একাধিক তারকা বিশ্রামে থাকলেও এই ভারতীয় দলকে দুর্বল ভাবছেন না ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং কোচ
আপডেট করা - Jul 22, 2022 3:14 pm

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় শিবিরের একাধিক তারকা ক্রিকেটারদের বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচকরা। শিখর ধওয়ানের নেতৃত্বে ভারতীয় শিবিরে এবার রয়েছে তারুণ্যের আধিক্য। কিন্তু ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু পূর্ণশক্তির দল নিয়েই মাঠে নামতে চলেছে। এমন পরিস্থিতিতে যদিও ভারতীয় দলকে একেবারেই হাল্কাভাবে নিতে নারাজ ওয়েস্ট ইন্ডিজ টিম ম্যানেজমেন্ট। তাদের মতে ভারতের এই দলও যথেষ্ট শক্তিশালী। ভারতের দ্বিতীয় দল হিসাবে তাদের ভাবতে চাইছে না তারা।
সদ্য ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি ও একদিনের সিরিজ খেলে এবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামতে চলেছে টিম ইন্ডিয়া। যদিও ইংল্যান্ড সফরের দল এই সিরিজে রাখা হয়নি। একদিনের সিরিজে অবশ্য বেশকিছু পরিবর্তন এনেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। রোহিত শর্মা, বিরাট কোহলি এবং ঋষভ পন্থদের মতো তারকাদের বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। একদিনের সিরিজে তরুণ দলই খেলানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় দল।
ঘরের মাঠে বাংলাদেশের কাছে টি টোয়েন্টি সিরিজ হেরেছে ওয়েস্ট ইন্ডিজ
এই ভারতীয় দলকে নিয়ে আগেই অবশ্য নিজের মনোভাব প্রকাশ করেছিলেন নিকোলাস পুুরান। ভারতের এই দল নাকি তাদের জয়ের রাস্তাটা অনেকটা প্রশস্ত করে দিয়েছিল। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং কোচ মন্টি দেসাইয়ের হাবভাব কিন্তু সম্পূর্ণ আলাদা। দলের একাধিক তারকা না থাকলেও, ভারতীয় দলকে দুর্বল ভাবতে নারাজ ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং কোচ মন্টি দেসাই। সদ্য ইংল্যান্ডকে তাদের ঘরের মাঠে টি টোয়েন্টি ও একদিনের ম্যাচে হারিয়েছে ভারত। সেই সমস্ত কথা হিসাব করেই এমনটা মনে করছেন তিনি।
এই প্রসঙ্গে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং কোচ জানিয়েছেন, “সত্যি কথা বলতে কী এই ভারতীয় দল যে দ্বিতীয় দল সেটা কেউই ভাবতে নারাজ। ভারতীয় দল যখন নির্বাচকরা নির্বাচন করতে বসেন, সেই সময় তাদের কাছে একটা খুবই ভাল হেডেক বলা চলে। ভারতীয় দলের হয়ে যে ক্রিকেটাররা খেলতে এসেছেন তারা সকলেই যথেষ্ট দক্ষ এবং তাদের অধিনায়ক অভিজ্ঞ শিখর ধওয়ান। এছাড়া তাদের দলে রয়েছেন শ্রেয়স আইয়ার, যিনি ভারতীয় দলের নিয়মিত একদন সদস্য”।
ঘরের মাঠে সদ্য বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ খেলেছিল ওয়েস্ট ইন্ডিজ। সেখানে বাংলাদেশের কাছে ৩-০ হেরে হোয়াইট ওয়াশ হয়েছে তারা। সেই জায়গা থেকেই এবার ঘুরে দাঁড়াতে মরিয়া ক্যারিবিয়ান ব্রিগেড। কিন্তু সেই লড়াইটা যে একেবারেই সহজ নয় তা বেশ স্পষ্ট। ভারতের এই দলও যে তাদের বিরুদ্ধে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে তাও ভালভাবেই বুঝতে পারছে ওয়েস্ট ইন্ডিজ ব্রিগেড।
শুক্রবারই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামছে ভারত। প্রথম ম্যাচেই শুখর ধওয়ানের মুখে জয়ের হাসি ফোটে কিনা সেটাই এখন দেখার।