টি টোয়েন্টি বিশ্বকাপে শাহিন আফ্রিদির থেকে জসপ্রীত বুমরাহকেই এগিয়ে রাখছেন রিকি পন্টিং
আপডেট করা - Sep 22, 2022 10:04 pm

টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি রয়েছে আর মাত্র কয়েকটি দিন। ইতিমধ্যেই এই প্রতিযোগিতা ঘিরে শুরু হয়ে গিয়েছে নানান জল্পনা। সেখানেই এবারও প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে নামতে চলেছে ভারতীয় দল। সেখানেও সকলের নজর রয়েছে জসপ্রীত বুমরাহ ও শাহীন আফ্রিদির ওপর। এই দুই ক্রিকেটারকে নিয়েও কিন্তু এখন চর্চা তুঙ্গে। যদিও সদ্য সমাপ্ত হওয়া এশিয়া কাপে জসপ্রীত বুমরাহ এবং শাহিন আফিদি দুজনকেই এবার দেখা যায়নি। একেবারে টি টোয়েন্টি বিশ্বকাপেই ফিরেছে দুই তারকা ক্রিকেটার।
অস্ট্রেলিয়ার মাটিতে এবার টি টোয়েন্টি বিশ্বকাপ। বরাবরই অস্ট্রেলিয়ার পিচ পেসারদের জন্য স্বর্গরাজ্য। সেখানে যে শাহিন আফ্রিদি এবংজলপ্রীত বুমরাকে নিয়ে স্বভাবতই তুলনা চলে আসবে তা বলার অপেক্ষা রাখে না। এমন পরিস্থিতিই প্রাক্তন অস্ট্রেলিয়ার অধিনাক নিজের মত জানিয়েছেন এই সম্বন্ধে। তাঁর মতে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে কিন্তু এগিযে রয়েছেন জসপ্রীত বুমরাই। অন্তত অভিজ্ঞতার বিচারে শাহিন আফ্রিদির থেকে বুমরাকেই এগিয়ে রাখছেন রিকি পন্টিং।
দেশের জার্সিতে ৫৮টি টি টোয়েন্টিতে ৬৯টি উইকেট রয়েছে জসপ্রীত বুমরার
অস্ট্রেলিয়ার মাটিতে বহু ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে রিকি পন্টিংয়ের। যে অভিজ্ঞতার দিক থেকে অনেকটাই পিছিয়ে রয়েছেন শাহীন আফ্রিদি। এছাড়া এই মুহূর্তে টি টোয়েন্টি ক্রিকেটে দুর্ধর্ষ ফর্মেও রয়েছেন জসপ্রীত বুমরাহ। সবকিছু মিলিয়ে সেইজন্য জসপ্রীত বুমরাহকেই খানিকটা হলেও এগিয়েরাখছেন রিকি পন্টিং। দিও দুই পেসারের মধ্যে একজনকে বেছে নেওয়াটা যে অত্যন্ত একটা কঠিন কাজ তাও বলতে কোনও দ্বিধা নেই রিকি পন্টিংয়ের।
এই প্রসঙ্গে আইসিসির সাইটে রিকি পন্টিং জানিয়েছেন, “এই বিষয়ে আমি হয়ত অভিজ্ঞতার সঙ্গেই যাব। জসপ্রীত বুমরার দিকেই যাব আমি। এবার তিনি অস্ট্রেলিয়ায় খেলতে আসছেন। এই অস্ট্রেলিয়ার পিচে শাহিন আফ্রিদির থেকে অনেক বেশী ম্যাচ খেলেছেন তিনি। এছাড়াও শাহিন আফ্রিদির থেকে বড় প্রতিযোগিতাতেও খেলার অভিজ্ঞতা রয়েছে জসপ্রীত বুমরার”।
এশিয়া কাপের আগে পর্যন্ত ভারতের হয়ে প্রতিটি সিরিজেঅ দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন জসপ্রীত বুমরাহ। যদিও চোটের জন্য এবারের এশিয়া কাপে নামতে পারেননি তিনি। কিন্তু এখন জসপ্রীত বুমরাহ পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। ভারতীয় দলেও ফিরেছেন তিনি। যদিও এখনও পর্যন্ত ভারতীয় দলের হয়ে মাঠে নামেননি বুমরাহ। নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি টোয়েন্টিতেই বোধহয় নামতে চলেছেন এই তারকা ক্রিকেটার।
দেশের জার্সিতে ৫৮টি টি টোয়েন্টি খেলে এই মুহূর্তে জসপ্রীত বুমরার ঝুলিতে রয়েছে ৬৯টি উইকেট। সেইসঙ্গে ইকনমি রেট রয়েছে ৬.৪৬। অস্ট্রেলিয়া সিরিজেই জসপ্রীত বুমরাকে ফের পুরনো ছন্দে দেখা যায় কিনা সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে।