হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে বিশেষ কোনও পরিকল্পনা নেই কুমার কার্তিকেয়র
আপডেট করা - May 11, 2023 9:17 pm

আইপিএলের মঞ্চে দুরন্ত ফর্মে রয়েছে গুজরাত টাইটান্স। শুক্রবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামবে গুজরাত টাইটান্স। সেই ম্যাচে এখন হার্দিক পান্ডিয়ার দিকেও সকলের নজর রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। প্রাক্তন দলের বিরুদ্ধে ওয়াংখেড়ে স্টেডিয়ামে নামতে চলেছেন হার্দিক পান্ডিয়া। এই মুহূর্তে দুকরন্ত ফর্মে রয়েছেন হার্দিক পান্ডিয়া। নেতা হিসাবে যেমন নিজের ফর্ম প্রদর্শন করছেন তিিু। তেমনই ব্যাটহাতেও গুজরাত াটিটান্সের হয়ে দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করছেন হার্দিক পান্ডিয়া। যদিও তাঁকে আটকাতে প্রস্তুত হয়ে রয়েছেন কুমার কার্তিকেয়।
প্রথম দিকে শুরুটা ভালভাবে করতে না পারলেও, সময়ের সঙ্গে সঙ্গে ট্র্যাকে ফিরেছে মুম্বই ইন্ডিয়ান্স। এই মুহূর্তে আইপিএলের প্লেঅফে নিজেদের জায়গা পাকা করার লক্ষ্য রয়েছে রোহিত শর্মারা। অন্যদিকে গুজরাত টাইটান্সের হয়ে হার্দিক পান্ডিয়াও দুরন্ত ফর্মে রয়েছেন। ব্যাটিং এবং বোলিং দুই জায়গাতেই ভাল পারফর্ম্যান্স দেখিয়েছেন হার্দিক পান্ডিয়া। সেই হার্দিকের বিরুদ্ধেই বোলিংয়ের জন্য প্রস্তুত হয়ে রয়েছেন কুমার কার্তিকেয়। বিশেষ কোনও বোলিং নয়, সাধারণ পরিকল্পনাতেই হার্দিক পান্ডিয়াকে আটকানোর ছক কষেছেন কুমার কার্তিকেয়।
১০ ম্যাচ খেলে চলতি মরসুমে ২৭৭ রান করেছেন হার্দিক পান্ডিয়া
এই মুহূর্তে চলতি আইপিেলে ১০টি ম্যাচ খেলেছেন হার্দিক পান্ডিয়া। তাঁর হাত ধরে দুরন্ত গতিতে এগিয়ে চলেছে গুজরাত টাইটান্স। ইতিমদ্যেই ১০ ম্যাচ খেলে ২৭৭ রান করে ফেলেছেন হার্দিক পান্ডিয়া। ওয়ামখেড়ে স্টেডিয়ামেও যে তাঁর হাত থেকে বড় রানের লক্ষ্যে রয়েছেন সকলে তা বলার অপেক্ষা রাখে না। শুধুমাত্র ব্যাট হাতে রানই নয়, বল হাতেও তিনটি ুইকেট ইতিমধ্যে তুলে নিয়েছেন হার্দিক পান্ডিয়া। তাঁকে আটকানোই যে এই মুহূর্তে নুম্বি ইন্ডিয়ান্সের অন্যতম প্রধান লক্ষ্য তা বলার অপেক্ষা রাখে না। সেইভাবেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “হার্দিক পান্ডিয়ার উদ্দেশ্যে খুব এঅকটা বেশী ওভার বোলিং করতে পারিনি আমি। কয়েকটি ওভারই বোলিং করেছি তাঁকে। হার্দিক পান্ডিয়া একজন অসাধারণ ব্যাটার। তাঁর বিরুদ্ধে সঠিক লেন্থেই বোলিং করতে চাই আমি। একেবারে সোজাসাপ্টা পরিকল্পনাই রয়েছে হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে। কোনওরকম ম্যাজিক বল নয়, সাধারণভাবেই তাঁর বিরুদ্ধে বোলিং করতে চাই”।
শেষ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স অসাধারণ পারফর্মযান্স দেখিয়েছিল। সেখানেই সূর্যকুমার যাদবের লহাত ধরে জয়তুলে নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। সেই জয় য়ে তাদের আত্মবিস্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছে তা বলাই বাহুল্য। শেষপর্যন্ত ঘরের মাঠে গুজরাতকে তারা আটকাতে পারে কিনা সেটাই এখন দেখার।