বিরাট কোহলিকে সচিন এবং যুবরাজের সঙ্গে কথা বলার পরামর্শ মন্টি পানেসরের

virat kohli
virat kohli. (Photo by Francois Nel/Getty Images)

সময়টা একেবারেই ভাল যাচ্ছে না বিরাট কোহলির। ২০১৯ সালের নভেম্বর মাসের পর থেকে বিরাট কোহলির ব্যাটে বড় রানের খরা। ৭০টি সেঞ্চুরীতেই আটকে রয়েছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। দন যত এগোচ্ছে ততই বিরাট কোহলির পারফরম্যান্স নিয়ে সমালোচনার সুর চড়া হচ্ছে সকলের। বিশেষজ্ঞ থেকে প্রাক্তন ক্রিকেটার সকলেই বিরাটের  পারফরম্যান্স নিয়ে নানান কথাবার্তা বলতে শুরু করেছেন। এমন পরিস্থিতিতে বিরাট কোহলিকে সচিন তেন্ডুলকর এবং যুবরাজ সিংয়ের পরামর্শ নেওয়ারই উপদেশ দিলেন মন্টি পানেসর।

আইপিএলের পর রোহিত, বিরাট কোহলিদের বিশ্রামের সিদ্ধান্ত নিয়েছিল বিসিসিআই। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে কোনও সিনিয়র ক্রিকেটারদেরই খেলানোর সিদ্ধান্ত নেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। একেবারে ইংল্যান্ড সফরেই মাঠে ফিরেছিলেন বিরাট কোহলি। কিন্তু টেস্ট ম্যাচে ব্রিটিশ বোলারদের বিরুদ্ধে সাফল্যের মুখ দেখতে পাননি বিরাট কোহলি। দুই ইনিংস মিলিয়ে মাত্র ৩১ রান করতে পেরেছিলেন বিরাট কোহলি।

প্রথম ইনিংসে রান পেয়েছিলেন ১১ রান এবং দ্বিতীয় ইনিংসে বিরাট কোহলি ফিরে গিয়েছিলেন ২০ রানে। এরপরই ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টিতে বিশ্রাম দেওয়া হয়েছিল তাঁকে। দ্বিতীয় টি টোয়েন্টিতে ফিরলেও, ব্যর্থই হয়েছিলেন বিরাট কোহলি। পরপর দুটো টি টোয়েন্টিতেই ব্যর্থ হয়ে সাজঘরে ফিরতে হয়েছিল প্রাক্তন ভারত অধিনায়ককে। আর এই পরিস্থিতি কাটিয়ে ওঠার জন্যই বিরাট কোহলির উদ্দেশ্যে বিশেষ পরামর্শ দিচ্ছেন প্রাক্তন ইংল্যান্ড ক্রিকেটার মন্টি পানেসার। সচিন তেন্ডুলকর এবং যুবরাজের কাছেই তাঁকে যাওয়ার পরামর্শ দিচ্ছেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টিতেও বিশ্রাম দেওয়া হয়েছে বিরাট কোহলিকে

টাইমস অব ইন্ডিয়া-কে দেওয়া এক সাক্ষাতকারে তিনি জানিয়েছেন, “আমার মনে হয়ে বিরাট কোহলির সচিন তেন্ডুলকরের সঙ্গে কথা বলা উচিত্। কারণ সচিনকে তিনি যথেষ্ট শ্রদ্ধা করেন। একইসঙ্গে যুবরাজ সিংয়ের সঙ্গেও তাঁর কথাবার্তা বলা উচিত্। যুবরাজ সিংয়ের প্রতিও বিরাট কোহলির অগাধ শ্রদ্ধা রয়েছে। এই দুই তারকার সঙ্গেই কথা বলা উচিত্ বিরাটের। এই মহূর্তে যিনি খেলার বাইরে রয়েছেন তাঁর সঙ্গেই বিরাট কোহলির কথা বলা উচিত্”।

ইংল্যান্ড সফরের পরই ফের বিশ্রাম দেওয়া হয়েছে বিরাট কোহলিকে। সামনেই রয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিন এবং টি টোয়েন্টি সিরিজ। সেখানানে একদিনের সিরিজে বিরাট কোহলিকে আগেই বিশ্রাম দেওয়া হয়েছে। এবার টি টোয়েন্টি সিরিজের জন্যও বিশ্রাম চেয়েছিলেন তিনি। সেই মতো তাঁকে বিশ্রামও দেওয়া হয়েছে। যদিও তা নিয়েও নানান কথাবর্তা শুরু হয়ে গিয়েছে এই মুহূর্তে।

সামনেই রয়েছে বিশ্বকাপ। তার আগে বিরাট কোহলির যে ফর্মে ফেরা অত্যন্ত জরুরী তা বলার অপেক্ষা রাখে না।

close whatsapp