না দেখেই বাস্কেটবলে নেট করলেন রবীন্দ্র জাদেজা, রিকভারি সেশনে বাস্কেটবলে মজে স্যার জাড্ডু
আপডেট করা - Apr 7, 2022 10:10 pm

গতবারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। কিন্তু এবারের আইপিএলে এখনও পর্যন্ত একটিও ম্যাচে জিততে পারেনি চেন্নাই সুপার কিংস। ধোনির বদলে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হয়েছেন রবীন্দ্র জাদেজা। আইপিএল শুরু হওয়ার কয়েকদিন আগেই ধোনি নিজে তাঁর কাঁধে সেই দায়িত্ব তুলে দিয়েছিলেন। বেশ কয়েকদিন আগেই অবশ্য ধোনি সেই কথা জানিয়েছিলেন জাদেজাকে। কিন্তু অধিনায়কের জাদেজার আইপিএলে শুরুটা খুব একটা ভাল হয়নি। আইপিএলের শুরুতেই হারের হ্যাটট্রিক চেন্নাই সুপার কিংসের।
আগামী ৯ এপ্রিল ফের আইপিএলের মঞ্চে নামছে চেন্নাই সুপার কিংস। সেই ম্যাচ থেকেই ঘুরে দাঁড়াতে মরিয়া তারা। সেইসঙ্গে তাদের ওপর চাপও বাড়ছে। আর সেই চাপ কাটাতেই বোধ হয় রবীন্দ্র জাদেজা এখন বাস্কেটবলে মন দিয়েছেন। তাও আবার না দেখে বল বাস্কেটে ফেলার কৌশল প্রদর্শন দেখালেন সকলকে। প্রথম ম্যাচ থেকেই তারা ব্যর্থ। আর প্রতি ম্যাচের শেষেই রবীন্দ্র জাদেজার নেতৃত্ব নিয়ে সমালোচনা চলছে।
বড় রান করেও যেমন হেরে যাচ্ছে চেন্নাই সুপার কিংস। তেমনই ব্যাটে রান নেই রবীন্দ্র জাদেজারও। এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা অল রাউন্ডার তিনি। সম্প্রতিই শ্রীলঙ্কার বিরুদ্ধে দুর্ধর্ষ পারফর্ম্যান্স দেখিয়েছিলেন রবীন্দ্র জাদেজা। কিন্তু আইপিএলে হঠাত্ই যেন নেতৃত্বের চাপ পড়ায় ছন্দ হারিয়েছেন তিনি। যে ছন্দে জাদেজাকে দেখা যেত, তিন ম্যাচ হয়ে গেলেও স্যার জাড্ডুকে সেই ফর্মে দেখা যাচ্ছে না।
হারের হতাশা ভুলে বাস্কেটবলে মজে রয়েছেন রবীন্দ্র জাদেজা
আর তাতেই চিন্তা বাড়ছে চেন্নাই সুপার কিংস সমর্থক থেকে সকলের। আর একইসঙ্গে রবীন্দ্র জাদেজার আত্বিশ্বাস নিয়েও কথা উঠছে বিভিন্ন মহলে। হঠাত্ই নেতৃত্ব পাওয়ায় নাকি তিনি চাপে পড়ে গিয়েছেন বলেই মন করছেন বিশেষজ্ঞ থেকে প্রাক্তনরা। আর সেজন্যই হয়ত চাপ কমাতে ও আত্নবিশ্বাস ফেরাতে এবার বাস্কেটবলে মনোনিবেশ রবীন্দ্র জাদেজার। চেন্নাইয়ের রিকভারি সেশনে তাঁকে দেখা গেল না দেখে বল বাস্কেট করতে। হয়ত এমনভাবেই নিজেকে হাল্কা রাখতে চাইছেন এবং চাপও কমাতে চাইছেন তিনি।
— Ravindrasinh jadeja (@imjadeja) April 7, 2022
তাঁর পূর্বসূরী ধোনিকেও টাপের মুহূর্তে কিন্তু এমন কাজ করতে দেখা গিয়েছে। কঠিন পরিস্থিতির সময় মাথা ঠান্ডা রাখার পাশাপাশি হামেশাই গোটা দলকে নিয়ে রিকভারি সেশনে বাস্কেট বল কিংবা ভলি বল খেলতে দেখা গিয়েছে ধোনিকে। হয়ত সেই ক্যাপ্টেন কুলের পথই এবার অনুসরণ করেছেন রীব্ন্দ্র জাদেজা। বৃহস্পতিবার রিকভারি সেশন ছিল চেন্নাই সুপার কিংসের.। সেখানেই না দখে বাস্কেট বল খেললেন তিনি। আবার বল বাস্কেটও করলেন তিনি।
আইপিএলে এখনও পর্যন্ত বেশ সাফল্যের সঙ্গেই এগিয়ে চলেছেন রবীন্দ্র জাদেজা। এখনও পর্যন্ত আইপিএলের ২০৩টি ম্যাচে রবীন্দ্র জাদেজার রয়েছে ২৪২৯ রান। সেইসঙ্গে তাঁর ঝুলিতে রয়েছে ১২৮টি উইকেট । এবার সেই জাদেজার হাত ধরে চেন্নাই সুপার কিংস ঘুরে দাঁড়াতে পারে কিনা সেটাই দেখার।