দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়ে আইসিসির তালিকায় পাঁচ নম্বরে হার্দিক, ব্যাটেই জবাব দিচ্ছেন তিনি

Hardik Pandya
Hardik Pandya. ( Image Source: Hotstar)

আইপিএল শুরু হওয়ার আগে এই হার্দিক পান্ডিয়ার ভারতীয় দলে থাকা নিয়ে প্রশ্ন উঠেছিল। তিনি ভারতীয় দলে ফিরতে পারবেন কিনা সেই ব্যপারে সংশয় প্রকাশ করেছিলেন খোদ প্রধান নির্বাচক চেতন শর্মা। সবকিছুই মুখ বন্ধ করে শুনে গিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। জবাব দেওয়ার মঞ্চটা ক্রিকেটের বাইশগজকেই বেছে নিয়েছিলেন তিনি।  আইপিএল থেকে জবাব দেওয়াটা শুরু করেছেন। দেশের জার্সিতেও চলছে নিজেকে প্রমান করার লড়াই। সেইসঙ্গে আইসিসির একের পর এক উপহারেই তাঁর হাত ভরে উঠেছে।

সামনে রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ। সেখানে প্রথম ম্যাচেই অবশ্যহেরে গিয়েছে ভারতীয় দল। কিন্তু হার্দিক পান্ডিয়া  সেই হারের মঞ্চেই টিম ইন্ডিয়ার উজ্জ্বল নক্ষত্র। তাঁর হাত ধরে তো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যাট হাতে চূড়ান্ত বিধ্বস্ত হওয়ার পরও ঘুরে দাঁড়াতে পেরেছিল ভারতীয় দল। শুধু তাই নয়হার্দিক পান্ডিয়ার হাত ধরে অস্ট্রেলিয়ার বিরিুদ্ধে টি টোয়েন্টিতে সর্বোচ্চ রানও করেছিল টিম ইন্ডিয়া। আর সেই পারফরম্যান্সের জেরেই এবার আইসিসির অল রাউন্ডারদের তালিকায় প্রথম পাঁচে উঠে এসেছেন হার্দিক পান্ডিয়া। টি২০ অল রাউন্ডারদের তালিকায় পাঁচ নম্বরে উঠে এসেছেন হার্দিক পান্ডিয়া।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩০ বলে ৩১ রানেরপ ইনিংস খেলেছিলেন হার্দিক পান্ডিয়া

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হার্দিক পান্ডিয়া এদিন যখন মাঠে এসেছিলেন সেই সময় পরপর উইকেট খুইয়েক্রমশই চাপে পড়ে গিয়েছিল ভারতীয় দল। সেই জায়গা থেকেই সূর্যকুমার যাদবের সঙ্গে লড়াইটা আকম্ভ করেছিলেন তিনি। শুরুর দিকে খানিকটা ধীর গতিতেই খেলা শুরু করেছিলেন তিনি। এরপর সময় যত এগিয়েছে হার্দিক পান্ডিয়া ততই ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন। শেষের দিকে অস্ট্রেলিয়ার বোলারদের সামনে ত্রাস হয়ে উঠেছিলেন হার্দিক পান্ডিয়া।

এদিন হার্দিক পান্ডিয়া ৩০ বলে ৭১রানের ঝোড়ো ইনিংস খেলেছেন। আর তা দেখার পর থেকেই সকলে আপ্লুত হয়েছেন। গোটা ইনিংস জুড়ে হার্দিক হাঁকিয়েছেন ৭টি বাউন্ডারি এবং পাঁচটি ওভার বাউন্ডারি। শুধু তাই নয় তাঁর স্ট্রাইকরেট রয়েছে ২৩৬.৬৭। অস্ট্রেলিয়ার তাবড়তাবড় বোলারদের বিরুদ্ধে একাই বাইশগজে শাসন করেছেন তিনি। তাঁর ইনিংস জুড়ে এদিন ছিল শুধুই চার ও ছয়ের বন্যা। আর তাতেই আইসিসি ক্রম তালিকায় পাঁচ নম্বরে উঠে এলেন হার্দির পান্ডিয়া।

চোট সারিয়ে দেশেরক জার্সিতে ফেরার পর থেকেই দুর্ধর্ষ ছন্দে রয়েছেন হার্দিক পান্ডিয়া। এশিয়া কাপের পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দলের জয়ের অন্যতম কারিগড় ছিলেন তিনি। শেষ বলে ছয় মেরে সকলকে চমকে দিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। ঠিক তেমনই আবারও সকলকে চমকে দিলেন এই তারকা অস রাউন্ডার। অ্স্ট্রেলিয়ার বিরুদ্ধে চাপের মুহূর্তে ভারতীয় দলকে শুধু টেনে তুললেনই নয়, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিরাট রানও গড়ে তুললেন তিনি।

close whatsapp