২০২৩ সালেও চেন্নাই সুপার কিংসের অধিনায়কের দায়িত্বে মহেন্দ্র সিং ধোনি
আপডেট করা - Sep 4, 2022 4:19 pm

অবশেষে সমস্ত জল্পনার অবসান। আসন্ন আইপিএলেও চেন্নাই সুপার কিংসের অধিনায়কের পদে বহাল থাকতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি। এবছরের আইপিএল শুরু হওয়ার আগেই চেন্নাই সুপার কিংসের নেতৃত্বের দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। তাঁর জায়গায় সেই দায়িত্ব উঠেছিল ভারতীয় তারকা ক্রিকেটার রবীন্দ্র জাদেজার কাঁধে।যদিও আইপিএল সেষ হওয়ার আগেই ফের নেতৃত্বে রদবদল হয়েছিল। নিজে থেকেই ফের ধোনির হাতে নেতৃত্বের দায়িত্ব তুলে দিয়েছিলেন রবীন্দ্র জাদেজা।
যদিও এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংস গ্রুপপর্বের গন্ডী টপকাতে পারেনি। লিগ পর্বেই থামতে হয়েছিল গতবারের াইপিএল চ্যাম্পিয়নদের। কিন্তু এবারের আইপিএল সেষ হওয়ার পর থেকেই সুরু হয়েছিল নতুন এক জল্পনাষ আসন্ন আইপিএলে কী চেন্নাই সুপার কিংসের অধিনায়কের দায়ত্ব থাকবেন মহেন্দ্র সিং ধোনি। অবশেষে সেই জল্পনারই অবসান হল রবিবার। এদিনই ধোনিকে আসন্ন মরসুমের জন্যও নেতা হিসাবে ঘোষণা করেছেন চেন্নাই সুপার করিংসের সিইও কাশী বিশ্বনাথন।
আইপিএলের মাঝপথে মহেন্দ্র সিং ধোনির হাতেই নেতৃত্ব ফিরিয়ে দিয়েছিলেন রবীন্দ্র জাদেজা
আইপিএলের প্রথম মরসুম তেকেই চেন্নাই সুপার কিংসের নেতৃত্বের দায়িত্বে ছিলেন মহেন্দ্র সিং ধোনি। তাঁর হাত ধরেই সাফল্।ের শিখরে উঠেছিল চারবারের আইপিএল চ্যাম্পিয়নরা। মাঝে চেন্নাই সুপার কিংস দু বছরের জন্য নির্বাসিত হওয়ায় পুণের দায়িত্ব ধোনির মাথায় উঠেছিল ঠিকই, কিন্তু চেন্নাই ফেরার পরই ফের সেই শিবিরে প্রত্যাবর্তন হয়েছিল মহেন্দ্র সিং ধোনির। আইপিএলে ধোনি যতদিন খেলবেন তিনি য়ে চেন্নাই সুপার কিংস শিবিরেরই সদস্য থাকবেন তা নিয়েও কনও সন্দেহ নেই।
কিন্তু আসন্ন মরসুমে ধোনিকে ক্রিকেটার হিসাবে দেখা যাবে কিনা সেটা নিয়েই এবার একটা গুঞ্জন সুরু হয়েছিল। রবিবারই কার্যত থেমে গেল সেই জল্পনা। ধোনিতেই আসন্ন মরসুমের জন্য আস্থা রাখতে চলেছে চেন্নাই সুপার কিংস শিবির। সিএসকের সিইও কাশী বিশ্বনাথন জানিয়েছেন, “আমাদের সিদ্ধান্তে কোনওরকমের বদল আসেনি। আমরা কখনো বলিওনি যে আমাদের সিদ্ধান্তে বদল আসবে”।
দেশের জার্সির পাশাপাশি চেন্নাইয়ের জার্সিতেও মহেন্দ্র সিং ধোনির সাফল্য আকাশছোঁয়া। তাঁর হাত ধরেই চারবার আইপিএল ট্রফি জিতেছে চেন্নাই সুপার কিংস। ২০২০ সালের ১৫ অগস্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। যদিও আইপিএলের মঞ্চে তাঁর দাপট অব্যহত। এবার সেই ধোনির সিএসকের নেতৃত্ব নিয়ে শুরু হয়েছিল জল্পনা।
এই বছর নেতা হিসাবে ফেরার পরই ফের একবার মহেন্দ্র সিং ধোনিকে ফিনিশার হিসাবে দেখা গিয়েছিল। সন্ন মরসুমেও ধোনিকেই যে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসাবে দেখা যাবে তা নিয়ে কোনও সন্দেহ নেই।