কঠোর পরিশ্রম ও নিজের পারফরম্যান্স দেখিয়েই ভারতীয় দলে জায়গা পাকা করার লক্ষ্যে শ্রেয়স আইয়ার
আপডেট করা - Jul 25, 2022 1:54 pm

ভারতীয় একদিনের দলে নিয়মিত সদস্য এখনও হয়ে উঠতে পারেননি তিনি। সেই সম্ভাবনা যে তাঁর হাতে নেই তা ভালভাবেই জানেন শ্রেয়স আইয়ার। কিন্তু সেই জয়গায় নিজের জায়গা পাকা করে ফেলার লক্ষ্যে যেকোনওরকম সুযোগ কাজে লাগাতে মরিয়া হয়ে রয়েছেন শ্রেয়স আইয়ার। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজ জয় হয়ে গিয়েছে ভারতের। এখন শুধুই সিরিজ জয়ের অপেক্ষা। আর সেখানেই ভারতের হয়ে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছেন শ্রেয়স আইয়ার। কঠোর পরিশ্রম আর সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যাওয়াই এখন প্রধান লক্ষ্য শ্রেয়স আইয়ারের।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পরপর দুটো একদিনের ম্যাচেই নিজের পারফরম্যান্স প্রদর্শন করেছেন শ্রেয়স আইয়ার। প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও অর্ধশতরান পেয়েছেন তিনি। তাঁর এবং সঞ্জু স্যামসনের ৯৯ রানের পার্টারশিপটাই যে ক্যারিবিয়ান ব্রিগেডের বিরুদ্ধে ভারতের জয়ের ভিতটা মজবুত করে দিয়েছিল তা নিয়ে কোনও সন্দেহ নেই। এই পারফরম্যান্সটাই ধরে রেখে এগিয়ে যেতে চান তিনি।
দ্বিতীয় ম্যাচেও ৭১ বলে ৬৪ রান করেছেন শ্রেয়স আইয়ার
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে যে সময় শ্রেয়স আইয়ার মাঠে আসেন, বেশ চাপেই পড়ে গিয়েছিল বারতীয় দল। সেই জায়গা থেকেই লড়াইটা শুরু করেন তিনি। সঞ্জু স্যামসনের সঙ্গে ৯৯ রানের পার্টচনারশিপ গড়ে তোলেন শ্রেয়স আইয়ারষ শুধু তাইউ নয় ৭১ বলে ৬৪ রানের দুরন্ত ইনিংসও খেলেন তিনি। যদিও ভারতীয় দলে এখনও পর্যন্ত পাকাপাকি নয় এই তরুণ ক্রিকেটারের জায়গা। সেই জায়গাতে পৌঁঠতেই কঠোর পরিশ্রমের কথা শোনা গেল তাঁর মুখে।
ম্যাচ শেষে শ্রেয়স আইয়ার জানিয়েছেন, ভারতীয় দলে হয়ে খেলাটা কখনোই আমার হাতে নেই। আমি যেটা করতে পারি সেটা হল কঠোর পরিশ্রম এবং সুযোগ পেলে তা কাজে লাগানো। এই ম্যাচ এবং তার আগের ম্যাচে আমি আমার দেশকে প্রতিনিধুত্ব করার সুযোগ পেয়েছি। আর সেই সুযোগটাই যথাযথভাবে কাজে লাগাতে চেয়েছি। আমি নিজের একশো শতাংশ দিতে পেরেছি। যখন মাঠ ছেটটেছি সেই সময় আমার মনের মধ্যে কোনওরকম খারাপ লাগা ছিল না।
এখনও পর্যন্ত ভারতীয় একদিনের দলের নিয়মিত সদস্য হয়ে উঠতে পারেননি শ্রেয়স আইয়ার। নিজেকে ক্রমাগতই তৈরি করে চলেছেন তিনি। সেভাবেই চলছে তাঁর প্রস্তুতিও। ২০১৭ সালে ভারতীয় একদিনের দলের হয়ে অভিষেক হয়েছিল শ্রেয়স আইয়ারের। সেই থেকেই চেষ্টাটা আরও বেড়েছে। এখনও পর্যন্ত ভারতীয় দলের হয়ে ২৯টি একদিের ম্যাচ খেলেছেন এই তরুণ ক্রিকেটার।
ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় স্কোয়াডে থাকলেও সেভাবে সুযোগ মেলেনি তাঁর। প্রথছম ম্যাচে বিরাট কোহলি না খেলায় শ্রেয়স আইয়ারকে তিন নম্বরে খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে ওয়েস্ট ইন্ডিজ সফরে গোটা সিরিজে সুযোগ পেয়েছেন শ্রেয়স আইয়ার। এই সুযোগটাই সম্পূর্ণ কাজে লাগাতে মরিয়া তিনি।