প্রথমবার অধিনায়কের দায়িত্বে জসপ্রীত বুমরাহ, ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে ধোনির কথাই তাঁর মুখে
আপডেট করা - Jun 30, 2022 10:01 pm

খানিকটা হঠাত্ করে হলেও, ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের অধিনা.কের না জসপ্রীত বুমরাহ। করোনায় আক্রান্ত হয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ টেস্টে নামার আগে ছিটকে গিয়েছেন রোহিত শর্মা। সেই জায়গায় বুমরার নাম নিয়ে জল্পনাটা চলছিলই। অবশেষে সেটাই বাস্তাব হল। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন জসপ্রীত বুমরাহ। প্রথম অধিনায়কের দায়িত্ব। সেই চাপ সামলাবেন কেমন করে সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে প্রাক্তন অধিনায়ক ধোনির উদাহরণ দিলেন জসপ্রীত বুমরা।
ইংল্যান্ডের বিরুদ্ধে এই ম্যাচ জিততে কিংবা ড্র করতে পারলেই সিরিজ পকেটে পুরবে ভারতীয় দল। তার আগে দলের প্রধান তারকা ক্রিকেটারের ছিটকে যাওয়াটা যে ভারতীয় দলের কাছে সবচেয়ে বড় ধাক্কা, তা বলার অপেক্ষা রাখে না। যদিও সেসব এখন অতীত। জসপ্রীত বুমরার হাত ধরে এখন সামনে এগিয়ে যাওয়ার লক্ষ্যেই রয়েছে টিম ইন্ডিয়া। এজবাস্টনে অসম্ভবকে সম্ভব করতে তুলতে চায় ভারতীয় দল।
কপিল দেবের পর দ্বিতীয় পেসার হিসাবে ভারতীয় টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব উঠেছে জসপ্রীত বুমরার কাঁধে। ভারতের ৩৬ তম ্ধিনায়ক হয়েছেন জসপ্রীত বুমরাহ। এর আগে কখনও কোনও দলের নেতৃ্ত্ব দেননি তিনি। এই প্রথমবার সেই দায়িত্ব কাঁধে পেয়েছেন। ইংল্যান্ডের মতো এমন দলের বিরুদ্ধে প্রথমবার অধিনায়ক হিসাবে নামার আগে যে তাঁর কাছে চাপ প্রসঙ্গে প্রশ্ন উঠে আসবে তা ভালভাবেই জানতেন তিনি। সেই প্রসঙ্গে ধোনির সঙ্গে তাঁর হওয়া কথাবার্তারই উদাহরণ দিলেন জসপ্রীত বুমরাহ।
দ্বিতীয় পেসার হিসাবে ভারতীয় টেস্ট দলের নেতৃ্ত্ব দিচ্ছেন জসপ্রীত বুমরাহ
ভারতীয় দলে মহেন্দ্র সিং ধোনিও হঠাত্ই অধিনায়কের দায়িত্ব পেয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। সেই নিয়ে বুমরার সঙ্গে তাঁর কথাবার্তাও হয়েছে। তাঁর মতে ধোনিও যখন অধিনায়ক হয়েছিলেন সেইসময় কোথাও নেতৃত্বের অভিজ্ঞতা ছিল না তাঁর। কিন্তু তিনিই কিন্তু ভারতীয় দলের সেরা অধিনায়ক। ধোনির সঙ্গে এই সবকিছু নিয়েই কথা হয়েছে বুমরার।
সাংবাদিক সম্মেলনে জসপ্রীত বুমরাহ জানিয়েছেন, আমি এমএস ধোনির সঙ্গে এই নিয়ে কথা বলেছি। তিনি আমায় বলেছিলেন তিনি সরাসরি ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন। তাঁরও কিন্তু তার আগে কোথাও নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা ছিল না, কিন্তু ধোনি ভারতের সেরা অধিনায়ক।
মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি এবং রোহিত শর্মা। এই তিন অধিনায়কের নেতৃত্বেই খেলেছেন জসপ্রীত বুমরাহ। তাদের নেতৃত্ব দেওয়ার দক্ষতা খুব সামনে থেকেই দেখেছেন। নানান পরামর্শও পেয়েছেন এই তারকা ক্রিকেটার। সেই সমস্ত পরামর্শ কাজে লাগিয়েই এবার ভারতকে সাফল্য দিকে চান। এজবাস্টন ব্রিটিশদের দূর্ভেদ্য দূর্গ। সেখানেই ভারতের জয়ধ্বজা জসপ্রীত বুমরার হাত ধরে ওঠে কিনা সেটাই এখন দেখার।