৮ কোটি টাকায় ফের নাইট রাইডার্সে ফিরে খুশি নীতিশ রানা

Nitish Rana
Nitish Rana. (Photo Source: IPL/BCCI)

ছেড়ে দিলেও এবারের আইপিএলে নীতিশ রানার ওপরই ভরসা রাখল কলকাতা নাইট রাইডার্স। দীর্ঘ লড়াইয়ে বিরাট অঙ্কে তাঁকে ঘরে তুলল কলকাতা নাইটরাইডার্স শিবির। ৮ কোটি টাকায় নীতিশ রানাকে আইপিএলের নিলাম থেকে ফের কিনে নিল কলকাতার নাইট বাহিনী। গতবারে তাঁর পারফরম্যান্সের কথা মাথায় রেখেই এবারও তাঁকে নেওয়ার পথেই হাঁটল কলকাতা নাইট রাইডার্স। নিয়মের জালে তাঁকে ছেড়ে দিলে হলেও সকলের সঙ্গে লড়াইয়ে কেকেআরই জিতল শেষপর্যন্ত।

গত দু মরসুমে নাইট রাইডার্সের হয়ে শেষ মুহূর্তে ব্যাট করতে নেমে দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করেছিলেন নীতিশ রানা। বিশেষ করে শেষমুহূর্তে তাঁর ব্যাটিং নাইট রাইডার্সকে বহু ম্যাচে জয় এনে দিয়েছিল। গতবার নাইট রাইডার্সের ফাইনালে পৌঁছনোর পিছনেও তাঁর ভূমিকা ছিল অনস্বীকার্য। তাই এবার প্রথম থেকেই  নীতিশ রানাকে নেওয়ার লক্ষ্যে ছিল নাইট রাইডার্স। সকলকে পিছনে পেলে ৮ কোটি টাকাতেই এই তারকা ক্রিকেটারকে তুলে নিল তারা।

এবারের আইপিএলের নিলামের জন্য চারজন ক্রিকেটারকে রেখে বাকিদের ছেড়ে দিতে হয়েছিল নাইট রাইডার্সকে। যাদের মধ্যে ছিলেন নীতিশ রানাও। এবারের আইপিলের নিলাম শুরু হওয়ার আগে থেকেই বেশকিছু পুরনো ক্রিকেটারদের দিকে নজর ছিল তাদের। আর তারমধ্যেই নীতিশ রানা ছিল অন্যতম।

আবারও নাইট রাইডার্সে ফিরে খুশি নীতিশ রানা, মাঠে নামার অপেক্ষায় তিনি

আর তাঁর পুরনো দলে ফিরতে পেরে খুশি নীতিশ রানা। তিনি জানান, “গতবার নাইট রাইডার্সের হয়ে খেলেছিলাম। এবারও আশায় ছিলাম এখানে ফেরার ব্যাপারে। ফের আরেকবার নাইট রাইডার্সে ফিরতে পেরে আমি খুশি। নিজের একশো শতাংশ দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি আমি। মাঠে নামার অপেক্ষায় রয়েছি”।

এবারে আইপিএলে নীতিশ রানার ন্যূনতম দাম ছিল ১ কোটি টাকা। তাঁকে লড়াইটা যে এতটা বড় হতে পারে তা নিয়ে ভাবতে পারেননি কেউই। কিন্তু শুরু থেকেই তাঁকে নিয়ে আগ্রহ দেখাতে শুরু করে তিনটি ফ্র্যাঞ্চাইজি। তাদের মধ্যে কলকাতা নাইট রাইডার্স তো ছিলই। সেইসঙ্গে লখনউ সুপার জায়ান্টস ও মুম্বই ইন্ডিয়ান্সও ছিল সেই লড়াইয়ে। কিন্তু শেষ হাসি ফোটে শাহরুখ খানের মুখেই।

২০১৮ সালে মুম্বই ইন্ডিয়ান্স থেকে তাঁকে কিনেছিল কেকেআর।। সেই থেকেই নাইট শিবিরের সঙ্গী ছিলেন তিনি। আইপিএলের মঞ্চে এখনও পর্যন্ত ৭৭টি ম্যাচে নীতিশ রানার রয়েছে ১৮২০ রান। সর্বোচ্চ রান তাঁর ৮৭। এছাড়া স্ট্রাইকরেট ১৩২.৪৬। এখন শুধুই নীতিশ রানার মাঠে নামার অপেক্ষায় সকলে। নাইট রাইডার্স আর কাকে নেয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছে সকলে।

close whatsapp