৫-০ অ্যাশেজ জেতার লক্ষ্য, সাফ জানিয়ে দিলেন লায়ন
২০২৩ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের অংশ হতে আগ্রহী অস্ট্রেলিয়ার অফ স্পিনার
আপডেট করা - Jan 2, 2022 6:36 pm

অস্ট্রেলিয়া এখনও পর্যন্ত অ্যাশেজে দাপটের সঙ্গে খেলেছে এবং ইতিমধ্যেই পাঁচ ম্যাচের টেস্টে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ জয় নিশ্চিত করেছে। অস্ট্রেলিয়ার আগুনে বোলিংকে ইংল্যান্ডের ব্যাটাররা সামাল দিতে পারেননি এবং তাদের বোলারদেরও তেমন বিধ্বংসী দেখায়নি। যেখানে অস্ট্রেলিয়ান টেস্ট দলের অধিনায়ক হিসাবে প্যাট কামিন্সের স্বপ্নের অভিষেক হচ্ছে, সেখানে জো রুটের অধিনায়কত্বের কৌশল একটি বড় প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। এরই মধ্যে নাথান লায়ন জানিয়েছেন সিরিজের বাকি দুটি ম্যাচে দলের কী লক্ষ্য হবে।
নাথান লায়ন এখনও পর্যন্ত সিরিজে সাফক্যের সঙ্গে সহায়ক ভূমিকা পালন করেছেন এবং নিয়মিত ব্যবধানে উইকেট তুলে নিয়েছেন। এই অ্যাশেজে ৪০০ টেস্ট উইকেট সম্পূর্ণ করা অফ-স্পিনার এখন সিরিজের বাকি দুটি ম্যাচে জয় তুলে সিরিজ হোয়াইটওয়াশ করার ইচ্ছা প্রকাশ করেছেন। লায়ন ২০২১-২২ অ্যাশেজে ৩টি টেস্টে ১২টি উইকেট নিয়েছেন এবং সিরিজের উইকেট শিকারীদের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রতিটি পয়েন্টের গুরুত্ব খুব ভালো মতো জানেন নাথান লায়ন। গতবার একটি পয়েন্টের জন্যই অস্ট্রেলিয়া ফাইনালে পৌঁছতে পারেনি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার পথ দীর্ঘ, তাই ভালো ফর্ম যতো বেশী দিন দম্ভব ধরে রাখতে চান তিনি। সিডনিতে সাধারণত স্পিনাররা সহায়তা পান। আশা করা হচ্ছে লায়ন এই ম্যাচে অনেক বেশী সাহায্য পাবেন।
আমি কখনই কোনও ম্যাচকেই তাৎপর্যহীন হিসাবে বিবেচনা করিনি: নাথান লায়ন
“আমি যখন ব্যাগি গ্রিন পরেছি তখন আমি কোনও ম্যাচকেই তাৎপর্যহীন হিসাবে বিবেচনা করিনি। প্রথমত, এটি টেস্ট চ্যাম্পিয়নশিপ। আপনি একটি টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন। এ ছাড়াও আমরা পাঁচ-শূন্য জিততে চাই। প্রত্যেকটি টেস্ট জয় ২০২৩-এর মাঝামাঝি হতে চলা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দিকে এগিয়ে দেবে আমাদের,” লায়ন রবিবার এসসিজিতে প্রশিক্ষণের আগে বলেছেন।
অস্ট্রেলিয়ায় আয়োজিত আগের অ্যাশেজের স্মৃতিচারণে করেছেন লায়ন। লায়ন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তিনি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে চান এবং তাই এই অ্যাশেজে হোয়াইটওয়াশের গুরুত্ব আরও বেশী তাঁর কাছে।
“অ্যাশেজ আমার কাছে অবশ্যই সবার উপরে। কিন্তু আমি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের অংশ হতে চাই, সেটা লর্ডসেই হোক বা বিশ্বের যেখানেই হোক না কেন। সেখানে যেতে অনেক পরিশ্রম করতে হবে। তারা (ইংল্যান্ড) যখন এখানে ২০১৭-১৮ সালে শেষবার এসেছিল তাদের পাশে তখনও শূণ্য ছিল, [৪-০ হারে ইংল্যান্ড] কিন্তু এবার আমি ৫-০ জিততে বেশী আগ্রহী,” লায়ন যোগ করেছেন।
অস্ট্রেলিয়ান দলে কোভিড-১৯-এর প্রভাব দেখা দিয়েছে। ট্র্যাভিস হেড ইতিমধ্যেই সিডনি টেস্ট থেকে বাদ পড়েছেন। সম্ভাব্য পরিবর্ত হতে পারেন উসমান খোয়াজা।