পাঞ্জাব কিংসের বিরুদ্ধে আইপিএলে প্ৰথম অর্ধশতরান করলেন রাইলি রোসো

Rilee Rossouw
Rilee Rossouw. (Photo Source: IPL)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬ তম সংস্করণের ৬৪ তম ম্যাচে শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন পাঞ্জাব কিংস (পিবিকেএস) এবং ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন দিল্লি ক্যাপিটালস (ডিসি) একে অপরের মুখোমুখি হয়েছে। এই ম্যাচে ৩৭ বলে অপরাজিত ৮২ রান করেন রাইলি রোসো। তার ইনিংসে ছিল ৬টি চার এবং ৬টি ছয়। আইপিএলে এটি ছিল তার প্ৰথম অর্ধশতরান।

পিবিকেএসের অধিনায়ক শিখর ধাওয়ান টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ডেভিড ওয়ার্নার এবং পৃথ্বী শ মিলে শুরুটা খুব ভালোভাবে করেন। তারা দুজনে মিলে ৯৪ রানের একটি দারুন পার্টনারশিপ করেন। ওয়ার্নার ৩১ বলে ৪৬ রান করেন। তিনি এই ইনিংসে ৫টি চার এবং ২টি ছয় মারেন। স্যাম কারানের বলে শিখর ধাওয়ানের হাতে ক্যাচ দিয়ে তিনি আউট হন। এই ম্যাচে কামব্যাক করে ৭টি চার এবং ১টি ছয় সহ ৩৮ বলে ৫৪ রানের একটি দারুন ইনিংস খেলেন। তিনিও স্যাম কারানের শিকার হন। বড় শট খেলতে গিয়ে অথর্ব তাইডের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। রাইলি রোসো ক্রিজে এসে ব্যাট হাতে ঝড় তোলেন। তিনি পৃথ্বীর সাথে মিলে ৫৪ রানের পার্টনারশিপ করেন। এরপর ফিলিপ সল্টের সাথে মিলে ৬৫ রানের পার্টনারশিপ করেন। সল্ট ২টি চার এবং ২টি ছয় সহ ১৪ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন। দিল্লি ক্যাপিটালস স্কোরবোর্ডে ২০ ওভারে ২ উইকেটে ২১৩ রান তোলে।

স্যাম কারান বাদে পাঞ্জাব কিংসের আর কোনো বোলার উইকেট পাননি

স্যাম কারান ৪ ওভারে ৩৬ রানের বিনিময়ে ২ উইকেট নেন। তিনি বাদে এই ম্যাচে পাঞ্জাব কিংসের আর কোনো বোলার সফলতা পাননি। পিবিকেএসের অভিজ্ঞ বোলার কাগিসো রাবাডা এই ম্যাচে ৩ ওভারে ৩৬ রান দেন। আর্শদীপ সিং এই ম্যাচে মাত্র ২ ওভার করার সুযোগ পান এবং ২১ রান দেন।

নাথান এলিস এবং রাহুল চাহার যথাক্রমে ৪ ওভারে ৪৬ রান এবং ৪ ওভারে ৩৫ রান দেন। হারপ্রীত ব্রার ৩ ওভারে ৩৯ রান দেন। প্ৰথম দুই ওভারে ১৬ রান দেওয়ার পর তিনি শেষ ওভারে বল করতে এসে ২৩ রান দেন। দিল্লি ক্যাপিটালসের প্লেঅফসে যাওয়ার আশা শেষ হয়ে গেছে। পিবিকেএসের জন্য এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। এই ম্যাচটি জিততে না পারলে প্লেঅফসে যাওয়ার রাস্তা তাদের জন্য খুবই কঠিন হয়ে যাবে।

close whatsapp