আইপিএল ২০২৩, ম্যাচ ১৯: কেকেআর বনাম এসআরএইচ, প্রিভিউ, হেড-টু-হেড এবং সম্প্রচার বিবরণ
কলকাতার পিচে স্পিনাররা সুবিধা লাভ করতে পারেন
আপডেট করা - Apr 13, 2023 11:28 pm

গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটানসের বিপক্ষে অলৌকিক জয়ের পরে দুইবারের আইপিএল বিজয়ী কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ১৪ এপ্রিল, শুক্রবার, ইডেন গার্ডেন্সে আইপিএল ২০২৩-এর ১৯তম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদ (এসআরএইচ)-এর মোকাবিলা করবে।
ম্যাচের শেষ ওভারে টানা পাঁচটি ছক্কা মেরে রিঙ্কু সিংহ ইতিহাসের পাতায় তাঁর নাম রেখেছিলেন। টাইটান্সের বিপক্ষে অত্যাশ্চর্য রান তাড়া করার পিছনে রিঙ্কু ছাড়াও গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন অধিনায়ক নীতীশ রানা ও ভেঙ্কটেশ আইয়ার। এ ছাড়া বল হাতে তিন উইকেট নিয়েছিলেন অভিজ্ঞ স্পিনার সুনীল নারিন। আয়োজক দল জয়ের হ্যাট-ট্রিকের দিকে তাকিয়ে থাকবে।
তাদের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ একতরফা ম্যাচে পাঞ্জাব কিংসকে হারানোর পরে তৃতীয় ম্যাচে এসে টুর্নামেন্টের প্রথম জয় অর্জন করেছে। বোলাররা শুরু থেকেই দাপট রেখেছিলেন এবং বিপক্ষকে ১৪৩ রানে সীমাবদ্ধ রাখেন। ব্যাট হাতে রাহুল ত্রিপাঠী ও এইডেন মার্করামের আগ্রাসী ইনিংস অরেঞ্জ আর্মিকে দুই পয়েন্ট এনে দিয়েছিল।
পিচ কন্ডিশন
ইডেন গার্ডেন্সের পিচটি ঐতিহ্যগতভাবে ধীর বোলারদের সহায়তা করে এবং এই কেন্দ্রে আয়োজিত আগের ম্যাচেও স্পিনাররাই বেশী প্রভাব বিস্তার করেছিলেন। তবে ইনিংসের শুরুর দিকে পেসারদের দাপট থাকবে। বাউন্ডারির দূরত্ব খুব বেশী না হওয়ায় ব্যাটাররা বড় শট মারতে পারলে চার বা ছক্কা পেতে অসুবিধা হবে না। টসজয়ী দল প্রথমে বোলিং করার কথা বিবেচনা করতে পারে।
হেড-টু-হেড
ম্যাচ – ২৩ | কলকাতা নাইট রাইডার্স – ১৫ | সানরাইজার্স হায়দ্রাবাদ – ৮
উভয় দলের কম্বিনেশন
কলকাতা নাইট রাইডার্স
রহমানউল্লাহ্ গুরবাজ (উইকেটকিপার), নারায়ণ জগদীসন, ভেঙ্কটেশ আইয়ার, নীতীশ রানা (অধিনায়ক), রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, শার্দূল ঠাকুর, ডেভিড ভিসা, উমেশ যাদব, সুয়াশ শর্মা।
সানরাইজার্স হায়দ্রাবাদ
মায়াঙ্ক আগরওয়াল, অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠী, এইডেন মার্করাম (অধিনায়ক), গ্লেন ফিলিপ্স, হাইনরিখ ক্লাসেন (উইকেটকিপার), আব্দুল সামাদ, মার্কো য়্যানসেন, মায়াঙ্ক মার্কান্ডে, উমরান মালিক, ভুবনেশ্বর কুমার।
সম্প্রচারের বিবরণ
ম্যাচের সময় – ভারতীয় সময় সন্ধ্যা ৭:৩০
টিভি সম্প্রচার – স্টার স্পোর্টস নেটওয়ার্ক
লাইভ স্ট্রিমিং – জিওসিনেমা অ্যাপ