ডব্লুপিএলে জয় পাওয়াটা মুম্বই ইন্ডিয়ান্সের অভ্যাসে পরিণত হয়েছে, প্লেঅফে পৌঁছে বার্তা অ্যামিলিয়া কারের
আপডেট করা - Mar 15, 2023 2:16 pm

মহিলাদের আইপিএলে প্রথম দল হিসাবে প্লেঅফে জায়গা পাকা করে ফেলেছে মুম্বই ইন্ডিয়ান্স। পঞ্চম ম্যাচে গুজরাজ জায়ান্টসের বিরুদ্ধে নেমেছিল হরমনপ্রীত কৌরের মুম্বই ইন্ডিয়ান্স বাহিনী। সেখানেই দুরন্ত পারফরম্যান্স দেখিয়ে গুজরাত জায়ান্টসকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই প্লেঅফে নিজেদের জায়গা পাকা করে ফেলেছে মুম্বই ইন্ডিয়ান্সের মহিলা বাহিনী। আর তাতেই আপ্লুত অ্যামিলিয়া কার। স্টেডিয়ামের দর্শকের উপস্থিতি যেমন তাঁকে আপ্লুত করেছে, তেমনই নিেজের পাররম্যান্স নিয়েও বেশ আত্মবিশ্বাসী এই তারকা ক্রিকেটার।
গুজরাত জায়ান্টসকে হারানোর পরই অ্যামিলিয়াকারের দলায় আত্মবিশ্বাসের সুর। এই প্রতিযোগিতায় এখনো পর্যন্ত অপরাজিত রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স মহিলা দল। তাদের কাছে জয় পাওয়াটা যেন এখন অভ্যাসে পরিণত হয়েছে। গুজরাত জায়ান্টসের বিরুদ্ধে বিরাট ব্যবধানে জয়ের পর সেই কথা বলতে একেবারেই দ্বিধা করেননি অ্যামেলিয়া কার। পয়েন্ট টেবিলে পাঁচ ম্যাচ খেলে ১০ পয়েন্ট েনিয়ে শীর্ষে রয়েছেন হরমনপ্রীত কৌররা। শেষ ম্যাচেও গুজরাতের বিরুদ্ধে ব্যাটিং এবং বোলিংয়ে মুম্বই ইন্ডিয়ান্সের ক্রিকেটারদের থেকে দেকা গিয়েছে দুর্ধর্ষ পারফরম্যান্স।
গুজরাত জায়ান্টসের বিরুদ্ধে ৫৫ রানে জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স
মুম্বই ইন্ডিয়ান্সের প্রতিটি ম্যাচেই গ্যালারীতে থাকছে দর্শকের ভিড়। আর সেটা যে মুম্বই ইন্ডিয়ান্সের ক্রিকোরদের বাড়তি অক্সিজেন যোগাচ্ছে তাও বলতে কোনও দ্বিধা নেই অ্যামিলিয়া কারের। একইসঙ্গে এই প্রতিযেোগিতা যে মহিলাদের ক্রিকেটকে অন্য মাত্রা এনে দিয়েছে সেই বার্তাও শোনা গেল তাঁর মুখ থেকে। এই পারফরম্যান্সের ধারাই ধরে রেখে প্রথম মহিলাদের আইপিএল জয়ের জন্য় এখন মরিয়া হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স শিবির। দলের সকলের পারফরম্যান্সই আত্মবিশ্বাস যোগাচ্ছে তাদের দলকে।
গুজরাত জায়ান্টসের বিরুদ্ধে ৫৫ রানে জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স মহিলা বাহিনী। সেই ম্যাচ জয়ের পরই অ্যামিলিয়া কার জানিয়েছেন, “একটানা পাঁচ ম্যাচে জয় পাওয়াটা সত্যিই অনবদ্য। আমার মনে হয় আমাদের দলে যে ধরণের ক্রিকেটাররা রয়েছেন তাদের মানসিকতা, ক্রিকেটের প্রতি ভালবাসাই আমাদের এই লক্ষ্যে এগিয়ে যাওয়ার দিকে সাহায্য করেছে। আমাদের মধ্যে সকলেরই একটা প্রতিযোগিতামূলক মানসিকতা রয়েছে এবং মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে সেরা পারফম্যান্স দেখানোর একটা প্রবনতা রয়েছে। এছাড়া এখানে দর্শকদের উপস্থিতি আমাদের মুগ্ধ করছে। বহু সমর্থকের সামনে খেলার মজাটাই আলাদা। এই খেলা ক্রমশই প্রসারিত হচ্ছে”।
গুজরাত জায়ান্টসের বিরুদ্ধে এদিন প্রথমে ব্যাটিং পেয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। সেখানেই দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন হরমনপ্রীত কৌর। তাঁর অর্ধশতরানে বর করেই ১৬২ রানে পৌঁছেছিল মুম্বই ইন্ডিয়ান্স। এওরপর বল হাতে ন্যাট স্কাইভার ও হ্যালি ম্যাথিজের দাপট শেষ করে দিয়েছিল গুজরাত জায়ান্টসকে। ৫৫ রানে জয় তুলে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।