অধিনায়ক রোহিতের পাশেই দাঁড়াচ্ছেন গ্রেম সোয়ান, মুম্বইয়ের বোলিং নিয়েই চিন্তায় তিনি

Rohit Sharma
Rohit Sharma. (Photo Source: IPL/BCCI)

মুম্বই ইন্ডিয়ান্সের একের পর এক হার। টানা পাঁচ ম্যাচ হেরে আইপিএলের প্সে অফের রাস্তা এখন বেশ কঠিন করে ফেলেছে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। তাদের হাতে রয়েছে আরমাত্র ৯টি ম্যাচ। যারমধ্যে ৮টি ম্যাচে জিততেই হবে মুম্বই ইন্ডিয়ান্সকে। এমন সময়ে দলের এই পরিস্থিতিতে রোহিত শর্মাকে নিয়ে ক্রিকেট মহলে যে আলোচনা শুরু হবে তা বলাই বাহুল্য। তাঁর অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও এই সময়ে রোহিত শর্মার পাশেই দাঁড়িয়েছেন প্রাক্তন ব্রিটিশ ক্রিকেটার গ্রেম সোয়ান।

বুধবার আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে পঞ্জব কিংসের বিরুদ্ধে নেমেছিল মুম্বই ইন্ডিয়ান্স। আইপিএলের প্লে অফের লড়াইয়ে টিকে থাকতে হলে, এই ম্যাচে তাদের জিততেই হত। কিন্তু লড়াই করেও পঞ্জাবের সঙ্গে পেরে ওঠেনি মুম্বই ইন্ডিয়ান্স। ময়াঙ্ক আগরওয়ালের দলের কাছে ১২ রানে হেরে গিয়েছেন রোহিত শর্মারা। আর মুম্বই এই শোচনীয় অবস্থা দেখে সকলেই যেন হতবাক হয়ে গিয়েছে। আইপিএলে যদিও মুম্বই ইন্ডিয়ান্সেরই সবচেয়ে বেশীবার প্রত্যাবর্তনের ঘটনা রয়েছে।

কিন্তু এবার পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। আট দলের নয় এবারের আইপিএল হচ্ছে দশ দলকে নিয়ে। সেখানেই পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা রয়েছে সবার একেবারে নীচে। সেইসঙ্গে তাদের নেচ রানরেটও রয়েছে সকলের নীচে। সদ্য ভারতীয় দলের অধিনায়ক হওয়ার পরই এবারের আইপিএলে নেমেছেন রোহিত শর্মা। আর সেখানেই মুম্বইয়ের এমন অবস্থা দেখে তাঁর নেতৃত্ব নিয়েও একটা গুঞ্জন শুরু হয়ে গিয়েছে। তবে কী রোহিত শর্মা চাপটা নিতে পারছেন না।

রোহিত শর্মার নেতৃত্বকে দোষ দিতে নারাজ ইংল্যান্ড তারকা গ্রেম সোয়ান

আর এই প্রসঙ্গে রোহিত শর্মার নেতৃত্বের পাশেই দাঁড়িয়েছেন গ্রেম সোয়ান। বরং মুম্বইয়ের বোলিং নিয়েই খুশি নন তিনি। এই প্রসঙ্গে গ্রেম সোয়ান জানিয়েছেন, “রোহিত শর্মার অধিনায়কত্ব নিয়ে খুশি নই, এই প্রশ্নটাই এখন ঘোরাফেরা করছে সকলের সামনে। আমার মতে মুম্বইয়ের বোলারদেরই আত্মবিশ্বাসে এবার খামতি রয়েছে। বোলারদের বল দেওয়ার ক্ষেত্রের সঙ্গে অধিনায়কত্বের একটা বড় পার্থক্য রয়েছে। তিনি জানিয়েছেন স্টার স্পোর্টসে”।

এছাড়াও গ্রেম সোয়ান আরও বলেছেন, “জসপ্রীত বুমরাহ অবশ্য মিডল ওভারে এসে দুর্ধর্ষ বোলিং পারফরম্যান্স প্রদর্শন করছেন। তবুও মুম্বই ইন্ডিয়ান্সের বোলারদের পারফরম্যান্স কিন্তু প্রত্যাশার চেয়ে অনেকটাই খারাপ। তাই কখনোই এটা ভাবা উচিত নয় যে সম্পূর্ণ ভুলটাই অধিনায়ক রোহিত শর্মার। প্রথম দশ ওভারে মুম্বইয়ের প্রত্যেক বোলারই খারাপ পারফরম্যান্স প্রদর্শন করেছেন”।

মুম্বই ইন্ডিয়ান্সের বোলিংয়ের বিরুদ্ধে এদিন পঞ্জাব ব্যাটাররা শুরু থেকেই যথেষ্ট সাবলীল ছিলেন। শিখর ধওয়ান এবং ময়াঙ্ককে ফেরাতেই রীতিমত কালঘাম ছোটাতে হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স বোলারদের। আর তাতেই চিন্তা বেড়েছিল মুম্বই ইন্ডিয়ান্সের। খারাপ বোলিংয়ের সুবিধা তুলে  মুম্বইয়ের সামনে ১৯৯ রানের লক্ষ দিয়েছিল পঞ্জাব কিংস। ব্যাটাররা চেষ্টা করলেও শেষরক্ষা করতে পারেনি।

close whatsapp