সিরিজের গুরুত্ব বুঝেই বিরাট কোহলি, রোহিত শর্মাদের খেলানোর ইঙ্গিত রাহুল দ্রাবিড়ের

Rahul Dravid
Rahul Dravid. (Photo by Gareth Copley/Getty Images)

বেশ কয়েকদিন ধরেই ভারতীয় ক্রিকেটারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে নানান আলোচনা চলছে। বিশেষ করে রোহিত শর্মা এবং বিরাট কোহলির মতো ক্রিকেটারদের ওয়ার্কলোড  ম্যানেজমেন্ট নিয়েই চলছে সবচেয়ে বেশী আলোচনা। সেই বিষয় নিুয়েই এবার মুখ খুলেছেন ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়। প্রতিযোগিতার দুরুত্ব বুজেই ক্রিকেটারদের খেলানোর বার্তা দিয়েছেন রাহুল দ্রাবিড়। অর্থাত্ এই বছর  বিশ্বকাপের আগে যে বিরাট কোহলি ও রোহিত শর্মাকে প্রতিটি ফর্ম্যাটের সিরিজ খেলতে দেখা যাবে না তা বেশ স্পষ্ট।

এই বছর ঘরের ামঠে একদিনের বিশ্বকাপের মঞ্চে নামবে ভারতীয় দল। সেখানে যে রোহিত শর্মা এবং বিরাট কোহলি ভারতীয় দলের প্রধান শক্তি তা বলার অপেক্ষা রাখে না। সেজন্য এই দুই ক্রিকেটারের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের দিকে বাড়তি নজর দিচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। শুধু তিনিই নন, আরও বেশ কিছু ক্রিকেটারের দিকেও নজর রয়েছে টিম ইন্ডিয়ার। সেইভাবেই যে রাহুল দ্রাবিড় তাঁর ছক সাজাচ্ছেন তা বলার অপেক্ষা রাখে না।

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টি২০-তে নাও খেলতে পারেন রোহিত শর্মা ও বিরাট কোহলি

এই মুহূর্তে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলছে ভারতীয় দল। সেখানে খেলছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি দুজনেই। দ্বিতীয় ম্যাচেই অর্ধশতরানের ইনিংস খেলেছেন রোহিত শর্মা। এরপরই রয়েছে ভারতের সামনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজ।  এই মুহূর্তে এই সিরিজ যে ভারতীয় দলের অন্য়তম গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। সেখানে যে দুই তারকা ক্রিকেটাকরকেই দেখা যাবে তা বলার অপেক্ষা রাখে না। তবে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজেই হয়ত বিস্রাম দেওয়া  হতে পারে তাদেরকে।

এই প্রসঙ্গে রাহুল দ্রাবিড় জানিয়েছেন, “টি টোয়েন্টি বিশ্বকাপের পর আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল এউ ছটি একদিনের ম্যাচ। সেই ছটি ম্যাচেই খেলতে দেখা গিয়েছে বিরাট কোহলিকে। আগামী সপ্তাহেই বিরাট কোহলি এবং রোহিত শর্মা সহ বেশকিছু ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হতে পারে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ শুরু হওয়ার আগে তারা যাতে একেবারে রিফ্রেশ হয়ে ফিরতে পারে সেজন্যই বিশ্রামের সিদ্ধান্ত নিতে চলেছি আমরা। কারণ এই মুহূর্তে কিছু ফর্ম্যাটকেই আমরা গুরুত্ব দিচ্ছি”।

শ্রীলঙ্কার বিরুদ্ধে বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে টি টোয়েন্টি ফর্ম্যাটে বিশ্রাম দেওয়া হয়েছে। এবার নিউ জিল্যান্ডের বিরুদ্ধেও বিশ্রাম দেওয়া হতে পারে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে। কারণ সামনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজই পাখির চোখ টিম ইন্ডিয়ার। সেজন্যই  এমন ভাবনা শুরু হয়ে গিয়েছে।

close whatsapp