একদিনের ক্রিকেটে শিখর ধওয়ানের ওপর নির্বাচকরা ভরসা রাখার খুশি সঞ্জয় মঞ্জরেকর

Shikhar Dhawan
Shikhar Dhawan. (Photo by Brett Hemmings/Getty Images)

টি টোয়েন্টি থেকে টেস্ট ভারতীয় দলের হয়ে শেষ একবছরে কোনও ফর্ম্যাটেই দেখা যায়নি শিখর ধওয়ানকে। একদিনের ক্রিকেটেই তাঁকে খেলানোর সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচকরা। ইংল্যান্ডে বিরুদ্ধে একদিনের দলে যেমন রয়েছেন শিখর ধওয়ান তেমনই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও একদিনের দলে রাখা হয়েছে তাঁকে। শুধু তাই নয় রোহিত শর্মার অনুপস্থিতিতে এই তারকা ক্রিকেটারকে সেই সিরিজে অধিনায়কত্বের দায়িত্বও দেওয়া হয়েছে। আর একদিনের ক্রিকেটে শিখর ধওয়ানের ওপর ভরসা রাখাতেই খুশি প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজের পর ফের ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে নেমেছেন শিখর ধওয়ান। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজে করোনার কারণে নামতে পারেননি তিনি। তারপর এই প্রথমবার ইংল্যান্ডের বিরুদ্ধে  একদিনের সিরিজে নেমেছেন গব্বর। প্রথম ম্যাচে রোহিত শর্মার সঙ্গে ১০০ রানের পার্টনারশিপও গড়েছেন শিখর ধওয়ান। বৃহস্পতিবার ইংল্যান্ডের বিরুদ্ধেও রোহিতের সঙ্গে তাঁর ওপরই ভরসা রেখেছে টিম ম্যানেজমেন্ট।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজে অধিনায়ক হয়েছেন শিখর ধওয়ান

প্রথম ম্যাচে রোহিত শর্মা অর্ধশতরান পেলেও, শিখর ধওয়ান কিন্তু বড় রান করতে পারেননি। কিন্তু রোহিত শর্মাকে যোগ্য সঙ্গত দিয়ে গিয়েছেন তিনি। রোহিত শর্মার সঙ্গে ১১৪ রানের পার্টনারশিপ গড়ে তুলেছিলেন শিখর ধওয়ান। তাদেরকে আউট করতে পারেননি ব্রিটিশ বোলাররা। রোহিত শর্মার পাশে ৩১ রানে ম্যাচে অপরাজিত ছিলেন তিনি। এই শিখর ধওয়ানের ওপর নির্বাচকদের ভরসা রাখার ব্যাপারেই বেশ খুশি হয়েছেন প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর।

এই প্রসঙ্গে স্পোর্টস এইট্টিনে তিনি জানিয়েছেন, “ভারতীয় দলের নির্বাচকরা যে শিখর ধওয়ানের ওপর তাদের ভরসা রেখেছেন সেটা দেখেই আমি যথেষ্ট আস্বস্ত হয়েছি। একদিনের ক্রিকেট শিখর ধওয়ান এখন দুর্ধর্ষ ফর্মে রয়েছেন। টপ অর্ডারে তাঁকে ফের দেখে যথেষ্ট খুশি হয়েছি আমি”।

তিনি আরও জািয়েছেন, “শিখর ধওয়ান এই মুহূর্তে একটি ফর্ম্যাটেই সুযোগ পাচ্ছেন। কিন্তু তাঁর কেরিয়ারের শুরু থেকেই যদি এদিকে লক্ষ্য করা যায় এই ফর্ম্যাটে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছেন শিখর ধওয়ান”।

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচেই রোহিত শর্মার সঙ্গে নতুন রেকর্ডের মালিক হয়েছেন শিখর ধওয়ান। সৌরভ গঙ্গোপাধ্যায় এবং সচিন তেন্ডুলকরের পর দ্বিতীয় ভারতীয় ওপেনিং জুটি হিসাবে ৫০০০ রানের মাইলস্টোন ছুঁয়েছেন রোহিত -শিখর ধওয়ান জুটি। শুধু মাত্র তাই নয় এবারের আইপিএলেও বেশ ভালই পারফরম্যান্স দেখিয়েছেন শিখর ধওয়ান।

টি টোয়েন্টি বিশ্বকাপের সুযোগ না পেলেও, আসন্ন একদিনের বিশ্বকাপে যে শিখর ধওয়ানই রোহিত শর্মার ওপেনিং পার্টনার হতে চলেছে তা নিয়ে কোনও সন্দেহ নেই।

close whatsapp