ধোনি, রায়ুডু, উথাপ্পারা কতটা ম্যাচ প্রস্তুত তার উপর নির্ভর করছে সিএসকের ভাগ্য, মত ইরফান পাঠানের
পাঠান মনে করেন সিএসকেতে অনেক ম্যাচ উইনার
আপডেট করা - Mar 17, 2022 4:05 pm

প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান মনে করেন এমএস ধোনি, আম্বাতি রায়ুডু এবং রবিন উথাপ্পারা কতোটা ম্যাচ প্রস্তুত তার উপর নির্ভর করছে আইপিএল ২০২২-এ চেন্নাই সুপার কিংসের (সিএসকে) সম্ভাবনা। দলের ব্যাটিং লাইন-আপের বেশ কিছু ক্রিকেটারই এই মুহূর্তে আইপিএল ছাড়া অন্য কোন টুর্নামেন্টে খুব বেশী খেলেন না।
ধোনি আইপিএল ২০২১ সালের পর থেকে কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেনি। রায়ুডু বিজয় হাজারে ট্রফিতে অন্ধ্রপ্রদেশের হয়ে কয়েকটি ম্যাচে উপস্থিত ছিলেন, উথাপ্পাকে সৈয়দ মুশতাক আলি ট্রফিতে কেরালার হয়ে মাত্র দুটি ম্যাচে দেখা গিয়েছিল।
স্টার স্পোর্টস-এ আলোচনার সময়, ইরফান পাঠান আইপিএল ২০২২-এ ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সম্ভাবনা নিয়ে কথা বলেছেন। তিনি উল্লেখ করেছেন, “একমাত্র প্রশ্ন হল তাদের ম্যাচ খেলার ধারাবাহিকতা, ধোনি, রায়ুডু এবং রবিন উথাপ্পা কতটা ক্রিকেট খেলবেন এবং তারা কতটা ফর্মে আছেন। আমরা এও দেখব তাদের নতুন অলরাউন্ডার শিবম দুবে কেমন পারফরম্যান্স করে।”
দীপক চাহারের জায়গায় রাজবর্ধন হাঙ্গারগেকর আসতে পারেন বলে মনে করেন পাঠান
আইপিএল ২০২২ নিলামে সিএসকে শিবম দুবেকে ৪ কোটি টাকাতে কিনেছে। অলরাউন্ডার আজ পর্যন্ত আইপিএলে নিজেকে বিশেষ প্রমাণ করতে পারেননি, তবে ফ্র্যাঞ্চাইজি আশা করবে ধোনি তার কাছ থেকে সেরাটা বের করতে সক্ষম হবেন।
ইরফান পাঠানকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আইপিএল ২০২২-এর প্রাথমিক পর্যায়ে দীপক চাহারের অনুপস্থিতি সিএসকে-এর জন্য একটি বড় ধাক্কা হবে কিনা। তিনি উত্তর দিয়েছেন, “পারফরম্যান্সে বিরাট পার্থক্য হবে। হাঙ্গারগেকারকে তার জায়গায় খেলানো হলে দেখতে হবে, তিনি কেমন পারফরম্যান্স করেন কারণ আইপিএলে অভিজ্ঞতা খুব কাজে আসে। আপনার সামর্থ্য থাকলেও অভিজ্ঞতা না থাকলে আপনি পিছিয়ে যেতে পারেন।”
প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার যোগ করেছেন যে চাহারের চোটের উদ্বেগ সত্ত্বেও, চারবারের চ্যাম্পিয়নরা একটি স্থিতিশীল ইউনিট। পাঠান বিস্তারিত বলেছেন, “শুরুতে দীপক চাহারকে প্রতিস্থাপন করা কঠিন হবে কিন্তু তা সত্ত্বেও, আপনি যদি দলটিকে দেখেন, এটি সুন্দরভাবে তৈরী করা হয়েছে। যদি কেউ নিলামে সবচেয়ে বেশি খেলোয়াড়কে ফিরিয়ে নিয়ে থাকে তবে তা হল সিএসকে।”
পাঠান উপসংহারে বলেছেন যে ধোনির দলে প্রচুর ম্যাচ উইনার রয়েছে। তিনি ব্যাখ্যা করেছেন, “তারা তাদের ২০২১ সালের চ্যাম্পিয়ন দল থেকে খেলোয়াড় বাছাই করেছে। তারা রবিন উথাপ্পা, রায়ুডু এবং ব্রাভোকে ফিরিয়ে এনেছে। রুতুরাজ গায়কওয়াড়, মইন আলি, এমএস ধোনি এবং রবীন্দ্র জাডেজাকে ধরে রেখেছিল এবং আমি এই নামগুলি নিয়েছি যারা প্রথম একাদশে খেলেছে এবং ম্যাচ উইনার।”
চেন্নাই সুপার কিংস অভিজ্ঞ খেলোয়াড়দের উপর নির্ভর করার তাদের পরীক্ষিত নীতিতে অটল রয়েছে। যদিও, তাদের বোলিং বিভাগে কিছুটা দুর্বল বলে মনে হচ্ছে এবং প্লে অফে উঠতে তাদের তারকা অধিনায়কের দক্ষ পরিচালন নীতি প্রয়োজন।