পাঁচ উইকেট নিয়ে ঘরের মাঠে অনিল কুম্বলের রেকর্ড ছুঁলেন রবিচন্দ্রন অশ্বিন

Ravichandran Ashwin
Ravichandran Ashwin. (Photo Source: BCCI)

আড়াই দিনেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় সম্পূর্ণ। নাগপুরের পিচে রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজার দাপটে ধরাশায়ী হয়েছে অস্ট্রেলিয়া।  প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক ইনিংস ও ১৩২ রানে জয় পেয়েছে ভারতীয় দল। সেখানেই প্রথম ইনি্ংসে ভারতীয় দলের নায়ক যদি রবন্দ্র জাদেজা হন, তবে দ্বিতীয় ইনিংসের নায়ক রবিচন্দ্রন অশ্বিন। সেইসঙ্গেই ঘরের মাঠে এক নকুন রেকর্ডের মালিক হলেন রবিচন্দ্রন অশ্বিন। ঘরের মাঠে টেস্টের মঞ্চে অনিল কুম্বলের রেকরেড ছুঁলেন তিনি। আর একটি ম্যাচে ইনিংসে পাঁচ উইকেট নতে পারলেই অনিল কুম্বলেকে ছাপিয়ে যাবেন এই তারকা ক্রিকেটার।

প্রথম ইনিংসে ৪০০ রানে থেমেছিল ভারতীয় দল। সেখানেই তাদের লিড ছিল ২২৩ রানের। অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্যটা যে খুব একটা বিরাট ছিল না তা বলাই যায়। কিন্তু রবিচন্দ্রন অশ্বিনের ১২ ওভারেই সমস্ত হিসাব নিকাশ এদিন ভেস্তে গিয়েছে। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়াকে একাই শেষ করে দিয়েছিলেন ভারকতীয় দলের এই তারকা স্পিনার। তাঁর অফস্পিনেরক সামনে অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটাররা মাথা তুলে দাঁড়াতেই পারেননি। দ্বিতীয় ইনিংসে মাত্র ৩২ রানে ৫ উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। সেইসঙ্গে ঘরের মাঠে অনিল কুম্বলের এক ইনিংসে ২৫বার পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড ছুঁলেন তিনি।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুই ইনিংস মিলিয়ে রবিচন্দ্রন অশ্বিন পেয়েছেন ৮ উইকেট

যদিও আ্তর্জাতিক ক্রিকেটে টেস্টের মঞ্চে এদিন কেরিয়ারের ৩১ তম পাঁচ উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। তবে ঘরের মাঠে এি নিয়ে ২৫ বার এক ইনিংসে পাঁচ ইউইকেট নিয়েছেন তিনি। এতদিন এই রেকর্ড শুধুমাত্র অনিল কুম্বলেরই ছিল। সেই তালিকাতেই অনিস কুম্বলের সঙ্গে এক আসনে জায়গা পাকা করে নিলেন রবিচন্দ্রন অশ্বিন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ইনিংস এদিন  শুধুই অশ্বিনময়।

প্রছথম ইনিংসে পাঁচ উইকেট তুলে নিয়েছিলেন রবীন্দ্র জাদেজা। সেখানে অবশ্য একেবারেই খালিহাতে ছিলেন না রবিচন্দ্রন অশ্বিন। তিনটি উইকেট পেয়েছিলেন তিনি। সেইসঙ্গেই দ্রুততম ভারতী. ক্রিকেটার হিসাবে টেস্টের মঞ্চে ৪৫০ উইকেট নেওয়ার মাইলস্টোন গড়েছিলেন তিনি। ম্যাচের তৃতীয় দিন সেই রবিচন্দ্রককন অশ্বিনের মুকুটে নতুন এক পালক। ১৯৯০ থেকে ২০১৮ সাল পর্যন্ত খেলে এই রেকর্ড তৈরি করেছিলেন অনিল কুম্বলে।

মাত্র ১১ বছরেই অনিল কুম্বলের সেই রেকর্ড ছুঁয়ে ফেললেন তিনি।  এদিন উসমান খোয়াজার উইকেট দিয়ে নিজের শিকার শুরু করেছিলেন ভারতীয় দলের এই তারকা স্পিনার। এরপর একে একে ডেভিড ওয়ার্নার, অ্যালেক্স ক্যারি, ম্যাট রেনেশদের মতো তারকা ক্রিকেটারদের সাজঘরের রাস্তা দেখিয়ে তিনি। মা্র ১২ ওবার বোলিং করেই পাঁচ উইকেট তুলে নিয়ে ভারতের জয় নিশ্চিত করে দিয়েছিলেন অশ্বিন।

close whatsapp