আইপিএল ২০২৩, ম্যাচ ৪৫: এলএসজি বনাম সিএসকে, প্রিভিউ, সম্ভাব্য একাদশ, হেড-টু-হেড এবং সম্প্রচার বিবরণ

দীপক হুডাকে বাদ দিতে পারে এলএসজি

Chennai Super Kings
Chennai Super Kings. (Image Source: IPL/BCCI)

আইপিএল ২০২৩-এ লখনউ সুপার জায়ান্টস (এলএসজি) তাদের শেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ১৬ রানে পরাজয় বরণ করেছে। তাদের পরবর্তী ম্যাচে এলএসজির প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস (সিএসকে)। পরপর দুই ম্যাচে হেরে যাওয়া সিএসকের বিরুদ্ধে শক্তিশালী প্রত্যাবর্তন করার লক্ষ্যে থাকবে এলএসজি।

এমএস ধোনির নেতৃত্বাধীন দল তাদের আগের ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে চার উইকেটে হেরেছিল। প্রথমে ব্যাটিং করে তারা স্কোর বোর্ডে ২০০ রান তিলেছিল। তবে বোলাররা অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় সেই রান রক্ষা করতে ব্যর্থ হয়েছিল সিএসকে। শেষ বলে তিন রান নিয়ে ম্যাচ জিতেছিল পাঞ্জাব।

সিএসকে চায়বে বেন স্টোকস দ্রুত ফিটনেস ফিরে পান এবং তাদের একাদশে যেন তাঁর প্রত্যাবর্তন ঘটে। অন্যদিকে লখনউ তাদের অধিনায়ক কেএল রাহুলের চোট নিয়ে উদ্বিগ্ন থাকবে। উভয় দলই প্রথম চারে তাদের অবস্থান বজায় রেখেছে।

পিচ কন্ডিশন

লখনউয়ের পিচ বোলারদের ব্যাপকভাবে সমর্থন করছে। টস জয়ী দলের প্রথমে ব্যাটিং বেছে নেওয়া উচিত কারণ পিচ সময়ের সাথে সাথে ধীর হতে থাকে। এই উইকেটে ১৪০-এর উপরে যে কোনো স্কোর লড়াই করার জন্য উপযুক্ত।

উভয় দলের কম্বিনেশন

লখনউ সুপার জায়ান্টস

হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে সম্ভবত কেএল রাহুলের পক্ষে খেলা সম্ভব হবে না। সেক্ষেত্রে, অধিনায়কত্ব করতে পারেন ক্রূণাল পান্ডিয়া। রাহুলের পরিবর্ত হিসেবে ওপেনিং পজিশনে রাখা হতে পারে মনন ভোহরাকে। দীপক হুডার দুর্বিষহ ফর্মের কারণে তাঁকে বাদ দিয়ে প্রেরক মাঁকড়কে একাদশে যুক্ত করা হতে পারে। বোলিংয়ের সময়ে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে পারেন যশ ঠাকুর।

সম্ভাব্য একাদশ: কাইল মেয়ার্স, মনন ভোহরা, আয়ূষ বাদোনি, মার্কাস স্টইনিস, নিকোলাস পুরান (উইকেটকিপার), ক্রূণাল পান্ডিয়া (অধিনায়ক), প্রেরক মাঁকড়, কৃষ্ণাপ্পা গৌথাম, রবি বিষ্ণোই, নাভীন-উল-হক, অমিত মিশ্র।

চেন্নাই সুপার কিংস

টপ অর্ডারের ব্যাটাররা নিয়মিত রান পেলেও, ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যাটিং করা আম্বাতি রায়ুডু এখনও অবধি সিএসকেকে বিশেষ ভরসা যোগাতে পারেননি। যদি বেন স্টোকস খেলার মতো ফিটনেস ফিরে পান তবে তাঁকে একাদশে ফিরিয়ে আনা হতে পারে রায়ুডুর পরিবর্তে এবং মইন আলির জায়গায় বাঁ-হাতি স্পিনার অজয় মণ্ডলকে খেলানো হতে পারে।

সম্ভাব্য একাদশ: ডেভন কনওয়ে, রুতুরাজ গায়কওয়াড়, আজিঙ্ক্যা রাহানে, শিবম দুবে, বেন স্টোকস, রবীন্দ্র জাডেজা, এমএস ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), অজয় মন্ডল, মাহীষ থিকশানা, মাথীশা পাথিরানা, তুষার দেশপান্ডে।

হেড-টু-হেড

ম্যাচ – ২ | লখনউ সুপার জায়ান্টস – ১ | চেন্নাই সুপার কিংস – ১

সম্প্রচারের বিবরণ

ম্যাচের সময় – ভারতীয় সময় দুপুর ৩:৩০

টিভি সম্প্রচার – স্টার স্পোর্টস নেটওয়ার্ক

লাইভ স্ট্রিমিং – জিওসিনেমা অ্যাপ

close whatsapp