মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলতে নামার আগেই টিম ডেভিডকে সাবধান করে দিলেন শেন ওয়াটসন
মেগা নিলামে মুম্বই ৮.২৫ কোটি টাকায় কিনেছে ডেভিডকে
আপডেট করা - Feb 20, 2022 7:42 pm

মুম্বই ইন্ডিয়ান্স গত সপ্তাহে আইপিএল ২০২২ মেগা নিলামে তাদের স্কোয়াডে কিছু নতুন মুখ সংযোজন করেছে এবং তাদের সাফল্যকে এগিয়ে নিয়ে যাওয়ার আশায় ভারত এবং বিদেশের কিছু নতুন প্রতিভাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে। তাদের মধ্যে একজন হলেন প্রতিশ্রুতিমান বিদেশী প্রতিভা টিম ডেভিড যাঁকে মুম্বই-ভিত্তিক ফ্র্যাঞ্চাইজি ৮.২৫ কোটি টাকায় কিনেছে। আসন্ন মরসুমে দ্বিতীয়বারের জন্য আইপিএল খেলবেন ডেভিড। তিনি ২০২১ সংস্করণে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের অংশ ছিলেন।
উদীয়মান ক্রিকেটার হিসাবে তারকাসমৃদ্ধ এই টুর্নামেন্টের ১৫তম সংস্করণে নিজের একটি স্থান তৈরী করতে নিঃসন্দেহে সচেষ্ট হবেন ডেভিড। তবে প্রাক্তন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার শেন ওয়াটসন জানিয়েছেন যে ২৫ বছর বয়সী খেলোয়াড়ের উপর এই বছরের আইপিএলে অতিরিক্ত চাপ থাকবে। ফ্র্যাঞ্চাইজির দিক থেকে পারফর্ম করার প্রত্যাশার চাপের পাশাপাশি এই বছর তাঁর অতিরিক্ত মূল্যেরও একটি চাপ থাকবে। তিনি আরও উল্লেখ করেছেন যে অতীতে অনেক খেলোয়াড়ই এই চাপের মুখে পড়ে ভেঙে পড়েছেন।
উচ্চ মূল্যের সঙ্গে অনেক প্রত্যাশা এবং চাপও আসে, বলেছেন শেন ওয়াটসন
“অবশ্যই, উচ্চ মূল্য ট্যাগের সাথে সাথে ফ্র্যঞ্চাইজির দিক থেকে অনেক প্রত্যাশা এবং চাপ আসে। যতক্ষণ পর্যন্ত ম্যাচে না নামছে কেউ, ততক্ষণ পর্যন্ত সত্যিই কেউ জানে না এই চাপটি কীভাবে মোকাবিলা করতে হয়। আমি এমন অনেক খেলোয়াড়কে দেখেছি যাদের কেন্দ্র করে এই প্রত্যাশা ছিল এবং তারা চাপের অধীনে উন্নতি করেছে — বেন স্টোকস বা জোফ্রা আর্চার এই ধরণের ক্রিকেটার,” আইসিসি রিভিউ শোতে ওয়াটসন বলেছেন।
“কিন্তু আপনি দেখতে পাবেন অনেকেই এমন আছে যাদের দম বন্ধ হয়ে গেছে চাপের মুখে। সিঙ্গাপুরের টিম ডেভিড বিবিএলে খেলেন, প্রথমবার আইপিএলে খেলার সুযোগ পেয়েছেন এবং তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলবেন, তাই চাপ থাকবে। আইপিএল বিভিন্ন জটিলতা উপস্থিত করে এবং এটিই আইপিএলকে উত্তেজনাপূর্ণ করে তোলে,” তিনি যোগ করেছেন।
টিম ডেভিড আইপিএল খেলা সিঙ্গাপুরের প্রথম ক্রিকেটার হয়েছিলেন যখন তিনি সংযুক্ত আরব আমিরাতে আগের সংস্করণের দ্বিতীয় পর্বে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে অভিষেক করেছিলেন। আরসিবি টানা দ্বিতীয়বারের জন্য প্লে অফে জায়গা করে নিয়েছিল কিন্তু এলিমিনেটরে কেকেআরের কাছে ছিটকে যায়।
৬ ফুট ৫ ইঞ্চি উচ্চতার এই ক্রিকেটার ২০১৯ সালে সিঙ্গাপুরের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেছিলেন এবং তারপর ১৪ ম্যাচে ৪৬.৫০ গড়ে ৫৫৮ রান সংগ্রহ করেছেন। তিনি বর্তমানে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) মুলতান সুলতান্সের হয়ে কিছু দুর্দান্ত আক্রমণাত্মক ইনিংস খেলেছেন।