চতুর্থ দিনের শেষে বোলারদের সাফল্যের জন্য অধিনায়ক লোকেশ রাহুলকেই কৃতিত্ব পরশ মাম্বরের
আপডেট করা - Dec 17, 2022 7:38 pm

প্রথম টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের জয় পাওয়াটা এখন শুধুই সময়ের অপেক্ষা। শেষদিন চার উইকেট তুলতে পারলেই প্রথম টেস্টে জয় নিশ্চিত করে ফেলবে ভারতীয় দল। চতুর্থ দিন শুরুর দিকে বাংলাদশের ব্যাটাররা লড়াইটা ভাল করলেও পরের দিকে শেষপর্যন্ত সেই লড়াই ধরে রাখতে পারেনি। ভারতীয় বোলারদের পাল্টা লড়ই বাংলাদশের ব্যাটের দিরে তঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে। বোলারদের প্রশংসাতো রয়েছেই, চতুর্থ দিনের শেষে ভারতীয় দলের অধিনায়ক লোকেশ রাহুলের প্রশংসাও শোনা গেল ভারতীয় দলের বোলিং কোচের মুখে।
চতুর্থ দিনের শেষে বাংলাদেশের রান ২৭২ন রানে ৬ উইকেট। যদিও এখনও পর্যন্ত ক্রিজে রয়েছেন সাকিব আল হাসান ও মেহিদী হাসান। এদিন ওপেনিংয়ে ব্যাটিং করতে নেমে অসাধারণ পারফরমযান্স দেখিয়েছিলেন জাকির হাসান। তাঁর ব্যাটেই সেঞ্চুরীও এসেছিল। যদিও শেষপর্যন্ত ক্রিজে থাকতে পারেননি তিনি। ১০০ রানেই সাজঘরে ফিরতে হয়েছিল এই তারকা ক্রিকেটারকে। ম্যাচ শেষে অধিনায়ক লোকেশ রাহুলের নেতৃত্বের প্রশংসাই করলেন পরশ মাম্বরে। তাঁর মতে লোকেশ রাহুলের বোলিং চেঞ্জই নাকি এদিন ম্যাচের আসল টার্নিং পয়েন্ট।
ভারতের জয়ের জন্য এখন মাত্র চার উইকেট প্রয়োজন
বাংলাদেশের বিরুদ্ধে এদিন সুরু থেকেই আরক্রমণে ছিলেন উমেশ যাদব। নাজমুল হোসেনকে সাজঘরের রাস্তাও দেখান তিনি। কিন্তু জাকির হাসানকে আটকানোটা বেশ কটিন ছিল ভারতীয় দলের সময়। সেই পরিস্থিতিতে রবিচন্দ্রন ্শ্বিনকে দিয়ে বোলিং করানোর সিদ্ধান্তটা একেবারে কাজে লেগে গিয়েছিল লোকেশ রাহুল। শুধু এটাই নয়, গোটা ম্যাচেই এমন নানান বোলিং চেঞ্জ করতে দেখা গিয়েছে অধিনায়ক লোকেশ রাহুলকে। আর তা দেখেই খুশি হয়েছেন ভারতীয় দলের বোলিং কোচ পরশ মাম্বরে।
চতুর্থ দিনের শেষে তিনি জানিয়েছেন, “অধিনায়কের ধারণা থাকাটা সবচেয়ে গুরুতে্বপূর্ণ একটা বিষয় এবং অধিনায়কের সিদ্ধান্তকে সবসময়ই আমাদের সমর্থন করা উচিত্। এদিন সমস্ত রৃতিত্বটাই লোকেশ রাহুলের, কারণ তিনি খুব ভালভাবে বোলিং চেঞ্জ করতে পেরেছিলেন। যখন বল রিভার্স সুইং করছিল সেই সময় তিনি পেসারদের খুব ভালভাবে কাজে লাগাতে পেরেছিলেন। যখন তিনি আবার অনুভব করেন যে পেসারদের দীর্ঘ স্পেলের প্রয়োজন রয়েছ, সেই সময় স্পিনারদের আক্রমণে নিয়ে আসেন। এছাড়া নতুন বল নেওয়ার পরই কিন্তু বেশ কিছু উইকেট তুলতে পেরেছিলাম আমরা”।
প্রথম ইনিংসে দুরন্ত বোলিং করেছিলেন কুলদীপ যাদব। দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে এঅসাধারণ বোলিং করেছেন নআরও এক তারকা বোলার অক্ষর পটেল। এদিন এতাই তুন উইকেট তুলে নিয়েছেন তিনি। বাংলাদেশের সেরা তিন উইকেট তাঁর শিকার। শেষদিন এখন ভারতীয় বোলাররা চার উইকেট তুলতে পারেন কিনা সেটাই দেখার।