জনি বেয়ারস্টোর বিতর্কিত আউট প্রসঙ্গে অস্ট্রেলিয়ার ক্ষমা চাওয়ার দাবী জিওফ্রি বয়কটের
আপডেট করা - Jul 3, 2023 8:00 pm

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেও হেরে গিয়েছে ইংল্যান্ড। লর্ডসের মঞ্চে দ্বিতীয় ম্যাচে লড়াইটা করলেও শেষরক্ষা করতে পারেনি তারা। ম্যাচের শেষ দিন জুড়ে ছিল একের পর এক নাটক। অবশ্য এই মুহূর্তে জনি বেয়ারস্টোর আউট নিয়েই সবচেয়ে বেশী বিতর্ক চলছে ব্রিটিশ ক্রিকেট মহলে। জনি বেয়ারস্টোর আউটটা আদৌ ছিল কিনা তা নিয়েই শুরু হয়েছে তরজা। সেইসঙ্গে অস্ট্রেলিয়ার ক্রিকেটের ক্রিকেট স্পিরিট নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকে। সেই প্রসঙ্গেই এবার মুখ খুলেছেন প্রাক্তন ব্রিটিশ তারকা ক্রিকেটার জিওফ্রি বয়কট।
সর্বসাধারণের সামনে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ক্ষমা চাওয়ার দাবীতেই সোচ্চ্বার হয়েছেন ইংল্যান্ডের এই প্রাক্তন তারকা ক্রিকেটার। জনি বেয়ারস্টোর এমনভাবে আউটটা যে তিনি কোনওমতেই মেনে নিচতে পারছেন না, তা কার্যত স্পষ্ট। জনি বেয়ারস্টোর সেই আউটের সিদ্ধান্ত নিয়ে মাঠেই শুরু হয়ে গিয়েছিল তরজা। গ্যালারী থেকে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের উদ্দেশ্যে নানান কথা শোনা গিয়েছিল। সেইসঙ্গে প্রাক্তন থেকে বিশেষজ্ঞরাও সমালোচনায় সরব হয়েছিলেন। জনি বেয়ারস্টো নিজেও যে সেই আউট নিয়ে হতবাক ছিলেন তা বলার অপেক্ষা রাখে না।
দ্বিতীয় ইনিংসে মাত্র ১০ রানেই সাাজঘরে ফিরে গিয়েছিলেন জনি বেয়ারস্টো
সেই সময় বেন স্টোকসের সঙ্গে ব্যটিং করছিলেন জনি বেয়ারস্টো। এই ম্যাচে সঞ্চুরী হাতছাড়া হয়েছে বেন ডাকেটের। সেই থেকেই বেন স্টোকসের সঙ্গে জুটি বেঁধে লড়াই করতে শুরু করেছিলেন জনি বেয়ারস্টো। এমন সময়ই জনি বেয়ারস্টোকে একটি বাউন্সার দেন প্রতিপক্ষ শিবিরের বোলার। সেই বল উইকেটকিপারের হাতে যেতেই তিনি অন্যদিকে দাঁড়িয়ে থাকা ব্যাটারের সঙ্গে কিছু কথা বলার জন্য ক্রিজ ছেড়েছিলেন। আর সেই সুযোগটাই কাজে লাগাতে ভুল করেননি অস্ট্রেলিয়ার উইকেট কিপার অ্যালেক্স ক্যারি।
এই প্রসঙ্গেই জিওফ্রি বয়কট বলেছেন, “যদি তুমি যেকোনও মূল্যে জিততে চাও তবে ক্রিকেট কখনোই তোমার জন্য নয়। আমরা সবসময়ি চাই সকলে যথেষ্ট কঠিন পরিশ্রম দিয়ে খেলুক। কিন্তু সবকিছুরই একটা মানদন্ড রয়েছে। যখন ব্যাটার কোনওরকম সুযোগ নিতে চাইছে না, সেই পরিস্থিতিতে তোমারও আইনের চিঠি অনুসরণ করকা উচিত্ নয়। মনকড় পরিস্থিতিটা অবশ্য সম্পূর্ণ আলাদা। কিন্তু এদিন জনি বেয়ারস্টো রান নেওয়ার কোনওরকম চেষ্টা সেই সময় করছিলেন না। অস্ট্রেলিয়ার নিজেদেরই ভাবা উচিত্ তারা কী করেছে এবং ক্ষমা চাওয়া উচিত্”।
বল ডেড হয়ে গিয়েছে ভেবেই সেই সময় ক্রিজ ছেড়ে দিয়েছিলেন জনি বেয়ারস্টো। কিন্তুসেই সময়ই চালাকি করে উইকটে বল ছুঁড়েছিলেন অস্ট্রেলিয়ার উইকেটকিপার। সেই বল উইকেটে লাগতেই আউটের আপিল করেন তারা। শেষপর্যন্ত থার্ড আম্পায়ার তাঁকে আউট ঘোষণা করেন। কিন্তু তখনও পর্যন্ত সেই সিদ্ধান্ত যেন বিশ্বাস করতে পারছিলেন জনি বেয়ারস্টো। তাঁর সঙ্গে ঠিক কী হয়েছে, সেটাই যেন ভেবে উঠতে পারছিলেন না এই তারকা ক্রিকেটার। যদিও মাঠ ছাড়তে হয়েছিল বেয়ারস্টোকে। কিন্তু সেই বিতর্কিত আউট নিয়ে অস্ট্রেলিয়ার সমালোচনা অবশ্য এখন তুঙ্গে।