কায়রণ পোলার্ডকে ছাড়াটা মুম্বই ইন্ডিয়ান্সের কাছে কঠিন সিদ্ধান্ত, মনে করছেন হরভজন সিং

Harbhajan Singh
Harbhajan Singh. (Photo Source: Twitter)

আইপিএলের মিনি নিলাম ঘিরে এখন থেকেই উত্তেজবার পাদ চড়তে শুরু করেছে। আগামী ১৫ নভেম্বর বিসিআইয়ের কাছে আসন্ন আইপিএলের জন্য কোন কোন ক্রিকেটারদের ধরে রাখা হবে এব ছেড়ে দেওয়া হচ্ছে, সেই তালিকাই জমা দিতে হবে। শোনাযাচ্ছে ইতিমধ্যেই নাকি সেই কাজ কার্যত করে ফেলেছে মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। শোনাযাচ্ছে আন্ন াইপিএলের আগেই নাকি কায়রন পোলার্ডের সঙ্গে দীর্ঘদিনের সম্পক্ক এবার ভাঙতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স। এবারের আইপিএলের আগেই নাকি তাঁকে ছেড়ে দিচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স শিবির।

শেষবারেরক আইপিএলে চূড়ান্ত ব্যর্থ েহয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। সেখানেই ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন কায়রণ পোলার্ডও। এবারের আপিএলের মেগা নিলামের আগে কায়র পোলার্ডকে নেিজেদের দলেই রেখে দিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। ৬ কোটি টাকার বিনিময়েই এই তারকা ক্রিকেটারকে মুম্বই শিবিরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। প্রায় ১২ বছর মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে রয়েছেন কায়রণ পোলার্ড। সেই তারকা ক্রিকেটারের সঙ্গে সম্পর্ক ছঠিন্ন করাটা যে বেশ কঠিন একটা কাজ,তা মানতে কোনও দ্বিধা নেই হরভজন সিংয়ের।

২০১০ সালে মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে যোগ দিয়েছিলেন কায়রণ পোলার্ড

২০১০ সাল থেকে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গী তিন। দীর্ঘ ১২ বছর মুম্বই ইন্ডিয়ান্সের নানান সাফল্য থেকে ব্যর্থতার স্বাক্ষী তিনি। এবার কারণ পোলার্ডের সঙ্গে সেই সম্পর্কই ছিন্ন করতে চলেছে  মুম্বই ইন্ডিয়ান্স। আর এই সিদ্ধান্তটাই যে মুম্বইয়ের জন্য অত্যন্ত কঠিন তা বলার অপেক্ষা রাখে না। কিন্কতু এই পরিস্থিতিতে এমন সিদ্ধান্ত মুম্বইকে নিেতেই হবে। এমন কোনও ক্রিকেটারকে তাদের নেওয়া উচিত্, যে অন্তত ৪ থেকে ৫ বছর মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলতে পারবেন। মনে করছেন হরভজন সিং।

এই প্রসঙ্গে প্রাক্তন মুম্বই ইন্ডিয়ান্স ক্রিকেটার হরভজন সিং জানিয়েছেন, “আমার মনে হয় কায়রণ পোলার্ডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করাটা মুম্বই ইন্ডিয়ান্সের জন্য খুবই কঠিন একটা বিষয় হেতে চলেছে। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে দীর্ঘদিন খেলে েচলেছেন তিনি। অবশ্যই একটা সময় এমন আসে যখন কঠিন সিদ্ধান্তটা নিতেই হয়। আর আমার মনে হয় এটাই বোধহয় সেই কঠিন সিদ্ধান্ত নেওয়ার সময়টা। এই পরিস্থিতিতে তাদের এগিয়ে যেতে হবে এবং আগামী ৪ থেকে ৫ বছরের জন্য দল প্রস্তুত করে নিতে হবে”।

মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলের মঞ্চে ৩৪১২ রানের পাশাপাশি ৬৯টি উইকেটও রয়েছে কায়রণ পোলার্ডের। সেই তারকা ক্রিকেটারের সঙ্গেই এবার সম্পর্ক ছিন্ন করতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স। শোনাযাচ্ছে এই তারকা ক্রিকেটারের জায়গায় নাকি এবার অস্ট্রেলিয়ার তরুণ ক্রিকেটার ক্যামেরণ গ্রীনকে নেওয়ার ব্যপারে এগোতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স। যদিও  কোনোকিছুই এখনও পর্যন্ত নিশ্চিত নয়। এবার শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার।

close whatsapp