নিউ জিল্যান্ডের বিরুদ্ধেই কেরিয়ারের শততম ওডিআই ম্যাচের মাইলস্টোন মহম্মদ সামির

Mohammed Shami
Mohammed Shami. ( Image Source: BCCI )

এবারের বিশ্বকাপের শুরুর দিকে তাঁকে খেলায়নি ভারতীয় দল। সঠিক সময়ে তাদের গুরুত্বপূর্ণ অস্ট্র মহম্মদ সামিকে ব্যাবহার করেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। আর সেই ছকেই যে বিরাট সাফল্য এসেছে ভারতীয় শিবিরে তা বলার অপেক্ষা রাখে না। ওডিআই বিশ্বরাপের সেই সেমিফাইনালের মঞ্চেই কেরিয়ারের শততম ম্যাচ খেলার নজির গড়লেন মহম্মদ সামি। প্রথম একাদশ ঘোষণা হওয়ার পরই মহম্মদ সামির মুকুটে নয়া পালক। সেই মাইলস্টোন গড়ার মঞ্চেই মহম্মদ সামির ঝুলিতে কটা উইকেট আসে সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।

চলতি বিশ্বকাপের মঞ্চে ভারতের বোলিং লাইনআপের তুরুপের তাস হয়ে উঠছেছেন মহম্মদ সামি। দেশের জার্সিতে বিশ্বকাপের শেষ চার ম্যাচে খেলেছেন মহম্মদ সামি। সেখানেই তাঁর বোলিং পারফরম্যান্স আপ্লুত হয়েছেন সকলে চারটি ম্যাচের মধ্যে দুটো ম্যাচেই মহম্মদ সামির ঝুলিতে এসেছে ৫টি করে উইকেট। এমন নজির বিশ্বকাপের মঞ্চে কোনও ভারতীয় বোলারের খুব একট নেই বললেই চলে। বিশ্বকাপের সেমিফাইনালেই মহম্মদ সামির মুকুটে উঠেছে নয়া পালক। কেরিয়ারের শততম ম্যাচ খেলার নজির গড়লেন তিনি।

এখনও পর্যন্ত চলতি বিশ্বকাপের মঞ্চে ১৬টি উইকেট রয়েছে মহম্মদ সামির

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে এবারের বিশ্বকাপে পঞ্চম ম্যাচ খেলছেন মহম্মদ সামি। বিশ্বকা্পের চার ম্যৈাচেই নিজের সেরা পারফরম্যন্স দেখিয়ে দিয়েছেন এই তারকা ক্রিকেটার। এই মুহূর্তে ভারতীয় দলের হয়ে চলতি বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ উইকেচের মালিক মহম্মদ সামি। ইতিমধ্যে ১৬ উইকেট তুলে নিয়েছেন তিনি। সেখানেই দুই ম্যাচে পাঁচটি করে উইকেট এসেছিল এই তারকার ঝুলিতে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও পাঁচ উইকেট তুলে নিয়েছিলেন মহম্মদ সামি। নিউ জিল্যান্ডের বিরুদ্ধেও যে তাঁর হাত থেকে বিধ্বংসী বোলিং স্পেলের অপেক্ষায় রয়েছেন সকলে তা বলার অপেক্ষা রাখে না।

বিশ্বকাপে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে মহম্মদ সামির মুকুটে উঠছে এই নয়া পালক। প্রথমে ভারতের বোলিং ইউনিটের সদস্য না হলেও, এই মুহূর্তে মহম্মদ সামিকে ছাড়া ভারতীয় দল ভাবাই যায় না। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। কেরিয়ারেল শততম ম্যাচে মহম্মদ সামির বোলিং ম্যাজিক দেখার অপেক্ষাটা খানিকটা বেড়েছে। কিন্তু ইতিমধ্যেই মহম্মদ সামিকে নিয়ে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে।

এবারের ওডিআই বিশ্বকাপের মঞ্চে মহম্মদ সামির ইকনমি রেট রয়েছে ৪.৭৮। সেই ধারা নিউ জিল্যান্ডের বিরুদ্ধেও তিনি বজায় রাখতে পারেন কিনা সেটাই দেখার অপেক্ষা।

close whatsapp