ম্যাকালামের এর ফোনেই নাইট রাইডার্সে অ্যারণ ফিঞ্চ, কামিন্স থেকে রাসেলদের নিয়ে উচ্ছ্বসিত তিনি

Aaron Finch
Aaron Finch. (Photo Source: Twitter)

আইপিএলের মেগা নিলামের মঞ্চে এবার তিনি ব্রাত্য ছিলেন। কিন্তু আইপিএল শুরু হওয়ার মপরই একটা ফোন কলে বদলে গিয়েছিল সমস্ত চিত্রটা। ব্রেন্ডন ম্যাকালামের ফোন কলেই এবার কলকাতা নাইট রাইডার্সে অ্যারণ ফিঞ্চ। আইপিএলে এখনও পর্যন্ত দুটি ম্যাচ খেলেছেন তিনি। প্রথম ম্যাচে পারেননি ঠিকই। কিন্তু দ্বিতীয় ম্যাচেই সকলে অ্যারণ ফিঞ্চের সেই বিধ্বংসী রুপ দেখতে পেয়েছিল। রাজস্থান রয়্যালসের বোলারদের বিরুদ্ধে তাঁর দাপুটে ব্যাটিং মুগ্ধ করেছিল সকলকে। রাজস্থানের বিরুদ্ধে নাইটরা জিততে না পারলেও, সেই ম্যাচে ফিঞ্চের ব্যাট থেকে এসেছিল ২৮ বলে ৫৮ রানের ঝোরো ইনিংস।

আইপিএলের মঞ্চে অ্যারণ ফিঞ্চ এবার রেকর্ডও গড়েছেন। তিনিই একমাত্র ক্রিকেটার যিনি আইপিএলের ৯টি ফ্র্যাঞ্চাইজিতে খেলার রেকর্ড গড়েছেন। এসব নিয়ে নানান কথাও হচ্ছে ঠিকই। কিন্তু অ্যারণ ফিঞ্চ কিন্তু সেসব থেকে নিজেকে দূরেই সরিয়ে রেখেছেন। বরং নাইট রাইডার্সের হয়ে আরও আক্রমণাত্মক ক্রিকেট খেলই বোধহয় এখন তাঁর প্রধান উদ্দেশ্য। এবারের আইপিএলে প্রথমে তিনি দল না পেলেও, হঠাত্ই কেকেআর শিবিরে সুয়োগ পেয়ে গিয়েছেন। কেমনভাবে এমনটা হল তাই এবার সকলের সামনে এনেছেন তিনি।

এবারের আইপিএলে প্রথমে ওপেনার হিসাবে অ্যালেক্স হেলসকে নিয়ে এসেছিল কেকেআর। কিন্তু আইপিএল শুরু হওয়ার আগেই নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি সেই সময়ই তাঁর পরিবর্ত হিসাবে অ্যারণ ফিঞ্চকে দলে নেওয়ার কথা ঘোষণা করেছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু কার কথায় তিনি যোগ দিয়েছিলেন। সেটাই জানালেন। ব্রেন্ডন ম্যাকালামের একটা কথাতেই এবারের আইপিএলে এসেছেন অ্যারণ ফিঞ্চ।

ম্যাকালামের সেই ফোন প্রসঙ্গে অ্যারণ ফিঞ্চ

কেকেআরে আসা প্রসঙ্গে ফিঞ্চ জানিয়েছেন, “আইপিএলে দল না পাওয়ায় খানিকটা হলেও হতাশ ছিলাম। কিন্তু এরপরই বাজ ( ব্রেন্ডন ম্যাকালাম) আমায় ফোন করে এবং নাইট রাইডার্সে যোগ দেওয়ার কথা বলেন। সেই সময় থেকেই খুব উচ্ছ্বসিত ছিলাম এবং এই সুযোগ কাজে লাগাতে মরিয়া ছিলাম”।

আইপিএলে কামিন্সের পারফরম্যান্স দেখে উচ্ছ্বসিত অ্যারণ ফিঞ্চ

এবারের আইপিএলে বল হাতে তো বটেই, ব্যাট হাতেও দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছেন প্যাট কামিন্স। তাঁকে নাকি আইপিএল প্যাট বলেই ডেকে থাকেন ফিঞ্চ। সেই কামিন্সই এবার মুম্বইয়ের বিরুদ্ধে আইপিএলের মঞ্চে দ্রুততম অর্ধশতরান করেছেন। সেই প্রসঙ্গেই ফিঞ্চ জানিয়েছেন, “কামিন্সের এই পারফরম্যান্স সত্যিই অসাধারণ। তাঁকে আমরা সকলে আইপিএল প্যাট বলেই ডেকে থাকি। তার কারণ বরাবরই তিনি অস্ট্রেলিয়া দলের থেকে কেকেআরের হয়ে ভাল পারফরম্যান্স দেখিয়ে এসেছেন। নাইট রাইডার্সের হয়ে সাত নম্বরে ব্যাটিং করতে নেমে বহুবারই আগ্রাসী মনোভাব দেখিয়েছেন এবং ঝোরো ইনিংসও খেলেছেন। একইসঙ্গে বল হাতেও তেমন সুইং দেখিয়ে খেলার মোমেন্টাম বদলে দিয়েছেন, যা এক কথায় অসাধারণ”।

আন্দ্রে রাসেল প্রসঙ্গে অ্যারণ ফিঞ্চ

কামিন্সের পাশাপাশি আন্দ্রে রাসেলকে নিয়েও যথেষ্ট উচ্ছ্বসিত অজি অধিনায়ক। তাঁর প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “তাঁর সঙ্গে আমি এর আগে বিগব্যাশ লিগে একসঙ্গে খেলেছি। তিনি একজন অসাধারণ ক্রিকেটার। তিনি যেমন বোলিংয়ে দক্ষ তেমনই ব্যাট হাতে বড় শ হাকাতেও দক্ষ।  রাসেল এমন একজন ক্রিকেটার যাঁকে দেখার জন্যই সমর্থকরা মাঠে আসেন।  তাঁকে দলে রাখাটা সবসময়ই গুরুত্বপূর্ণ কারণ যেকোনও এক ওভারেই তাঁর ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে”।

close whatsapp