পাকিস্তান বনাম নিউ জিল্যান্ড: তৃতীয় টি-২০, প্রিভিউ, সম্ভাব্য একাদশ, হেড-টু-হেড এবং সম্প্রচার বিবরণ

সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে আছে পাকিস্তান

Pakistan vs New Zealand
Pakistan vs New Zealand. (Photo by ARIF ALI/AFP via Getty Images)

১৭ই এপ্রিল, সোমবার, লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তান ও নিউ জিল্যান্ড একে অপরের মুখোমুখি হবে। সিরিজের প্রথম দুটি ম্যাচে স্বাগতিকদের আধিপত্যপূর্ণ জয়ের পরে তৃতীয় টি-টোয়েন্টিতে ব্ল্যাকক্যাপ্স জিতে সিরিজে প্রত্যাবর্তনের জন্য উন্মুখ হবে।

আফগানিস্তানের কাছে সাম্প্রতিক সিরিজ হারের পরে বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান দৃঢ়ভাবে পুনরুদ্ধার করেছে। মেন ইন গ্রিন প্রথম দুটি টি-টোয়েন্টি ম্যাচে যথাক্রমে ৮৮ ও ৩৮ রানে জিতেছে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে। দ্বিতীয় টি-২০তে সেঞ্চুরি হাঁকিয়ে বাবর বেশ কিছু রেকর্ডও ভেঙেছেন।

অন্যদিকে, ব্ল্যাকক্যাপ্স প্রতিশোধ নেওয়ার উপায় খুঁজে সিরিজ জয়ের আশা টিঁকিয়ে রাখতে আগ্রহী হবে। দলটি প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে ভালো পারফর্ম্যান্স দেখাতে পারেনি এবং অধিনায়ক টম ল্যাথাম আসন্ন ম্যাচে দলের কাছ থেকে উন্নত পারফর্ম্যান্স আশা করবেন। পাকিস্তানের পেসার হারিস রউফ দুই ম্যাচে ৮ উইকেট নিয়েছেন এবং তাঁর বিরুদ্ধে কিউয়িদের সতর্ক থাকতে হবে।

পিচ কন্ডিশন

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের পিচটি এখনও পর্যন্ত ব্যাটারদের সাহায্য করেছে। টসজয়ী দলে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলে লাভবান হতে পারে। ১৮০ রানের কাছাকাছি স্কোর করতে পারলে প্রতিদ্বন্দ্বিতা করা সম্ভব।

উভয় দলের কম্বিনেশন

পাকিস্তান

মেন ইন গ্রিন এই সিরিজে এখনও পর্যন্ত চাঞ্চল্যকর পারফর্ম্যান্স করেছে। অধিনায়ক বাবর আজম ও পেসার হারিস রউফ উত্তেজক ফর্মে রয়েছেন এবং স্বাগতিকরা আসন্ন ম্যাচেও একই রকম পারফর্ম্যান্সের দিকে তাকিয়ে থাকবে।

সম্ভাব্য একাদশ: মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার), বাবর আজম (অধিনায়ক), ফাখার জামান, সাইম আইয়ুব, শাদাব খান, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, ফাহিম আশরাফ, শাহীন আফ্রিদি, হারিস রউফ, জামান খান।

নিউ জিল্যান্ড

কিউয়িদের লাইন-আপে প্রতিভাবান ব্যাটারদের আধিক্য রয়েছে এবং প্রথম দুই ম্যাচের ব্যর্থতা দূরে সরিয়ে ব্ল্যাকক্যাপ্স তৃতীয় টি-টোয়েন্টিতে টম ল্যাথাম, চ্যাড বাউস, ড্যারিল মিচেলের থেকে ভালো পারফর্ম্যান্সের প্রত্যাশা করবে।

সম্ভাব্য একাদশ: টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটকিপার), চ্যাড বাউস, উইল ইয়াং, ড্যারিল মিচেল, মার্ক চ্যাপম্যান, জেমস নিশ্যাম, রাচিন রবীন্দ্র, অ্যাডাম মিল্‌ন, ম্যাট হেনরি, ইশ সোধি, বেন লিস্টার।

হেড-টু-হেড

ম্যাচ – ৩১ | নিউ জিল্যান্ড – ২০ | পাকিস্তান – ১১

সম্প্রচারের বিবরণ

ম্যাচের তারিখ – এপ্রিল ১৭, সোমবার

ম্যাচের সময় – ভারতীয় সময় সন্ধ্যা ৯:৩০

টিভি সম্প্রচার – সনি স্পোর্টস নেটওয়ার্ক

লাইভ স্ট্রিমিং – সনিলিভ অ্যাপ

close whatsapp