জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সামির ওপর অধিক নির্ভরশীলতা নিয়েই চিন্তায় আকাশ চোপড়া

Aakash Chopra
Aakash Chopra. (Photo Source: Facebook)

ইংল্যান্ডের বিরুদ্ধে এগিয়ে থেকেও হার। তৃতীয় দিন পর্যন্ত এজবাস্টনে টেস্টের রাশ ছিল ভারতীয় দলের দখলে। কি্ন্তু চতুর্থ দিন চা বিরতির পরই যেন বদলে যায় সমস্ত ঘটনাটা। জো রুট এবং জনি বেয়ারস্টোর জোড়া সেঞ্চুরীতেই ভারতীয় দলের বোলাররা কোনঠাসা হতে শুরু করেন। আর তাতেই সাফল্য ব্রিটিশ বাহিনীর। টেস্টের শেষদিন মাত্র  দেড় ঘন্টাতেই শেষ হয়ে যায় ম্যাচ। আর তারপরই ভারতের এমন হার নিয়ে শুরু কাঁটেছেড়া। কেন এমন হচ্ছে তা নিয়েই এবার বিশ্লেষণ করলেন আকাশ চোপড়া।

তাঁর মতে ভারতীয় দল ক্রমশই নাকি জসপ্রীত বুনরাহ ও মহম্মদ সামির ওপর অধিক নির্ভরশীল হয়ে পড়ছে। এছাড়া প্রতিপক্ষ ব্যাটারদের সমস্যায় ফেলতে এই দুই বোলারের যে পরিমাণ সাহায্য পাওয়া উচুত্ ছিল বাকিদের থেকে। তা করে উঠতে পারছেন না দলর বাকি বোলাররা। আর এই কারণেই একের পর এট টেস্টে শেষের দিকে গিয়ে হেরে যাচ্ছে ভারতীয় দল। দক্ষিণ আফ্রিকার পর ইংল্যান্ডের মাটিতেও দেখা গেল সেই একই ছবি।

দক্ষিণ আফ্রিকাতেও শেষ ইনিংসে ভারকীয় বোলাররা সেভাবে পারফরম্যান্স দেখাতে ব্যর্থ হয়েছিল। ইংল্যান্ডের বিরুদ্ধেও বদলায়নি সেই চিত্রটা। শেষ ইনিংসে মাত্র তিন উইকেটই তুলতে পেরেছিল ভারতীয় দল। আকাশ চোপড়ার মতে ৩৭৮ রান যথেষ্ট রান ছিল ভারতের হাতে। কিন্তু জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সামির যে সাহায্যটা বাকিদের থেকে পাওয়া উচিত্ ছিল, সেটা তারা পাচ্ছেন না।

এজবাস্টনে ইংল্যান্ডের কাছে ৭ উইকেটে হেরেছে ভারতীয় দল

এই প্রসঙ্গে নিজের ইউচিউব চ্যানেলে আকাশ চোপড়া জানিয়েছেন, “আমাদের যে বোলিং আক্রমণ ছিল তাতে ৩৭৮ রান যথেষ্ট রান। আমি আগেও বলেছি যে এই বোলিং আক্রমণ একেবারেই পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে নয়। যদি শেষ তিনটি টেস্টের দিকে নজর দেওয়া হয়, রান তাড়া করা কিন্তু খুব একটা কঠিন হয়নি। চতুর্থ ইনিংসে রা তাড়া করা যথেষ্ট কঠিন একটা কাজ। কিন্তু অতি সহজেইস তারা তা করে দিয়েছে”।

তিনি আরও জানিয়েছেন, “আমাদের বোলিংয়ের একটা দুর্বলতা সকলের সামনে চলে এসেছে যে মহম্মদ সামি ও জসপ্রীত বুমরাহ ভাল বোলিং করলেও বাকিদের থেকে সেভাবে সাহায্য পাচ্ছে না। পেসার হোক কী স্পিনার কেউই সেভাবেই সাহায্য করতে পারছেন না”।

ম্যাচ শেষে রাহুল দ্রাবিড়ের মুখেও শোনা গিয়েছিল এমনই মন্তব্য। ব্যাটারদের তৃতীয় ইনিংসে ব্যর্থতার সঙ্গে শেষ ইনিংসে বোলারদের দশ উইকেট তুলতে না পারা নিয়েও চিব্তার কথা প্রকাশ করেছিলেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ ইনিংসে মাত্র তিন উইকেট তুলতে পেরেছিল ভারত। সেখানেও দুই উইকেট তুলেছিলেন জসপ্রীত বুমরাহ। একটি রান আউট। বাকি কোনও বোলারই উইকেট তুলতে পারেননি। ভারতীয় টিম ম্যানেজমেন্টের চিন্তা কিন্তু ক্রমশই বেড়ে চলেছে।

close whatsapp