বেন স্টোকসকে চেন্নাই সুপার কিংসে পেয়ে আপ্লুত মহেন্দ্র সিং ধোনি

MS Dhoni
MS Dhoni. (Photo Source: Twitter)

আইপিএলের মিনি নিলাম শুরু হওয়ার আগে থেকেই বেন স্টোকসকে নিয়ে শুরু হয়েছিল জল্পনা। সম্প্রতি যে পারফরম্যানে্স তিনি দেখিয়েছেন তাতে যে বেন স্টোকসের জন্য লড়াইটা বিরাট হত তা বলার অপেক্ষা রাখে না। অবশেষে তেমনটাই হয়েছে। দীর্ঘলড়াইয়ের পর বেন স্টোকসকে দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। আর সেই সিদ্ধান্তেই নাকি আপ্লুত েহয়েছেন মহেন্দ্র সিং ধোনি।  বেন স্টোকসকে নেওয়ার পর টিম ম্যানেজমেন্টের কাছে সেই কথাই নাকি জানিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। স্টোকসকে নেওয়ার সিদ্ধান্তে অত্যন্ত আপ্লুত হয়েছেন মহেন্দ্র সিং ধোনি।

সবকিছু ঠিকঠাক চললে এবারই আইপিএলের কার্যত শেষবারের জন্য খেলতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি। এবারও অবশ্য মহেন্দ্র সিং ধোনির কাঁধেই রয়েছে চেন্নাই সুপার কিংসের নেতৃত্বের ভার। সেই দলেই এবার বেন স্টোকস এসেছেন। সরাসরি না বললেও, ধোনির পরিবর্তে যে এই তারকা ক্রিকেটারের ওপরই উঠতে চলেছে সেই দায়িত্ব তা বলার অপেক্ষা রাখে না। বেন স্টোক  একজন দক্ষ অলরাউন্ডারের পাশাপাশি যে যোগ্য নেতাও তিনি তাও বলার অপেক্ষা রাখে না।

বিরাট টাকার অঙ্কে এবার চেন্নাই সুপার কিংসে এসেছেন বেন স্টোকস

নানান হিসাব নিকাশের পরই বেন স্টোকসকে চেন্নাই সুপার কিংস নিয়েছে। এমন একজন অল রাউন্ডারকে দলে পে.ে আপ্লুত হয়েছেন খোদ মহেন্দ্রক কসিং ধোনিও। সেই কথা চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথন নিজেই জানিয়েছেন। দেশের জার্সিতেও অসাধার পারফরম্যান্স দেখাচ্ছেন বেন স্টোকস। সদ্য টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন েহয়েছে ইংল্যান্ড। সেখনেও ফাইনালে যে ইংল্যান্ডকে জেতানোর প্রধান কারিগড় ছিলেন তিনি তা বলার অপেক্ষা রাখে না। সেই তারকাকে দলে অত্যন্ত খুশি হয়েছেন এমএস ধোনি।

এই প্রসঙ্গেই কাশী বিশ্বনাথন জানিয়েছেন, “বেন স্টোকসকে দলে নিয়ে আমরা সত্যিই অত্যন্ত উচ্ছ্বসিত হয়ে রয়েছি। তেমনই উচ্ছ্বসিত রয়েছে রয়েছেন খোদ এম এস ধোনিও। তিনি সবসময়ই আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন এবং নিাম চলাকালীন সবসময় আমাদের গাইড করে গিয়েছেন। এমএস ধোনি সত্যিই খুশি হয়েছেন যে অল রাউন্ডারকে আমরা চাইছিলাম তাকেই পেয়েছি বলে”।

এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে বেন স্টোকস ইংল্যান্ডের চ্যাম্পিয়ন হওয়ার পিছনে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ফাইনালের মঞ্চে তিনিই অসধার পারফরম্যান্স দেখিয়েছিলেন। পাকিসতানকে হারিয়ে চ্যা্পিয়ন েহয়েছিল ইংল্যান্ড। গতবার অবস্য আইপিএল খেলেননি বেন স্টোকস। এর আগে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন এই তারকা ক্রিকেটার। এবার ফের একবার আইপিএলেরক মঞ্চে তিনি। খেলবেন চেন্নাই সুপার কিংসের হয়ে।

close whatsapp