অধিনায়ক হিসাবে অভিষেকেই টি টোয়েন্টির মঞ্চে ধোনির রেকর্ড টপকে গেলেন ঋষভ পন্থ

Rishabh Pant
Rishabh Pant. (Photo by RODGER BOSCH/AFP via Getty Images)

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে নামার আগেই চোট পেয়ে ছিটকে গিয়েছেন লোকেশ রাহুল। আর তাঁর জায়গাতেই প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতীয় দলের নেতৃ্ত্বের দায়িত্ব উঠেছে ঋষভ পন্থের কাঁধে। বৃহস্পতিবার তাঁর মাঠে নামার অপেক্ষা ছিল। টসের সময় ঋষভ পন্থ মাঠে আসতেই নতুন রেকর্ডের মালিক হয়ে গেলেন তিনি। ভাঙলেন তাঁরই মেন্টর মহেন্দ্র সিং ধোনির রেকর্ড। টি টোয়েন্টি ক্রিকেটের মঞ্চে দ্বিতীয় কনিষ্ঠতম ভারতীয় অধিনায়ক হিসাবে অভিষেক হল ঋষভ পন্থের। তাঁর আগে রয়েছেন সুরেশ রায়না।

বুধবারই কুঁচকির চোট নিয়ে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন ঋষভ পন্থ। তাঁর পরিবর্ত ক্রিকেটারের নাম ঘোষণা না হলেও, তাঁর জায়গায় ভারতীয় দলের নেতৃত্ব তুলে দেওয়া হয় ঋষভ পন্থের কাধে। সেই দায়িত্ব পেয়ে আপ্লুত তিনি। ভারতীয় দলের সহ অধিনায়কের ভূমিকায় একবার দেখা গেলেও, এই প্রথমবার দেশের জার্সিতে অধিনায়ক হিসাবে নামলেন ঋষভ।

মাত্র ২৪ বছর বয়সেই ভারতীয় টি টোয়েন্টি দলের অধিনায়ক হিসাবে অভিষেক হল ঋষভ পন্থের। আর সেই সঙ্গেই টপকে গেলেন তাঁরই মেন্টর মহেন্দ্র সিং ধোনিকেও। ২৬ বছর বয়সে ভারতীয় টি টোয়েন্টি দলের অধিনায়ক হিসাবে অভিষেক হয়েছিল মহেন্দ্র সিং ধোনির। যদিও এই তালিকায় সবার ওপরে রয়েছেন সুরেশ রায়না। যিনি ২৩ বছর বয়সে টি টোয়েন্টিতে অধিনায়কত্ব করেছিলেন।

লোকেশ রাহুলের পরিবর্তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অধিনায়কের দায়িত্ব ঋষভ পন্থের কাঁধে

বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টিতে নেমেছে টিম ইন্ডিয়া। টস করতে মাঠে পা রাখার সময়ই নিজের মুকুটে নতুন পালক তুললেন এই তরুণ ক্রিকেটার। একইসঙ্গে দিল্লি তাঁর নিজের শহর। সেখানে অধিনায়ক হিসাবে অভিষেক হওয়াটা যে সবসময়ই বিশেষ একটা ব্যপার সেই কথাও বলতে দ্বিধা করেননি ঋষভ পন্থ।

টসের সময় ঋষভ পন্থ জানিয়েছেন, “এই দিনটা আমার ক্রিকেট কেরিয়ারের অন্যতম গর্বের একটা মুহূর্ত। আমি দিল্লির ছেলে। দিল্লির মাঠেই অধিনায়ক হিসাবে আমার অভিষেক হওয়াটা একটা বড় প্রাপ্তি”।

যদিও অধিনায়ক হিসাবে প্রথম টসেই হারতে হয়েছে এদিন ঋষভ পন্থকে। এখন অবশ্য এসব নিয়ে চিন্তা করছেন না ঋষভ পন্থ। শুধু ধোনিই নয়, এদিন আরও একটা নজির গড়েছেন ঋষভ পন্থ। রাহুল দ্রাবিড়ের সঙ্গে আরেক এলিট তালিকাতেও নাম তুললেন তিনি। চতুর্থ ভারতীয় উইকেটকিপার হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়ক হিসাবে খেললেন তিনি। তাঁর আগে এই দায়িত্ব সামলেছেন সৈয়দ কিরমানি, রাহুল দ্রাবিড় এবং মহেন্দ্র সিং ধোনি।

close whatsapp