আইপিএলের অভিষেকেই কুমার কার্তিকেয় প্রশংসা কুড়িয়ে নিলেন রোহিত, নীতা আম্বানিদের

Kumar Kartikeya
Kumar Kartikeya (Photo Source: Twitter)

আইপিএলের মঞ্চে সদ্য অভিষেক হয়েছে কুমার কার্তিকেয়র। আর মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে প্রথম ম্যাচেই অধিনায়ক তো বটেই, দলের কর্ণধার নীতা আম্বানিরও প্রশংসা কুড়িয়ে নিয়েছেন এই তরুণ ক্রিকেটার। শনিবারই মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে অভিষেক হয়েছে কুনার কার্তিকেয়র। সেখানেই ৪ োভার বল করে মাত্র ১৯ রান দিয়ে প্রতিপক্ষ শিবিরের অধিনায়ক সঞ্জু স্যামসনকে সাজঘরে ফিরিয়ে দিয়েছিলেন তিনি। আর প্রথম ম্যাচেই এমন পারফরম্যান্স দেখিয়ে সকলকে চমকে দিয়েছেন এই ২৪ বর্ষীয় কার্তিকেয়।

শনিবার আইপিএলের মঞ্চে প্রথমবার জয়ের মুখ দেখেছে মুম্বই ইন্ডিয়ান্স। দুর্ধর্ষ রাজস্থান রয়্যালসকে হারিয়ে টানা আটম্যাচ পর প্রথম জয় দেখেছে মুম্বই ইন্ডিয়া্ন্স। আর সেই ম্যাচেই মুম্বই ইন্ডিয়ান্সের জয়ের অন্যতম প্রধার কারিগড় এই তরুণ স্পিনার। আর ম্যাচ শেষে তাঁরই প্রশংসা বারবার শোনাগেল রোহিত শর্মার মুখে। শুধ তাই নয় ম্যাচ শেষে ফোন করে এই তরুণ ক্রিকেটারকে শুভেচ্ছা জানিয়েছেন খোদ মুম্বই ইন্ডিয়ান্সের কর্ণধার নীতা আম্বানি।

অভিষেক ম্যাচেই সঞ্জু স্যামসনকে নিয়ে সকলের নজর কেড়েছেন কুমার কার্তিকেয়

আইপিএল চলাকালীনই চোট পেয়ে মুম্বই ইন্ডিয়ান্স শিবির থেকে ছিটকে গিয়েছিলেন মহম্মদ আরশাদ খান। এরপরই নেট বোলার থেকে মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে সরাসরি সুযোগ পেয়ে গিয়েছেন উত্তর প্রদেশের এই তরুণ স্পিনার। বাঁ হাতি এই তরু স্পিনার কুমার কার্তিকেয় প্রথম ম্যাচেই নিজের দক্ষতার পপিচয় দিয়েছেন। শুধু উইকেটই তোলেননি, প্রতিপক্ষ ব্যাটারদের খাদের কিনারাতেও ঠেলে দিয়েছিলেন তিনি।

প্রথম ম্যাচেই ১৯ রান করে  উইকেট নিয়েছেন এই কুনার কার্তিকেয়। শুধু তাই নয় ৪ ওভার বোলিং করে ৯টি ডট বলও দিয়েছিলেন তিনি। সেই ছেকেই কার্তিকেয়র পারফরম্যান্স নিয়ে সকলের মুখে প্রশংসা। ঘরোয়া ক্রিকেটেও কুনার কার্তিকেয়র পারফরম্যান্স যথেষ্ট উল্লেখযোগ্য। প্রথম শ্রেনীর ক্রিকেটে রয়েছে ৩৫টি উইকেট।  সেইসঙ্গে লিস্ট -এ ক্রিকেটে রয়েছে ১৮টি উইকেট এবং টি টোয়েন্টি ক্রিকেটে রয়েছে ৯ উইকেট। সেই ফর্মই এবার আইপিলের মঞ্চেও দেখাতে চান তিনি।

ম্যাচের পরই তাঁর প্রসঙ্গে রোহিত শর্মা জানিয়েছেন, “তিনি এবং শোকিন দুজনের যথেষ্ট দক্ষ ক্রিকেটার। যখন তাদের সঙ্গে কথা বল হয় তখনই বোঝা যায় যে তাদের মধ্যে বিশেষ কিছু করার প্রবল ইচ্ছা রয়েছে। একইসঙ্গে সেই ইচ্ছার কথা তারা গোপনও করেনা। আর সেটাই তাদের বোলিং দেওয়ার জন্য আমায় আত্মবিশ্বাস যুগিয়েছে”।

আইপিএলে এমন পারফরম্যান্সের পর যখন ড্রেসিমরুমে উচ্ছ্বাসে ব্যস্ত ছিলেন সকলে সেই সময়ই তাঁরদ সঙ্গে ফোনে কথা বলেন মুম্বই ইন্ডিয়ান্স কর্ণধার নীতা আম্বানি। তাঁকে শুভেচ্ছাও জানান তিনি।

close whatsapp