কেরিয়ার শেষ হয়ে যাওয়ার ভয় পেয়েছিলেন সিরাজ, ধোনি, কোহলির পরামর্শে বদলেছিল জীবন
আপডেট করা - Feb 8, 2022 1:01 pm

এই মুহূর্তে ভারতীয় পেস আক্রমণের অন্যতম ভরসা মহম্মদ সিরাজ। কিন্তু একসময় এই তারকা বোলারের মনেই কেরিয়ার শেষ হওয়ার ভয়ের সঞ্চার হয়েছিল। সেই পরিস্থিতি আরসিবি দল তো বটেই, মহেন্দ্র সিং ধোনির মন্ত্রই বদলে দিয়েছিল এই তরুণ বোলারের জীবন। আর সেই মন্ত্র জপেই আজ তিনি এতটা সফল। আইপিএলের নতুন মরসুম শুরু হওয়ার আগে মহম্মদ সিরাজের মুখে সেই সময়েরই স্মৃতিচারণা। ধোনির কথা এখনও মেনে চলেছেন তিনি।
২০১৯ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে মাঠে নেমেছিলেন এই পেসার। কিন্তু সেই মরসুমটা একেবারেই ভাল যায়নি তাঁর। ৯টা ম্যাচ খেললেও মহম্মদ সিরাজের ঝুলিতে এসেছিল মাত্র ৭টি উইকেট। সেইসঙ্গে ইকনমি রেটও ছিল অনেক বেশী। প্রায় ৯.৬৬ চিল তাঁর ইকনমি রেট। আর কলকাতা নাইট রইডার্সের বিরুদ্ধে ২ ওভারে ৩৬ রান দিয়েছিলেন তিনি। এরপরই সেই ম্যাচে আর বল করানো হয়নি তাঁকে দিয়ে।
সেই থেকেই চিন্তা শুরু হয়ে গিয়েছিল মহম্মদ সিরাজের। একসময় কেরিয়ার শেষ হয়ে যাওয়ার ভয়ও আঁকড়ে ধরেছিল তাঁকে। কিন্তু সেই সময়ই তিনি পাশে পেয়েছিলেন তাঁর দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং ভারতীয় দলের তারকা ক্রিকেটার মগেন্দ্র সিং ধোনির। নাান টিপ্পনিকে দূরে সরিয়ে কেমনভাবে সামনে এগিয়ে গিয়েছিলেন, সেইসব স্মৃতি রোমন্থনই সিরাজের গলায়।
আমাকে বাইরের কথায় কান না দিয়ে নিজের মনোযোগের পরামর্শ দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি
তিনি জানান, কেকেআরের বিরুদ্ধে যখন প্রথম দুটো বিমার দিয়েছিলাম, সেই সময়ই আমার উদ্দেশ্যে ভেসে এসেছিল বহু টিপ্পনি। অনেকের মুখেই শুনতে হয়েছিল যে ক্রিকেট ছেড়ে বাবার সঙ্গে অটো চালানোর প্রশিক্ষণ। এমন সময়ই পাশে পেয়েছি মহেন্দ্র সিং ধোনিকে। যাঁর কথা কখনোই ভুলতে পারব না। “তিনিই বলেছিলেন বাইরের লোকের কথায় কান না দিয়ে নিজের পারফরম্যান্সের দিকে নজর দিতে। যখন ভাল খেলব তখন তারাই আমার প্রশংসা করব আবার খারাপ খেললে তারাই সমালোচনা করবে। তাই কান বন্ধ রেখে শুধুই নিজের খেলার দিকে মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছিলেন মাহি ভাই। আর তা কাজে লাগিয়েই সাফল্যের মুখ দেখেছিলাম”।
একইরকমভাবে আজীবন বিরাট কোহলির কাছেও কৃতজ্ঞ তিনি। এবছর আইপিএলের নিলামের আগে সকলকে ছেড়ে দিলেও, বিরাট কোহলির সঙ্গে মহম্মদ সিরাজকে রাখার সিদ্ধান্ত নিয়েছিল আরসিবি। “অস্ট্রেলিয়া সফর থেকে ফেরার পর বিরাট কোহলি বলেছিলেন মিয়াঁ তুমি অস্ট্রেলিয়ার মাটিতে যা করে দেখিয়েছো তা কেউই করতে পারবে না। এই ফর্মই অব্যহত রাখ। সেইসঙ্গে নিজের ফিটনেসের দিকে বিশেষ নজর দিতে হবে”।
২০১৯ সালে না পারলেও ২০২০ সালেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। ২০২১ সালেও সেই ধারা অব্যহত রেখেছেন মহম্মদ সিরাজ। একইসঙ্গে ভারতীয় দলের হয়েও নিজের পারফরম্যান্স প্রমান করেছেন এই তারকা পেসার। এবার সামনে আরেকটা আইপিএল মরসুম। সেখানেও সিরাজ নিজের পারফরম্যান্সের ধারা অব্যহত রাখতে পারেন কিনা সেটাই দেখার।