আইপিএল ২০২৩, ম্যাচ ৩: এলএসজি বনাম ডিসি, প্রিভিউ, সম্ভাব্য একাদশ, হেড-টু-হেড এবং সম্প্রচার বিবরণ

গত মরসুমে দিল্লির বিপক্ষে দুটি ম্যাচই জিতেছিল লখনউ

Lucknow Super Giants vs Delhi Capitals
Lucknow Super Giants vs Delhi Capitals. (Image Source: Twitter)

১লা এপ্রিল, শনিবার, দিনের দ্বিতীয় ম্যাচে লখনউয়ের ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়ামে আইপিএল ২০২৩-এর তৃতীয় ম্যাচে লখনউ সুপার জায়ান্টস (এলএসজি) মোকাবিলা করবে দিল্লি ক্যাপিটালস (ডিসি)-এর। কেএল রাহুলের নেতৃত্বাধীন দল তাদের অভিষেক মরসুমে ১৪টি গ্রুপ-পর্যায়ের ম্যাচে নয়টি জিতে তৃতীয় স্থানে থেকে প্লে-অফে গিয়েছিল। তবে এলিমিনেটরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে হেরে গিয়েছিল।

দিল্লি ক্যাপিটালস গত মরসুমে ১৪ ম্যাচে মাত্র সাতটি জিতে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে শেষ করেছিল। গাড়ি দুর্ঘটনায় আহত হওয়ার পরে দলের নিয়মিত অধিনায়ক ঋষভ পান্ত টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন। পরিবর্তে ডেভিড ওয়ার্নারকে অধিনায়ক হিসেবে নির্বাচন করেছেন দিল্লির ফ্র্যাঞ্চাইজি।

দুই দলের বেশ কিছু দক্ষিণ আফ্রিকান খেলোয়াড় ওডিআই সিরিজে অংশ নেওয়ায় আসন্ন ম্যাচটি খেলতে পারবেন না। তবে রাইলি রসৌ প্রোটিয়াদের ওডিআই দলের সঙ্গে যুক্ত না থাকায় দিল্লির একাদশে অন্তর্ভুক্ত হতে পারবেন।

পিচ কন্ডিশন

লখনউয়ের ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত টি-টোয়েন্টি ক্রিকেটে এখনও অবধি বোলিং-বান্ধব পিচ দেখা গেছে। এখানে প্রথম ইনিংসের গড় স্কোর হল ১১৭। শিশিরের প্রভাব থাকতে পারে ম্যাচে।

উভয় দলের কম্বিনেশন

লখনউ সুপার জায়ান্টস

নেদারল্যান্ডসের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার হয়ে ওডিআই সিরিজে কুইন্টন ডি কক ব্যস্ত থাকায় এলএসজির প্রথম ম্যাচে খেলতে পারবেন না। সেক্ষেত্রে আইপিএলে অভিষেক হতে পারে ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার কাইল মেয়ার্সের।

সম্ভাব্য একাদশ: কেএল রাহুল (অধিনায়ক ও উইকেটকিপার), কাইল মেয়ার্স, নিকোলাস পুরান, দীপক হুডা, মার্কাস স্টইনিস, প্রেরক মাঁকড়, ক্রূণাল পান্ডিয়া, মার্ক উড, জয়দেব উনাদকাট, রবি বিষ্ণোই, আভেশ খান।

দিল্লি ক্যাপিটালস

ক্যাপিটালসের দুই দক্ষিণ আফ্রিকান পেসার স্কোয়াডে যোগ দিতে পারেননি জাতীয় দলের হয়ে খেলতে ব্যস্ত থাকায়। বাংলাদেশের হয়ে টি-২০ সিরিজে খেলার কারণে মুস্তাফিজুর রহমানেরও ক্যাপিটালসের প্রথম ম্যাচে খেলার সম্ভাবনা প্রায় নেই।

সম্ভাব্য একাদশ: ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), পৃথ্বী শ, মিচেল মার্শ, রাইলি রসৌ, সরফরাজ খান (উইকেটকিপার), রভম্যান পাওয়েল, অক্ষর প্যাটেল, আমান হাকিম খান, চেতন সাকারিয়া, কুলদীপ যাদব, খলিল আহমেদ।

হেড-টু-হেড

ম্যাচ – ২ | লখনউ সুপার জায়ান্টস – ২ | দিল্লি ক্যাপিটালস – ০

সম্প্রচারের বিবরণ

ম্যাচের সময় – ভারতীয় সময় সন্ধ্যা ৭:৩০

টিভি সম্প্রচার – স্টার স্পোর্টস নেটওয়ার্ক

লাইভ স্ট্রিমিং – জিওসিনেমা অ্যাপ

close whatsapp