মোহালীতে টেস্টের প্রস্তুতি শুরু ঋষভ পন্থ, রবিচন্দ্রন অশ্বিনদের

Rishabh Pant
Rishabh Pant(Photo by Ashley Vlotman/Gallo Images)

টি টোয়েন্টি সিরিজ শেষ হতে এখনও বাকি একদিন। আগামী রবিবার শেষ টি টোয়েন্টি ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে নামবে ভারত। তার মাঝেই টেস্টের প্রস্তুতি শুরু হয়ে গেল ভারতের। আগামী ৫ মার্চ থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে দু ম্যাচের টেস্ট সিরিজে নামবে ভারত। তারই প্রস্তুতিতে নেমে পড়লেন ঋষভ পন্থ, রবিচন্দ্রন অশ্বিনরা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি টোয়েন্টিতেই বিশ্রাম পেয়েছিলেন ঋষভ পন্থ। শ্রীলঙ্কার বিরুদ্ধেও টি টোয়েন্টি সিরিজে ছিলেন না তিনি। তবে ভারতের টেস্ট স্কোয়াডে  তাঁকেই প্রধান উইকেট কিপার হিসাবে রাখা হয়েছে।

দীর্ঘদিন বায়ো বাবলের থাকার ফলেই কয়েকদিনের ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ভারতীয় নির্বাচকদের তরফে। বিশেষকরে  ওয়ার্কলোড ম্যানেজমেন্টের দিকেই বিশেষ নজর দিচ্ছে এখন ভারতীয় দলের টিম ম্যানেজমেন্ট। আর সেই কারণেই বিরাট কোহলির সঙ্গে তাঁকেও বিশ্রামের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল নির্বাচকদের তরফে। যদিও বেশীদিন অবশ্য ছুটিতে কাটাননি তিনি।

আগামী ৫ মার্চ থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে নামবে ভারত। আর করোনার জন্য প্রতিটি ক্রিকেটারকেই অন্তত সাত দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। তাই কয়েকদিন ছুটি কাটিয়েই মোহালীতে পৌঁছে গিয়েছিলেন ঋষভ পন্থ। তাঁর কয়েকদিন আগেই পৌঁছেছিলেন রবিচন্দ্রন অশ্বিন ও প্রিয়াঙ্ক পঞ্চালরা। কোয়ারেন্টাইন  শেষ করে শনিবার থেকেই প্রস্তুতিতে নেমে পড়লেন তারা। নিজেদের সোশ্যাস সাইটেই সেই ছবিও দিলেন তারকা ক্রিকেটাররা।

কোয়ারেন্টাইন শেষ, মোহালীতে টেস্ট সিরিজের প্রস্তুতি শুরু ঋষভ পন্থ, অশ্বিনদের

ভারতীয় টেস্ট দলে গত বছর থেকেই প্রথম উইকেটকিপার হিসাবে খেলানো হচ্ছে ঋষভ পন্থকে। ভবিষ্যতের জন্য এই ২৩ বছরের ক্রিকেটারকে তৈরি করার কথাই শোনাযাচ্ছে সকলের মুখে। মোহালীতেও প্রথম টেস্টে তাঁকেই দেখা যেতে চলেছে উইকেটের পিছনে। কোয়ারেন্টাইন শেষ করে শনিবার থেকে অশ্বিন, প্রিয়াঙ্ক পঞ্চালদের সঙ্গে প্রস্তুতি শুরু করে দিলেন তিনি।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গতবছর টেস্ট সিরিজে চূড়ান্ত ব্যর্থ হয়েছিল ভারত। এই প্রথমবার নতুন বছরে ঘরের মাঠে টেস্ট সিরিজে নামবে ভারত। জয় দিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া ভারতীয় দল । এই সিরিজ দিয়েই ভারতের টেস্ট অধিনায়ক হিসাবে অভিষেক হবে রোহিত শর্মারও। সেই অপেক্ষাতেই রয়েছেন সকলে।

অন্যদিকে চোট সারিয়ে এখন রবিচন্দ্রন অশ্বিনও পুরোপুরি সুস্থ। চোট সারিয়ে ফিরে মাঠে নামার অপেক্ষায় রবিচন্দ্রন অশ্বিনও। বহুদিন পর ফের মোহালীতে টেস্ট ম্যাচে নামবে ভারত। সেই অপেক্ষায় সমর্থকদের সঙ্গে ক্রিকেটাররাও রয়েছেন।

close whatsapp