জয় দিয়ে করেছে দিল্লি ক্যাপিটালস। প্রথম ম্যাচেই মুম্বই ইন্ডিয়ান্সের মতো দলকে হারিয়ে দিয়েছে দিল্লি। আর প্রথম ম্যাচে তাদের পারফরম্যান্স দেখার পর থেকেই ইরফান পাঠানের বাজি এবার দিল্লি ক্যাপিটালস। প্রথম পর্বের ম্যাচ খেলে ফেলেছে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিই। আর তারপরই প্রাক্তন এই তারকা ক্রিকেটার প্রতিটি দলের পর্যালোচনা করতে বসেছিলেন। সেখানেই দিল্লি ক্যাপিটালসকে এবারের আইপিএলের লম্বা দৌড়ের ঘোরা বলেই দাবী করছেন ইরফান পাঠান।
গত ২৭ মার্চ আইপিএলের মঞ্চে প্রথম ম্যাচে নেমেছিল দিল্লি ক্যাপিটালস। প্রথম ম্যাচেই তাদের প্রতিপক্ষ ছিল পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। ম্যাচের শুরু থেকেই লড়াইটা ছিল হাড্ডহাড্ডি। আর সেখানেই শেষ মুহূর্তে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দুর্ধর্ষ জয় তুলে নেয় দিল্লি ক্যাপিটালস। ম্যাচের শেষ মুহূর্তে অক্ষর পটেল ও ললিত যাদবের ব্যাটিংই অবশ্য মুম্বইয়ের সামনে থেকে সেই জয় ছিনি নিয়ে এসেছিল।
ব্যাটারের পাশাপাশি সেই ম্যাচে দিল্লি ক্যাপিটালস বোলিংও দুরন্ত করেছিল। দীর্ঘদিন পর মাঠে ফিরে প্রথম ম্যাচেই সাফল্য পেয়েছিলেন কুলদীপ যাদব। রোহিত শর্মার মতো তারকাকে সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন তিনি। সেই ম্যাচে একাই তিন উইকেট নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সকে শেষ করে দিয়েছিলেন কুলদীপ যাদব। দিল্লির হয়ে প্রথম ম্যাচেই সেরার শিরোপা উঠেছিল তাঁর মাথায়।
দিল্লি ক্যাপিটালসের লড়াকু মানসিকতা দেখে মুগ্ধ দিল্লি ক্যাপিটালস
আর সমস্ত দিক বিচার করেইইরফান পাঠানও এবার দিল্লি ক্যাপিটালসকেই বেছে নিয়েছেন। স্টার স্পোর্টসের গেমপ্ল্যান অনুষ্ঠানে ইরফান জানিয়েছেন, “দিল্লি ক্যাপিটালসের লড়াকু মানসিকতার ভক্ত আমি। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে যে পরিস্থিতিতে একসময় ম্যাচ চলে গিয়েছিল, সেখান থেকে হেরে যেতেই পারত দিল্লি ক্যাপিটালস। কিন্তু সেই জায়গা থেকে দুর্ধর্ষ ব্যাটিং করে দিল্লিকে ম্যাচটা জিতিয়ে দেন অক্ষর পটেল। ডেভিড ওয়ার্নার এখনও পর্যন্ত দিল্লি শিবিরে যোগ দেননি। অ্যানরিচ নর্তজেও এখনও পর্য্ন্ত পুরোপুরি ফিট নন। এই দুই তারকা দিল্লি শিবিরে যোগ দিলেই তারা কিন্তু অনেক বেশী শক্তিশালী হয়ে যাবে”।
এবারের আইপিএলে সাত জন বিদেশী ক্রিকেটারকে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। কিন্তু চোট আঘাত ও অস্ট্রেলিয়ার সিরিজের জন্য শরু থেকেই তদের পাচ্ছে না দিল্লি ক্যাপিটালস। সেইসঙ্গে আবার মিচেল মার্শের হিপ জয়েন্টের পেশীতে চোট হয়েছে। দিল্লি শিবিরে যোগ দিলেও, কবে তিনি মাঠে নামতে পারবেন তা নিয়ে এখনও পর্যন্ত কোনো নিশ্চয়তা নেই। প্রথম ম্যাচেই দিল্লি ক্যাপিটালস মাত্র দুজন বিদেশীকে নিয়ে মাঠে নেমেছিল।
যদিও তদের দলেও রয়েছে বেশ কিছু বড় তারকার নাম। যদিও তারা এখনও যোগ দেননি দলের সঙ্গে। সেই সমস্ত ক্রিকেটাররা যোগ দিলে দিল্লি ক্যাপিটালসকে ভয়ঙ্কর দেখাতেই পারে।