শ্রীলঙ্কার বিরুদ্ধে এমনভাবে জয় আসবে আমরা ভাবতেও পারিনি – জ্যান ফ্রাইলিঙ্ক

Jan Frykinck
Jan Frykinck. ( Image Source: Twitter)

টি টোয়েন্টি বিশ্বকাপের শুরুতেই ইতিহাস তৈরি করেছে নামিবিয়া। আন্ডার ডদ হিসাবে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে নেমেছিল নামিবিয়া। প্রথম ম্যাচেই তাদের প্রতিপক্ষ ছিল সদ্য এশিয়া কাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। সেই ম্যাচেই অঘটন ঘটিয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপে যাত্রা শুরু করেছে নামিবিয়া। যা দেখে সকলেই আপ্লুত। ব্যাটিং এবং বোলিংয়ে দুর্ধর্ষ পারফরম্যান্, দেখিয়ে সেই ম্যাচেই জয়ের নায়কের জ্যান ফ্রাইলিঙ্ক। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচেই এমন জয়টা তাদের কাছেও যেন অপ্রত্যাশিতই ছিল।

আন্তর্জাতিক ক্রিকেটের ময়দানে একেবারেই নতুন দল নামিবিয়া। গতবারের টি টোয়েন্টি বিশ্বকাপেই তাদের দক্ষতার প্রমাণ দিয়েছিলেন তারা।ধারেভারে পিছিয়ে থাকলেও, তাদেরকে যে আন্ডার এস্টিমেট কররাটা একেবারেই ভুল হবে সেটা এবারের শুরুতেই বুঝিয়ে দিয়েছে েই নামিবিয়া দলটি। ব্যাটিংয়ের সঙ্গে বোলিংয়েও তাদের দুর্ধর্ষ পারফর্ম্যান্স দেখা গিয়েছে। শ্রীলঙ্কার মতো দলকে ৫৫ রানে হারিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে কার্যত ইতিহাস তৈরি করেছে নামিবিয়া। ম্যাচ শেষে যে তারা উচ্ছ্বাসে ভাসবে তা তো বলার অপেক্ষা রাখে না।

৪৪ রান ও২ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন জ্যান ফ্রাইলিঙ্ক

এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্তই নিয়েছিল শ্রীলঙ্কার অধিনায়ক। লক্ষ্য নামিবিয়াকে তাড়াতাড়ি শেষ করে কম রানের মধ্যে বেঁেধে ফেলা। শুরুটা হয়েওছিল সেভাবেই। কিন্তু এই জ্যান ফ্রাইলিঙ্কের মাঠে আসার পর থেকেই সবকিছু বদলে গিয়েছিল। শ্রীলঙ্কার বিরুদ্ধে দুর্ধর্ষ ইনিংস খেলেছেন তিনি। হয়ত ছয় রানের জন্য বিশ্বকাপের মঞ্চে অর্ধশতরানটা পাননি ঠিকই, কিন্তু তাঁর ২৮ বলে ঝোড়ো ৪৪ রানের ইনিংসটাই এদিন ম্াচের ভাগ্য বদলে দিয়েছিল। আর তাতেই শ্রীলঙ্কার বিরুদ্ধেও নামিবি.য়ার জয়ের রাস্তাটা পরিষ্কার হয়ে গিয়েছিল।

ম্যাচ সেষে জ্যান ফাইলিঙ্ক জানিয়েছেন, “এই মুহূর্তে আমি সত্যিই বাকরুদ্ধ হয়ে গিয়েছি। এই মুহূর্তে যেটা আমরা অর্জন করতে পেরেছি, সেটা সত্যিইভাবতেও পারিনি। এমনটা যে আমরা করতে পারব সেটা সত্যিই এর আগে ভাবতে পারিনি। এই মুহূর্তে শ্রীলঙ্কাকে হারানোর পর আমরা জদলের সকলেই অত্যন্ত উচ্ছ্বসিত”।

ব্যাট হাতে ৪৪ রকান করাই নয়। বল হাতেও এদেন শ্রীলঙ্কার বিরুদ্ধে দুর্ধর্, পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। খুবই কম রান দিয়ে একাই তুে নিয়েছিলেন শ্রীলঙ্কার দুই তারকা ব্যাটারকে।  আর ততেই শেষ হয়ে গিয়েছিল শ্রীলঙ্কা বাহিনী। নামিবিয়ার রানতাড়া করতে নেেমে এদিন মাত্র ১০৮ রানেই শেষ হয়ে গিয়েছিল শ্রীলঙ্কা। প্রথম ম্যাচে এশিয়া কাপ চ্যাম্পিয়নদের হারিয়ে এই মুহূর্তে নামিবিয়ার যে আত্মবিশ্বাস তুঙ্গে পৌঁছেছে তা বলার অপেক্ষা রাখে না।

close whatsapp