আইপিএল ২০২২, ম্যাচ ৩০: রাজস্থান রয়্যালস বনাম কলকাতা নাইট রাইডার্স, ম্যাচ প্রিভিউ, পিচ রিপোর্ট, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপস

২৭২ রান করে জস বাটলারের দখলে অরেঞ্জ ক্যাপ

Jos Buttler's century
Jos Buttler. (Photo Source: IPL/BCCI)

প্রিভিউ

রাজস্থান রয়্যালস এবং কলকাতা নাইট রাইডার্স সোমবার আইপিএল ২০২২-এর ৩০তম ম্যাচে মুখোমুখি হবে। রয়্যালস ৫টি ম্যাচের মধ্যে ৩টি জিতেছে এবং বর্তমানে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রয়েছে। তাদের শেষ খেলা‍য় গুজরাত টাইটান্সের বিপক্ষে ১৯৩ রানের লক্ষ্য তাড়া করতে ব্যর্থ হয়ে রয়্যালস ৩৭ রানে হেরেছে।

টুর্নামেন্টে এখন পর্যন্ত ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারেনি কেকেআর। টুর্নামেন্টে তারা ৩টি ম্যাচ জিতেছে এবং সমসংখ্যক ম্যাচে হেরেছে। কেকেআর পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থানে রয়েছে। শেষ ২ ম্যাচে হেরেছে তারা। কেকেআর তাদের আগের ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে।

পিচ রিপোর্ট

ব্র্যাবোর্ন স্টেডিয়ামের পিচে ব্যাটারদের জন্য ভালো সহায়তা রয়েছে। পেসাররা পিচ থেকে যথেষ্ট গতি এবং বাউন্স পাচ্ছে। উমেশ যাদব, প্রসিধ কৃষ্ণের মতো পেসাররা বোলিং উপভোগ করবে। টস জয়ী দল হয়তো বোলিং করবে। ১৮৫ রানের নীচে কোন স্কোরই নিরাপদ নয়।

সম্ভাব্য একাদশ

রাজস্থান রয়্যালস  

জস বাটলার, করুণ নায়ার, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), শিমরন হেটমায়ার, ড্যারিল মিচেল, রিয়ান পরাগ, অনুনয় সিং, রবিচন্দ্রন অশ্বিন, ওবেদ ম্যাককয়, যুজবেন্দ্র চাহাল, প্রসিধ কৃষ্ণ।

কলকাতা নাইট রাইডার্স 

সুনীল নারিন, নীতীশ রানা, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), শেলডন জ্যাকসন (উইকেটকিপার), আন্দ্রে রাসেল, ভেঙ্কটেশ আইয়ার, প্যাট কামিন্স, অনুকূল রায়, টিম সাউদি, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী।

ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই

ব্যাটার

শিমরন হেটমায়ার – ৫ ম্যাচে ১৯৭ রান করেছেন ১৭৭.৪৭ স্ট্রাইক রেটে। ইতোমধ্যেই ১৫টি ছয় মেরে অন্যতম সেরা ফিনিশার হয়ে উঠেছেন চলতি আইপিএলের।

শ্রেয়াস আইয়ার – এখনও চেনা ছন্দে দেখা যায়নি তাঁকে। ৬ ম্যাচে ১৫১ রান করেছেন। অতি শীঘ্র তাঁর কাছ থেকে একটি অধিনায়কোচিত ইনিংস আশা করবে তাঁর দল।

অলরাউন্ডার 

আন্দ্রে রাসেল – ১৭৯ রান করেছেন ১৭৯.০০ স্ট্রাইক রেটে এবং সেই সঙ্গে বল হাতে ৫টি উইকেটও নিয়েছেন। মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন হার্দিক পান্ডিয়ার পরেই।

বোলার

যুজবেন্দ্র চাহাল – ৫ ম্যাচে ১২ উইকেট নিয়েছেন ৬.৮০ ইকোনমি রেটে এবং ১১.৩৩ গড়ে। টি নটরাজনের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ উইকেট নিলেও উৎকৃষ্ট গড় ও ইকোনমি রেটের কারণে চাহালের দখলে পার্পল ক্যাপ।

উমেশ যাদব – ৬ ম্যাচে ১০ উইকেট নিয়েছেন এবং প্রায় প্রত্যেক পাওয়ারপ্লেতেই উইকেট নিচ্ছেন। নিয়মিত ১৪০ কিমি/ঘণ্টার গতিবেগে বোলিং করছেন।

উইকেটকিপার 

জস বাটলার – এই আইপিএলের সেরা ব্যাটার। ইতোমধ্যেই একটি সেঞ্চুরির সঙ্গে দুটি হাফ সেঞ্চুরিও করেছেন। ২৭২ রান সংগ্রহ করেছেন ১৫২.৮০ স্ট্রাইক রেটে।

সঞ্জু স্যামসন – ৫ ম্যাচে ১১৭ রান করলেও সেই রান এসেছে ১৪৮.১০ স্ট্রাইক রেটের দ্রুত গতিতে। তাঁর কাছ থেকে একটি বড় ইনিংসের প্রত্যাশা রয়েছে।

রাজস্থান রয়্যালস বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ

জস বাটলার (সহ-অধিনায়ক), নীতিশ রানা, সঞ্জু স্যামসন ,শ্রেয়াস আইয়ার, শিমরন হেটমায়ার, আন্দ্রে রাসেল, ভেঙ্কটেশ আইয়ার, রিয়ান পরাগ, সুনীল নারিন, উমেশ যাদব (অধিনায়ক), যুজবেন্দ্র চাহাল।

close whatsapp