এনসিএ-তে রয়েছেন যশস্বী জয়সওয়াল, রিঙ্কু সিং সহ আরও বেশ কয়েকজন, ওয়েস্ট ইন্ডিজ সফরে দলে জায়গা পেতে পারেন এই খেলোয়াড়রা
আপডেট করা - Jun 23, 2023 5:29 pm

পি সেন ট্রফি শেষ হওয়ার আগেই বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) পৌঁছে যেতে হয়েছে অভিমন্যু ঈশ্বরন এবং জিতেশ শর্মাকে। এনসিএতে এই মুহূর্তে প্রস্তুতি নিতে ব্যস্ত যশস্বী জয়সওয়াল, রিঙ্কু সিং এবং ইশান কিষান। এই তিনজনকেই আমরা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এ খেলতে দেখেছিলাম। এনসিএ-এর নজরে রয়েছেন মুকেশ কুমারও। তাকে এনসিএ এই মুহূর্তে বুঝেশুনে অনুশীলন করতে বলেছে। তাকে কোনো ম্যাচ খেলার আগেও এনসিএ-এর কাছ থেকে অনুমতি নিতে হচ্ছে বলে জানা গেছে।
এই মুহূর্তে এনসিএ-তে ব্যাটাররা বাউন্সারের বিরুদ্ধে খেলার অনুশীলন করছেন বলে জানা গেছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ফাইনালে) চেতেশ্বর পূজারার প্রদর্শন একদমই ভালো ছিল না। সেই কারণে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে তাকে দলে জায়গা দেওয়া হয়নি। যশস্বী জয়সওয়াল এবং রুতুরাজ গায়কওয়াড়কে দলে নেওয়া হয়েছে। আগামী দিনে হয়তো অভিমন্যু ঈশ্বরনকেও দলে সুযোগ দেওয়ার ব্যাপারে ভেবে দেখতে পারেন ভারতীয় দলের নির্বাচকরা। তাকে টেস্ট ক্রিকেটের আদর্শ ব্যাটার বলা যেতে পারে। প্রথম-শ্রেণীর ক্রিকেটে ঈশ্বরনের রেকর্ড খুবই ভালো। তার নামে ৬৫৫৭ রান রয়েছে। আগেরবারের রঞ্জি ট্রফিতে তিনি খুব একটা ভালো পারফরম্যান্সের প্রদর্শন করতে পারেননি। কিন্তু এই প্রতিভাবান ক্রিকেটার ইন্ডিয়া এ দলের হয়ে শতরান করেছিলেন।
আইপিএল ২০২৩-এ খুব ভালো পারফরম্যান্সের প্রদর্শন করেছিলেন যশস্বী জয়সওয়াল এবং রিঙ্কু সিং
আইপিএলের ১৬ তম সংস্করণে যশস্বী জয়সওয়াল রাজস্থান রয়্যালসের (আরআর) ১৪টি ম্যাচ খেলে ৬২৫ রান করেছিলেন এবং তার সর্বোচ্চ রান ছিল ১২৪। এই শতরানের ইনিংসটি তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলেছিলেন। এই মরসুমে তার গড় এবং স্ট্রাইক রেট ছিল যথাক্রমে ৪৮.০৮ এবং ১৬৩.৬১। অন্যদিকে, রিঙ্কু সিং কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে ১৪টি ম্যাচ খেলে ৪৭৪ রান করেছিলেন এবং তার সর্বোচ্চ রান ছিল ৬৭*। তিনি গুজরাট টাইটান্সের (জিটি) বিরুদ্ধে টানা ৫ বলে ৫টি ছয় মেরেছিলেন। তার গড় এবং স্ট্রাইক রেট ছিল যথাক্রমে ৫৯.২৫ এবং ১৪৯.৫৩।
আইপিএল ২০২৩-এ পাঞ্জাব কিংসের (পিবিকেএস) হয়ে জিতেশ শর্মা খুব ভালো পারফরম্যান্সের প্রদর্শন করেছিলেন। ২০২৩ সালে ভারতে ওডিআই বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। ওয়েস্ট ইন্ডিজ সফরে তরুণ খেলোয়াড়দের থেকে অবশ্যই ভালো পারফরম্যান্সের আশা করবে ভারত। বিশ্বকাপে ভারত অবশ্যই যতটা সম্ভব শক্তিশালী দল নিয়ে নামতে চাইবে।