শেলডন জ্যাকসনের স্টাম্প করা দেখে ধোনির কথা মনে পড়ছে তেন্ডুলকরের

বরুণ চক্রবর্তীর বলে রবিন উথাপ্পাকে স্টাম্প আউট করেছেন শেলডন

Sheldon Jackson
Sheldon Jackson. (Photo Source: Twitter)

চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্সের মধ্যে আইপিএল ২০২২-এর উদ্বোধনী ম্যাচে কেকেআর-এর উইকেটকিপার শেলডন জ্যাকসন রবিন উথাপ্পাকে একটি ওয়াইড ডেলিভারিতে যে দ্রুততার সঙ্গে আউট করেছিলেন তা এখন অনেকের নজরেই পড়েছে। উথাপ্পা বরুণ চক্রবর্তীর ডেলিভারির বিরুদ্ধে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসেছিলেন কিন্তু ব্যাটের সাথে বলের সংযোগ করতে পারেননি।

ফলস্বরূপ, জ্যাকসন দ্রুত বলটি সংগ্রহ করেন এবং ক্ষিপ্রতার সঙ্গে বেইল ফেলে দেন। মাত্র আট ওভারে তাদের তৃতীয় উইকেট হারিয়ে সুপার কিংসকে গুরুতর সমস্যায় পড়ে গিয়েছিল। স্টাম্পিংয়ের ঠিক আগে, বরুণ তাঁর আগের ওভারে আম্বাতি রায়ুডুর উইকেট দুর্ভাগ্যজনকভাবে পাননি কারণ বল স্টাম্পে লাগলেও বেইল পড়েনি এবং ফলস্বরূপ, রায়ডু বেঁচে যান।

স্টাম্পিংয়ের ধরণ দেখে সচিন তেন্ডুলকারও মুগ্ধ হয়েছেন। টুইটারে প্রতিক্রিয়া জানিয়ে তিনি জ্যাকসনের দুর্দান্ত কাজের প্রশংসা করেছেন। কাজটিকে “অসামান্য” বলে অভিহিত করে তেন্ডুলকার বলেছিলেন যে এই স্টাম্পিংটি তাঁকে কিংবদন্তি এমএস ধোনির কথা মনে করিয়ে দিয়েছে।

“এটি একটি অসামান্য স্টাম্পিং ছিল। @ShelJackson27-এর গতি আমাকে @msdhoni-এর কথা মনে করিয়ে দিয়েছে। আলোর মতো দ্রুত!! #CSKvKKR”

আইপিএল মেগা নিলামে ৬০ লাখ টাকায় শেলডন জ্যাকসনকে কিনেছে কেকেআর

সচিনের এমন প্রশংসার পর নিঃসন্দেহে ক্রিকেটার হিসেবে শেলডনের পরিচিতি বাড়বে। তার উপর ভারত ও চেন্নাই সুপার কিংসের হয়ে ধারাবাহিকভাবে দুর্দান্ত উইকেটকিপিং দেখানো এমএস ধোনির সঙ্গে শেলডন তুলনীয় হওয়ায় ভারতীয় ক্রিকেটমহলে তাঁর কদর বাড়বে বই কমবে না। কারণ ধোনি নিজের কেরিয়ারে এমন স্টাম্প আউট অসংখ্যবার করেছেন।  

জ্যাকসনের করা সেই স্টাম্পিং 

https://twitter.com/TheAnujDagar/status/1507733388249116684?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1507733388249116684%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.crictracker.com%2Fvery-impressive-sheldon-jacksons-wicketkeeping-gets-twitter-going-in-ipl-2022-season-opener%2F

৩৫ বছর বয়সী শেলডন জ্যাকসন কোনো আন্তর্জাতিক ম্যাচে এখনও ভারতের প্রতিনিধিত্ব করেননি। তিনি ঘরোয়া ক্রিকেটে সৌরাষ্ট্রের হয়ে খেলেন এবং তাঁর দলের হয়ে নিয়মিত উইকেটকিপিং করেন। সৈয়দ মুশতাক আলী ট্রফিতে তাঁর পারফরম্যান্স সাম্প্রতিক অতীতে খুবই চিত্তাকর্ষক ছিল। গত ১১ ম্যাচে, তিনি ১৪৭.৮৩ স্ট্রাইক রেটে ৫১৩ রান করেছেন। 

এর আগে আইপিএলে তিনি সুযোগ পেলেও বিশেষ ছাপ ফেলতে পারেননি। তিনি ২০১৩ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর স্কোয়াডের অংশ ছিলেন কিন্তু তাঁর খেলার সুযোগ আসেনি। তিনি কয়েক বছর ধরে কেকেআর-এর সাথে আছেন কিন্তু তাঁর কেরিয়ারে এখনও পর্যন্ত মাত্র পাঁচটি আইপিএল ম্যাচ খেলেছেন।  

close whatsapp