ঋষভ পন্থের যেকোনও মুহূর্তে ম্যাচের মোর ঘুরিয়ে দেওয়ার দক্ষতা রয়েছে, মনে করেন গিলক্রিস্ট
আপডেট করা - Jul 29, 2022 5:29 pm

সম্প্রতি ভারতীয় দলের হয়ে দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করেছেন ঋষভ পন্থ। একজন তরুণ উইকেটকিপার ব্যাটারের থেকে এমন পারফরম্যান্স দেখে আপ্লুত অ্যাডাম গিলক্রিস্ট। ইংল্যান্ড সিরিজের পর এবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে নামবেন ঋষভ পন্থ। শুক্রবারই সেই ম্যাচে নামবেন তিনি। তার আগেই ঋষভ পন্থকে নিয়ে বিরাট এক ভবিষ্যদ্বানী করলেন প্রাক্তন অস্ট্রেলিয় তারকা অ্যাডাম গিলক্রিস্ট। তাঁর মতে ঋ।ভ পন্থ এমন একজন ভিয়ঙ্কর ক্রিকেটার, যিনি যেকোনও সময় ম্যাচের অপ্রত্যাশিত করে করে দিতে পারেন।
ভারতের হয়ে ইংল্যান্ড সফরে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছেন ঋষভ পন্থ। আইপিএল এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্যর্থ হওয়ার পর থেকেই ঋষভ পন্থকে নিয়ে সমালোচনার ঝড়টা শুরু হয়েছিল। অনেকেই নানন কথা বলতে শুরু করেছিলেন। জবাব দেওয়ার অপেক্ষায় ছিলেন ভারতের তরুণ উইকেটকিপার ব্যাটার। আর ইংল্যান্ডের মাঠ থেকেই সেই জবাবটা দিয়েছিলেন ঋষভ পন্থ। টেস্ট দিয়ে শুরু করেছিলেন সেই জবাবটা দেওয়া। আর একদিনের সিরিজের পর তো ঋষভের প্রশংসাই ছিল সকলের মুখে।
ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচে সেঞ্চুরী করেছিলেন ঋষভ পন্থ
ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে প্রথম ইনিংসে দুর্ধর্ষ সেঞ্চুুরী করেছিলেন ঋষভ পন্থ। দ্বিতীয় ইনিংসেও এঅ তরুণ উইকেটকিপার ব্যাটারের ব্যাট থেকে এসেছিল অর্ধশতরান। টি টোয়েন্টিতে বিশেষ কিছু করতে না পারলেও, ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে ভারতের সিরিজ জয়ের নায়ক ছিলেন তিনি। শেষ একদিনের ম্যাচে ঋষভ পন্থের ব্যাট থেকেই এসেছিল ১২৫ রানের ইনিংস। আর সেই ইনিংসে ভর করেই ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতে নিয়েছিল ভারত।
ঋষভ পন্থের এমন পারফরম্যান্স দেখার পরই তাঁকে নিয়ে উচ্ছ্বসিত আরেক তারকা ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট। তাঁর মতে, “আমি সবসময়ই উইকেটকিপার ব্যাটারদের পছন্দ করি, আর তারা যদি বাঁহাতি হয় তবে তো কথাই নেই। ঋষভ পন্থ একজন বিধ্বংসী ক্রিকেটার এবং যেকোনও সময় অপ্রত্যাশিত কিছু করে ফেলতে পারেন। তাঁর পারফরম্যান্স দেখাটা সত্যিই খব উপোভোগ্য এবং তিনি একজন দক্ষ ক্রিকেটার”।
গিলক্রিস্ট মিডডে-তে আরও জানিয়েছেন, “ঋষভ পন্থ একজন আক্রমণাত্মক ক্রিকেটার কিন্তু কঠিন পরিস্থিতিতেও নিজের দক্ষতার ওপর বিশ্বাস রেখেই এগোতে পারেন তিনি। ক্রমাগতই ঋষভ পন্থ এই কাজটাই করে চলেছেন”।
শুধুমাত্র ইংল্যান্ডের বিরুদ্ধেই নয়। গতবছর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও টেস্ট সিরিজে সেঞ্চুরী ছিল ঋষভ পন্থের। আর সেজন্য বারবারই ভারতীয় দল তাঁর ওপর ভরসা রেখে এসেছে। এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামবে টিম ইন্ডিয়া। বিশ্রাম কাটিয়ে দলে ফিরেছেন ঋষভ পন্থ। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের মাটিতে ঋষভ পন্থ নতুন কী করেন সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।